পদ্মা সেতুতে ৬.০৩ মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর

পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-১, ২ ও ৩-এ ৬.০৩ মেগাওয়াট-পিক ক্ষমতাসম্পন্ন রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গ্রুপ ইস্ট কোস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ওমেরা রিনিউএবল এনার্জির মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

প্রকল্পের আওতায় পদ্মা সেতুর তিনটি সার্ভিস এরিয়ার ছাদে সৌরবিদ্যুৎ সিস্টেম স্থাপন করা হবে।

মোট ৬.০৩ মেগাওয়াট-পিক ক্ষমতাসম্পন্ন এই সিস্টেম থেকে প্রতিবছর প্রায় ৯ হাজার মেগাওয়াট-আওয়ার পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপন্ন হবে। এর ফলে বছরে আনুমানিক ৬ হাজার টন কার্বন-ডাই-অক্সাইড নির্গমন হ্রাস পাবে। যা প্রায় আড়াই লাখ গাছ রোপণের সমতুল্য অথবা প্রায় ফুয়েল চালিত এক হাজার ২০০টি গাড়ি সড়ক থেকে সরিয়ে নেওয়ার সমপরিমাণ পরিবেশগত সুফল বয়ে আনবে।

চুক্তি স্বাক্ষর উপলক্ষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী ফেরদৌস আলম বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানির এ উদ্যোগ আমাদের পরিবেশবান্ধব প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে এবং জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে সবুজ জ্বালানি সংযোজনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

ওমেরা সোলারের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মাসুদুর রহিম বলেন, ‘ইস্ট কোস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে এই মাইলফলক প্রকল্পে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। দেশব্যাপী পরিচ্ছন্ন জ্বালানির প্রসার ঘটাতে বিশ্বমানের রুফটপ সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ দেশের বড় সেতু, টানেল ও সংশ্লিষ্ট অবকাঠামোর বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান। জাতীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং টেকসই অবকাঠামো উন্নয়নে সেতু কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

ওমেরা রিনিউএবল এনার্জি লিমিটেড ইস্ট কোস্ট গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান, যা বাংলাদেশের শীর্ষস্থানীয় নবায়নযোগ্য জ্বালানি কম্পানিগুলোর একটি। সৌরবিদ্যুতের ইঞ্জিনিয়ারিং, প্রোকিউরমেন্ট এবং কনস্ট্রাকশন (ইপিসি) সেবায় বিশেষজ্ঞ প্রতিষ্ঠানটি উদ্ভাবনী, দক্ষ ও টেকসই সৌর প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পরিচ্ছন্ন জ্বালানির সহজলভ্যতা বাড়াতে কাজ করে যাচ্ছে।

এমআর/টিকে  

Share this news on:

সর্বশেষ

img
আমার ভাই বাংলাদেশের এমন চিত্র দেখলে হয়তো সেদিন মুক্তিযুদ্ধ করতেন না: জামায়াত আমির Feb 07, 2026
img
আওয়ামী লীগ স্টাইলে ভোটের মাঠে উসকানি দিচ্ছে জামায়াত-শিবির: ব্যারিস্টার খোকন Feb 07, 2026
img
ক্ষমা চাইবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প Feb 07, 2026
img
নীলফামারীর জনসভায় পৌঁছেছেন তারেক রহমান Feb 07, 2026
img
ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, দিল্লির বড় বার্তা Feb 07, 2026
img
অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম বন্দরে আবারও ধর্মঘটের ঘোষণা Feb 07, 2026
img
পারিবারিক আবহের গল্প নিয়ে আসছে জোভান ও তটিনী Feb 07, 2026
img
গ্রিনল্যান্ডে কনস্যুলেট উদ্বোধন করল ফ্রান্স ও কানাডা Feb 07, 2026
img
মনোজ বাজপেয়ীর ‘ঘুষখোর পণ্ডিত’ সিনেমার নাম নিয়ে আপত্তি, টিজার সরানোর নির্দেশ Feb 07, 2026
img
শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পুলিশের বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
জেনে নিন দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে রুপা Feb 07, 2026
img
যিশুর সঙ্গে পাকাপাকি ডিভোর্স! নীলাঞ্জনার পাশে দাঁড়িয়ে কী বললেন বরখা? Feb 07, 2026
img
ভোটের আগে অনেকে ভাই বলে, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির Feb 07, 2026
img
মন ভালো করতে কী খাবার খেয়েছিলেন হিনা? Feb 07, 2026
img

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় তারেক রহমান

'বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা' Feb 07, 2026
img
আন্দোলনকারীদের ওপর পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু Feb 07, 2026
img
মাদুরোকে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় পাঠানোর অনুরোধ বিচারকের Feb 07, 2026
img
ভেস্ট স্যুটে নজরকাড়া রূপে নাজনীন Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, জামায়াতের সঙ্গে জোট সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
পুলিশকে লীগমুক্ত করতে হবে: সাদিক কায়েম Feb 07, 2026