অতিরিক্ত ওজন ফুসফুসে চর্বি জমাতে পারে

প্রথমবারের মতো অতিরিক্ত ওজন ও স্থূল ব্যক্তিদের ফুসফুসে চর্বিযুক্ত টিস্যু পাওয়া গেছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার গবেষকরা ৫২জন ব্যক্তির ফুসফুসের স্যাম্পল গবেষণা করেছেন এবং বডি মাস ইনডেক্স বা বিএমআই (শরীরের উচ্চতা অনুযায়ী ওজনের অনুপাত) এর নির্দিষ্ট পরিমাণের অতিরিক্ত চর্বি তাতে পেয়েছেন।

ইউরোপিয়ান রেসপাইরেটোরি জার্নালে প্রকাশিত এই গবেষণায় বিজ্ঞানীরা দানকৃত ফুসফুসের পোস্টমর্টেম করেছেন। যাদের মধ্যে ১৫ জনের অ্যাজমা ছিল বলে জানা যায়নি, ২১ জনের অ্যাজমা ছিল কিন্তু অন্য কারণে তারা মারা গেছেন এবং ১৬ জন অ্যাজমা ঘটিত কারণে মৃত্যু বরণ করেন।

বিজ্ঞানীরা রজক পদার্থ ব্যবহার করে প্রাপ্ত ফুসফুস গুলির প্রায় ১৪০০ বায়ু প্রবাহের নালী মাইক্রোস্কোপের নিচে বিস্তারিতভাবে ক্ষতিয়ে দেখেছেন।

গবেষকরা বায়ু নালীগুলির দেওয়ালে চর্বিযুক্ত টিস্যুর উপস্থিতি খুঁজে পেয়েছেন, বিশেষত তাদের ফুসফুসে যাদের দেহে মাংসের পরিমাণ বিএমআই থেকে বেশি।

গবেষকদের মতে, চর্বি বৃদ্ধির ফলে বায়ু নালীগুলির চরিত্র বদলে গিয়েছিল, স্বাভাবিকভাবেই চর্বি বায়ু নালীগুলির গঠন বদলে দেয় এবং ফুসফুসে প্রদাহ বৃদ্ধি করে, যা থেকে ফুসফুস প্রদাহের সূত্রপাত ঘটে এবং এটিকে অ্যাজমায় আক্রান্ত হবার ঝুঁকি বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করা যায়।

গবেষণায় যুক্ত ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অ্যাসোসিয়েট প্রফেসর ড. পিটার নোবেল এ বিষয়ে বলেন, “অতিরিক্ত ওজন অথবা স্থূলতা ইতিমধ্যে অ্যাজমা বা অ্যাজমার মারাত্মক উপসর্গের সঙ্গে সম্পর্কযুক্ত। গবেষকদের ধারণা এই সম্পর্ক ওজন বৃদ্ধির ফলে ফুসফুসে সৃষ্ট অতিরিক্ত চাপ বা অতিরিক্ত ওজনের ফলে সৃষ্ট প্রদাহের দ্বারা ব্যাখ্যা করা সম্ভব।”

তিনি আরও বলেন, “আমরা আরও দেখতে পেয়েছি যে অতিরিক্ত চর্বি ফুসফুসের দেওয়ালে জমা হয়, যেখানে এটি জায়গা দখল করে এবং ফুসফুসের প্রদাহ বৃদ্ধি করে।”

“আমাদের ভাবনা হলো এর ফলে বায়ু নালী গুলো পুরু হয়ে যায় এবং ফুসফুসের ভেতরে বাতাসের চলাচল সীমিত করে দেয় এবং এর ফলে অ্যাজমার উপসর্গ চরম আকার ধারণ করে”। তথ্যসূত্র: বিবিসি.কম

 

টাইমস/এনজে/জিএস

Share this news on:

সর্বশেষ

img
হাসপাতাল চত্বরে ভক্তদের ভিড়ের মাঝে রামচরণ! Feb 01, 2026
img
‘বিফ স্টেক’ বিতর্কে ক্ষোভ প্রকাশ অভিনেত্রী সৌমিতৃষার Feb 01, 2026
img
প্রকাশ পেল নেপালে শুটিং হওয়া সেই গান Feb 01, 2026
img
প্রধান ২ সিনেমায় কি তবে দেবের নায়িকা হিসেবে দেখা যাবে সৌমিতৃষাকে? মুখ খুললেন প্রযোজক Feb 01, 2026
img
জান্নাতের টিকিট বিক্রি না করতে পেরে এখন বিকাশ ও এনআইডি নিচ্ছে জামায়াত: কামরুল হুদা Feb 01, 2026
img
১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা : ১১ দলীয় জোট Feb 01, 2026
img
একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার! বিতর্ক বাঁধতেই কী জবাব অভিনেত্রীর? Feb 01, 2026
img
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে ক্যাডার হওয়া কামাল হোসেন বরখাস্ত Feb 01, 2026
img
ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান Feb 01, 2026
img
মেয়র জাহাঙ্গীরের লুঙ্গির তলার লোককেও মনোনয়ন দিতে হয়, আফসোস লাগে: রুমিন ফারহানা Feb 01, 2026
img
পাকিস্তান সফরে হোয়াইটওয়াশ হয়ে অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ড Feb 01, 2026
img
‘অ্যাফ্রোবিটের জনক’ ফেলা কুটি, প্রথম আফ্রিকান হিসেবে পাচ্ছেন গ্র্যামির আজীবন সম্মাননা Feb 01, 2026
img
সালমানের লুক নিয়ে হাসাহাসি, জবাব দিলেন নায়ক Feb 01, 2026
img
শেষ রেসের জন্য প্রস্তুত ভিন ডিজেল! Feb 01, 2026
img
জামায়াতে ইসলামী মুনাফেকের দল: ফজলুর রহমান Feb 01, 2026
img
নিজ বাসায় ভাঙচুর ও চুরি, ৫ দিন পর জানলেন অভিনেতা Feb 01, 2026
img
ঢাকায় চালু হলো তুরস্কের ভিসা আবেদনকেন্দ্র, জেনে নিন এন্ট্রি ফি Feb 01, 2026