© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সামছুর রহমানের বিদেশ যাত্রায় বাধা

শেয়ার করুন:
অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সামছুর রহমানের বিদেশ যাত্রায় বাধা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫০ পিএম | ০৭ অক্টোবর, ২০২৫
দুর্নীতির অভিযোগ থাকায় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সামছুর রহমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একইসঙ্গে তার এনআইডি ব্লকের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

সামছুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক আলমগীর হোসেন।

আবেদনে বলা হয়, সামছুর রহমানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অনুসন্ধানে জানা যায়- সামছুর রহমান এবং তার পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে প্রচুর স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে। তারা এই সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের পাঁয়তারা করছেন।

অভিযোগসংশ্লিষ্ট মো. সামছুর রহমান ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামীয় স্থাবর-অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর রোধকল্পে এবং তাদের অপরাধমূলক কাজের আলামত রক্ষার স্বার্থে সামছুর রহমানের জাতীয় পরিচয়পত্র স্থগিত বা ব্লক করা ও বিদেশগমণ রহিতকরণ প্রয়োজন।

টিজে/টিকে

মন্তব্য করুন