রাজশাহীতে ৫০ তলা ভবন নির্মাণের ইচ্ছা রিডার  

রাজশাহীতে ৫০ তলা বিশিষ্ট বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করতে চায় রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশন (রিডা)। ২০২৫ সাল নাগাদ তারা এ ভবন নির্মাণ করতে চায়।

মঙ্গলবার দুপুরে রাজশাহী নগর ভবনের এনেক্স প্লাজায় ‘নিরাপদ ভবনের জন্য বিল্ডিং কোড ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে এ আশাবাদ ব্যক্ত করেন রিডার সদস্যরা।

সেমিনারে রিডার পক্ষ থেকে জানানো হয়, রিয়েল এস্টেট ডেভেলপার অ্যাসোসিয়েশন রাজশাহীর অর্থনৈতিক উন্নয়নে বর্তমানে ১২০০ কোটি টাকার বিনিয়োগ রয়েছে। ২৫৪টি প্রতিষ্ঠানে এক হাজার আইটেম নিয়ে কাজ করা হচ্ছে। এ কার্যক্রমকে আরও গতিশীল করতে আরডিএ ও সিটি করপোরেশনের বিভিন্ন কমিটিতে রিডাকে অন্তর্ভুক্তি করার দাবি জানানো হয়। আর যদি তা করা হয় তবে নতুন নতুন নিয়ম প্রয়োগে কর্মসংস্থান ও আয়ের অনেক পথ সহজ হবে।

আরো জানানো হয়, এসব দপ্তরের পূর্ণ সহযোগিতা পেলে রিডা রাজশাহীতে পুলিশ প্লাজা, তিন বা চার তারকা মানের আবাসিক হোটেলসহ আগামী ২০২৫ সাল নাগাদ রাজশাহীতে ৫০ তলা বিশিষ্ট বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করতে পারবে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের (আরসিসি) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আনওয়ার হোসেন ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মনিরুজ্জামান মনি।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026
img
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ Feb 07, 2026
img
মেয়েদের প্রিমিয়ার লিগে জয়ী স্মৃতির দল Feb 07, 2026
img
ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি Feb 07, 2026
img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026
img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026