জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভারতীয় নাগরিক

বহুল প্রতীক্ষিত ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার এ মর্মে গেজেট প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়। যেখানে পরিচালক, শিল্পীসহ চলচ্চিত্রের সকল শাখার কলাকুশলীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

এতে ২০১৭ সালের সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘ঢাকা অ্যাটাক’। এই পর্যন্ত ঠিক ছিল, তবে বিপত্তি ঘটে যখন এই চলচ্চিত্রটির জন্য ‘সেরা সম্পাদক’ হিসেবে মো. কালামের নাম ঘোষণা করা হয়, কারণ তিনি একজন ভারতীয় নাগরিক।

এদিকে চলতি বছরের শুরুর দিকে পুরস্কারের জন্য চলচ্চিত্র আহ্বান করে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড যে বিজ্ঞপ্তি দিয়েছিল, সেখানে বলা হয়, কেবল বাংলাদেশি নাগরিকরা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচিত হবেন।

তবে এই ঘোষণার পরও চলচ্চিত্র পুরস্কারের তালিকায় কালামের নাম কীভাবে এলো? এই প্রসঙ্গে মুখ খুলেছেন জুরি বোর্ডের সদস্য ও চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

তিনি বাংলাদেশ টাইমসকে বলেন, কালাম যে একজন বিদেশি সেটা আমাদের জানাই ছিল না। আর এই সিনেমার শিল্পী-কলাকুশলীদের তালিকায় ১৯ নম্বরে কালামের যে ঠিকানা দেয়া আছে, তা ঢাকার পল্লবীর।

ফাইল

তবে আমরা জেনে শুনে তো কোনো বিদেশিকে এই পুরস্কার দিতে পারি না। ফরমে বাংলাদেশের উল্লেখ আছে বলেই এই ভুলটি হয়েছে। এছাড়া ছবির প্রযোজক এ সিনেমার কলাকুশলীর যে তালিকা ও ঠিকানা দিয়েছেন তাতে কালামের নাম, বাংলাদেশের ঠিকানা ও মোবাইল নাম্বার ব্যবহার করা হয়েছে।

এবার ২০১৭ সালের সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘ঢাকা অ্যাটাক’। ২০১৮ সালের সেরা ছবির স্থান অর্জন করেছে ‘পুত্র’।

আর ‘ঢাকা অ্যাটাক’ সিনেমায় অনবদ্য অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন আরিফিন শুভ। আর ‘সত্তা’ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেতা হয়েছেন শাকিব খান।

এছাড়া শ্রেষ্ঠ অভিনেত্রীর (প্রধান) পুরস্কার জিতেছেন নুসরাত ইমরোজ তিশা। ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি এ পুরস্কার জিতেন। একই সঙ্গে ‘দেবী’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জয়া আহসান।

 

টাইমস/জেকে/এসআই

Share this news on:

সর্বশেষ

img
আবারও একসঙ্গে রোমান্টিক কমেডিতে শাহিদ কাপুর ও রাশমিকা Feb 07, 2026
img
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন সুনীল শেঠি Feb 07, 2026
img
বিএনপি মনোনীত প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ Feb 07, 2026
img
চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির Feb 07, 2026
img
এবার রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিঙ্কের লিসা Feb 07, 2026
img
এপস্টেইনের কাছে ‘লম্বা স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন অনিল আম্বানি Feb 07, 2026
img
আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৬ পুলিশ আহত : ডিএমপি কমিশনার Feb 07, 2026
img
বিশ্বকাপে নেই বাংলাদেশ, আবেগী আকরাম-বাশাররা! Feb 07, 2026
img
ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই : মাহমুদুল্লাহ Feb 07, 2026
img
কত প্রাইজমানি পাচ্ছে বাঁধন-মম-নাসিরের ‘মাস্টার’ Feb 07, 2026
img
সালমানের চর্চিত বান্ধবীর সঙ্গে গান গেয়েছেন অরিজিৎ সিং! Feb 07, 2026
img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026
img
বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা Feb 07, 2026
img
হঠাৎ পুলিশের এমন আগ্রাসীমনোভাবের কারণ কী: আজহারী Feb 07, 2026
img
ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি আরাঘচির Feb 07, 2026
img
মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : প্রাণিসম্পদ উপদেষ্টা Feb 07, 2026
img
দল হিসেবে একমাত্র আমরাই ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি: চরমোনাই পীর Feb 07, 2026
img
নিজে দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: কায়সার কামাল Feb 07, 2026