বন্ধ থাকার ১ ঘণ্টা পর সচল ইউটিউব

প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং। এতে শত শত ব্যবহারকারী বিষয়টি নিয়ে অভিযোগ করে। এরপর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টির সমাধান করে। জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা।

ইউটিউব জানিয়েছে, তাদের ওয়েবসাইট ও অ্যাপে দেখা দেয়া টেকনিক্যাল বা কারিগরি সমস্যার সমাধান করা হয়েছে। এর আগে, সারা বিশ্বের শত শত হাজার ব্যবহারকারী ইউটিউবের স্ট্রিমিং সেবায় সমস্যা হচ্ছে বলে জানান।

আজ বৃহস্পতিবার সকালে এশিয়ার সময় এক্সে ইউটিউব লিখেছে, ‘সমস্যাটি এখন ঠিক করা হয়েছে—এখন আপনারা ইউটিউব, ইউটিউব মিউজিক ও ইউটিউব টিভিতে স্বাভাবিকভাবে ভিডিও চালাতে পারবেন!’ তবে ইউটিউব জানায়নি, প্রায় এক ঘণ্টা ধরে ভিডিও স্ট্রিমিংয়ে সমস্যা দেখা দেয়ার কারণ কী ছিল বা এটি কতটা বড় পরিসরে ঘটেছিল।

ওয়েবসাইট ও অ্যাপের রিয়েল টাইম ত্রুটির তথ্য সংগ্রহকারী সাইট ডাউনডিটেকটর জানায়, পূর্ব এশিয়ার সময় সকাল ৭টার কিছু আগে (জিএমটি সময় বুধবার রাত ১১টার দিকে) ইউটিউব, ইউটিউব মিউজিক ও ইউটিউব টিভিতে সমস্যা দেখা দেয়।

এশিয়া থেকে শুরু করে ইউরোপ ও উত্তর আমেরিকা পর্যন্ত ব্যবহারকারীরা দ্রুতই ভিডিও স্ট্রিমিং, ওয়েবসাইটে প্রবেশ ও অ্যাপ ব্যবহারে সমস্যা হওয়ার অভিযোগ জানান। ডাউনডিটেকটরের ব্যবহারকারীদের তৈরি ত্রুটির মানচিত্র অনুযায়ী, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সমস্যা রিপোর্ট করা হয়।

জাপান, ব্রাজিল ও যুক্তরাজ্যেও বড় ধরনের বিঘ্নের খবর পাওয়া যায়। তবে সমস্যার প্রকৃত পরিধি নির্ধারণ করা যায়নি, কারণ ডাউনডিটেকটরের তথ্য মূলত ব্যবহারকারীদের রিপোর্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের ওপর ভিত্তি করে তৈরি।

ডাউনডিটেকটরের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় সকাল ৭টা ৫৭ মিনিটে ত্রুটি রিপোর্টের সংখ্যা সর্বোচ্চ ৩ লাখ ৯৩ হাজার ৩৮ টিতে পৌঁছায়, এরপর তা দ্রুত কমে যায়। 

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
প্রেসিডেন্ট অপরাধ করলেও সাধারণ মানুষের সমান শাস্তি পাবেন: ডা. শফিকুর রহমান Feb 04, 2026
img

নারায়ণগঞ্জ-১

দিপুকে সমর্থন দিয়ে রুপগঞ্জে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দুলাল Feb 04, 2026
img
রাজধানীতে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ১৭! Feb 04, 2026
img
কোন শর্তে ‘বারাণসী’তে অভিনয়ে রাজি হয়েছিলেন প্রিয়াঙ্কা? Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে সরকার পরিচালনায় ২৬ বিষয়কে অগ্রাধিকার দেবে জামায়াত Feb 04, 2026
img
৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করল জামায়াত Feb 04, 2026
img
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি Feb 04, 2026
img
জয়জিতের সঙ্গে বিচ্ছেদের পরে নতুন সম্পর্কে শ্রেয়া? Feb 04, 2026
img
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিল ইরান Feb 04, 2026
img
বারাণসীর আনাচকানাচ ঘুরে দেখলেন বলি নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ Feb 04, 2026
img
ইন্দোনেশিয়ার দক্ষিণ জাকার্তায় কনটেন্ট ক্রিয়েটর লুলা লাহফাহের মরদেহ উদ্ধার! Feb 04, 2026
img

মাদারীপুর-১ আসন

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন আ.লীগের নেতারা Feb 04, 2026
img
‘এক দিন’ ছবির গান সম্পর্কিত কারণেই কী অরিজৎ-এর বাড়িতে আমির খান? Feb 04, 2026
img
নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার চাই : জোনায়েদ সাকি Feb 04, 2026
img

মারিও কেম্পেসের বিশ্লেষণ

আর্জেন্টিনা ও মেসি কী পারবে বিশ্বকাপ ধরে রাখতে? Feb 04, 2026
img
ইনজুরিতে হামজা, বাংলাদেশের হয়ে খেলতে পারবেন তো? Feb 04, 2026
img
লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ৬টি সিল উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা Feb 04, 2026
img
আসন্ন নির্বাচন ও ডাঃ জোবায়দা রহমান Feb 04, 2026
img
কেন শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রস্তাবে রাজি হননি মনোজ! Feb 04, 2026
img
আইপিএল ইস্যুতে সালাউদ্দিনের প্রশ্নে মোস্তাফিজের বক্তব্য Feb 04, 2026