অন্তর্বর্তী সরকারের দিকে তর্জনী তুলে বিজিএমইএ সভাপতির মন্তব্য

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান বাবু বলেছেন, ‘সম্মানিত প্রধান উপদেষ্টার কাছে আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম, আমাদের উদ্বেগগুলো জানানোর জন্য। কিন্তু তিনি আমাদের সময় দেননি। আমি ক্ষোভ নিয়েই বলছি—স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট পর্যায়ের কেউ এলে তিনি সময় দেন, কিন্তু ৪০ বিলিয়ন ডলারের রপ্তানিশিল্পের প্রতিনিধিদের সময় দেন না।’

মঙ্গলবার (২৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে অংশ নিয়ে মাহমুদ হাসান বাবু এসব অভিযোগ করেন।

মাহমুদ হাসান বাবু বলেন, ‘কী পরিমাণ মালামালের ক্ষতি হয়েছে, সেই তথ্য আমাদের ডিরেক্টর ফয়সাল সাহেবের কাছে আছে। আজই সেটা সবাইকে পাঠিয়ে দেওয়া হবে। দুটি কারণে আমরা তথ্য পাঠাতে দেরি করেছি।

প্রথমত, সরাসরি যে ক্ষতি হয়েছে, সেটা নিরূপণ করা হচ্ছিল।

দ্বিতীয়ত, এর নেতিবাচক প্রভাব বা ইমপ্যাক্ট অ্যানালাইসিস এখনো সম্পূর্ণ হয়নি। এই কাজটা শেষ করতে কিছুটা সময় লাগবে।’

সময় লাগার কারণ হিসেবে তিনি বলেন, ‘ধরুন, আমার একটা স্ন্যাপ বাটন বা মেটাল বাটন ওখানে নষ্ট হয়েছে। ওটার মূল্য মাত্র দুই হাজার ডলার, কিন্তু দুই হাজার আসল ক্ষতি না।

এই দুই হাজার ডলারের কারণে এই বাটনটা আবার এনে আমাকে বাই-বোর্ড শিপমেন্ট করা যাবে না; এয়ার শিপমেন্ট করতে হবে। সেখানে আবার ২০০ ডলার খরচ হতে পারে। যেহেতু আপনারা চাচ্ছেন ডিরেক্ট ক্ষতি কী হয়েছে, সেটা আমরা আজকে দিয়ে দেব। ইমপ্যাক্টটা দিতে সময় লাগবে। আমরা চাই, রাইটলি অ্যানালাইসিস করতে।

দ্বিতীয় বিষয় হচ্ছে, নেগোসিয়েশন স্কিল নিয়ে যে কথা বলেছেন। আজকের এই প্রেস কনফারেন্সটি আসলে তিন দিন আগেই হওয়ার কথা ছিল। গত দুই দিন আমি নিজে এবং বিকেএমইএর প্রেসিডেন্টসহ অন্যান্য সংগঠনের প্রেসিডেন্টরা নিজেদের মতো করে সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি।

এখন ধরুন, আপনার সঙ্গে আমার কোনো বিষয়ে আলোচনা বা নেগোসিয়েশন হবে, কিন্তু আপনি যদি আমাকে সময়ই না দেন, তাহলে সেটা সম্ভব কিভাবে? বিজিএমইএ দায়িত্ব নেওয়ার পর গত চার মাসে আমরা একাধিকবার সম্মানিত প্রধান উপদেষ্টার কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, আমাদের উদ্বেগগুলো জানানোর জন্য কিন্তু তিনি সময় দেননি।

মাহমুদ হাসান বাবু আরো বলেন, ‘আমি ক্ষোভ নিয়েই বলছি—স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট পর্যায়ের মতো কেউ এলে তিনি সময় দেন, কিন্তু ৪০ বিলিয়ন ডলারের রপ্তানিশিল্পের প্রতিনিধিদের সময় দেন না। এটার দায় উনাকেই নিতে হবে। সময় না দিলে আমি আমার উদ্বেগ জানাব কিভাবে? বা নেগোসিয়েশন করব কিভাবে? আলোচনার সুযোগ না দিলে আমরা প্রমাণই করতে পারব না যে আমাদের নেগোসিয়েশন স্কিল আছে কি নেই।’

তিনি বলেন, ‘এবারের সংবাদ সম্মেলনে আমরা আমাদের লিখিত বক্তব্য আগাম দিয়েছি। সঙ্গে একটি নথি প্রদান করা হয়েছে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে। এ ছাড়া টিসিসিতে আমরা কোন পর্যায়ে পৌঁছেছিলাম এবং সরকার কিভাবে সেই অবস্থান পরিবর্তন করেছে, সেটিও দেখানো হয়েছে।’

বিদ্যমান আইনের বিধান অনুযায়ী, টিসিসিতে গৃহীত সিদ্ধান্তের তারিখও উল্লেখ করা আছে ২৮ সেপ্টেম্বর ২০২৫। বর্তমান আইন অনুযায়ী যা পরিবর্তন হয়েছে, তা একনজরে বোঝা যাবে। উদাহরণস্বরূপ, থ্রেশহোল্ডের বিষয়টি—আগে এটি ৫০ থেকে ৫০০ ছিল, যা এখন পরিবর্তিত হয়ে ২০ থেকে ৩০০ হয়েছে। এটি আপনাদের বোঝার সুবিধার জন্য আগাম লিখিতভাবে তুলে ধরা হয়েছে।

মাহমুদ হাসান বাবু বলেন, ‘বিষয়টা এমন নয় যে আমরা সব কিছুতেই দ্বিমত পোষণ করি। আপনারা দেখেছেন, আইএলওর তিনটি কনভেনশন সম্প্রতি রেটিফাই করা হয়েছে—সেখানে আমরা কোনো দ্বিমত পোষণ করিনি, আমাদের কনসার্ন ছিল। পুরো এশিয়ায় ফিলিপাইন ছাড়া জাপান, কোরিয়া বা ভারত কেউ এই কনভেনশনগুলো রেটিফাই করেনি, কিন্তু বাংলাদেশ করেছে। তাই বলা যাবে না যে, আমরা সব সময় দ্বিমত পোষণ করি।’

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ভারতীয় মিডিয়া ও আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে : প্রেসসচিব Feb 02, 2026
img
ছোটপর্দায় অনুপস্থিতির কারণ জানালেন অভিনেত্রী স্নেহা Feb 02, 2026
img
এপস্টেইন ফাইলস ইস্যুতে লেবার পার্টি ছাড়লেন ব্রিটিশ নেতা Feb 02, 2026
img
নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করা দুঃখজনক : আমীর খসরু Feb 02, 2026
img
রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতেই জুলাই সনদ: আলী রীয়াজ Feb 02, 2026
img
নিলামে আরও ২১৮.৫০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক Feb 02, 2026
img
আইসিসিকে কী পরামর্শ দিলেন আফ্রিদি? Feb 02, 2026
img
নির্বাচন ঘিরে দেড় মাসে ২৭৪ সহিংস ঘটনা, ৫ হত্যাকাণ্ড: প্রেস উইং Feb 02, 2026
img
নির্বাচনের আগে কখনও নিশ্চিত করে বলতে পারিনি জয়লাভ করবো : মির্জা আব্বাস Feb 02, 2026
img
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি Feb 02, 2026
img
কোথাও কেন্দ্র দখলের চেষ্টা হলে কোনো ছাড় নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 02, 2026
img
ডিপি ওয়ার্ল্ডের সাথে লাভজনক না হলে চুক্তি করবে না বাংলাদেশ: নৌপরিবহন উপদেষ্টা Feb 02, 2026
রমজান শুরুর সম্ভাব্য তারিখ এক দিন পেছাল Feb 02, 2026
সীতাকুন্ডে নির্বাচনী জনসভায় যে বক্তব্য রাখলেন জামায়াতে আমির Feb 02, 2026
img
আমির হোসেন আমুর অ্যাকাউন্টে মিলল কত টাকা? Feb 02, 2026
প্রিন্সে দুই নায়িকা, জ্যোতির্ময়ীর চরিত্রে চমক Feb 02, 2026
img
ভোটকেন্দ্রে ভুলেও অরাজকতা করার কথা চিন্তা করবেন না: হাসনাত আব্দুল্লাহ Feb 02, 2026
img
কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 02, 2026
img
এবার কিউবাকে আল্টিমেটাম ট্রাম্পের Feb 02, 2026
img
পোশাকের মতোই যশোরের ফুল বিদেশে রপ্তানি করতে চাই: তারেক রহমান Feb 02, 2026