অনেকে জ্ঞান অর্জন করলেও উপলব্ধি করতে পারে না : শিবির সভাপতি

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, পৃথিবীতে অনেকে জ্ঞান অর্জন করে, কিন্তু উপলব্ধি করতে পারে না। আপনারা বেশি বেশি পড়বেন, উপলব্ধি করবেন। জ্ঞানকে দুটি ভাগে ভাগ করা হয়– একটা দুনিয়াবি আর একটা পরকালীন। কিন্তু এটা ভাগ হওয়া উচিত উপকারী ও অপকারী হিসেবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে ছাত্রশিবির আয়োজিত কবি মতিউর রহমান মল্লিক মেরিট অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কিছু মানুষের ক্ষেত্রে অর্জনের পরবর্তী ধাপ হয় হিংসা। শয়তান অহংকার করেছিল, সামুদ জাতি বিরাট অট্টালিকা তৈরি করেছিল, ফেরাউন-নমরুদ অনেক সম্পদের মালিক ছিল, এবং তারা অহংকার করেছিল।

অহংকার ও জুলুম একসময় পতনের দিকে নিয়ে যায়। তাই আমি চাই আপনারা অহংকার করবেন না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আপনাদের আরও বাড়িয়ে দিবেন।

সংস্কৃতি, শিক্ষার অবস্থা ও দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমারা মানবতার কথা বলে, কিন্তু তারা ভোগবাদী। তারাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগিয়েছিল। হিরোশিমা-নাগাসাকিতে তারাই বোমা বর্ষণ করেছিল। আমাদের আজকের শিক্ষা ব্যবস্থা যেভাবে ঢেলে সাজানোর কথা ছিল, সেভাবে সাজানো হয়নি। আর একটা বড় বিষয় দুর্নীতি। একটা জায়গায় দুর্নীতি নিয়ে কথা বলছিলাম— যদি বাংলাদেশের দুর্নীতিটা বন্ধ হয়ে যায়, তাহলে দেশ অনেক দূর এগিয়ে যাবে। এ দেশে যারা শিক্ষিত তারা দুর্নীতি করে, কোনো কৃষক, রিকশাচালক নয়।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ৯২ শতাংশ মুসলিমের দেশে মুসলিম হওয়া অপরাধ। বিগত বছরগুলোতে আমার এমনই মনে হয়েছে। আমাদের এখানে সবকিছু করার স্বাধীনতা আছে, এখানে সবচেয়ে বেশি যেটা হয় ধর্মীয় উৎসব। আমরা আমাদের যেকোনো সংকটে মসজিদে যাই। আল্লাহর কাছে সাহায্য চাই। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় তথা দেশের যেন কল্যাণ হয়।

বিশেষ অতিথির বক্তব্যে কৃষিবিদ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ড. আলী আফজাল বলেন, আজকের শিক্ষা ব্যবস্থা সৎ নাগরিক সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। এ শিক্ষা ব্যবস্থা উদ্যোক্তা তৈরি করতে ব্যর্থ হয়েছে। এই শিক্ষা ব্যবস্থা স্বমূলে উপড়ে ফেলে নতুন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৩৮টি বিভাগ ও দুটি ইনস্টিটিউট মিলিয়ে প্রায় ২৫০ শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। এর সঙ্গে উপহার হিসেবে মগ, কলমদানি, কোরআন-সিরাত গ্রন্থ, উত্তরীয়, নোটপ্যাড ও কলম দেওয়া হয়।

এছাড়া শিক্ষার্থীদের জন্য খাবারেরও আয়োজন করা হয়।

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ভারতীয় মিডিয়া ও আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে : প্রেসসচিব Feb 02, 2026
img
ছোটপর্দায় অনুপস্থিতির কারণ জানালেন অভিনেত্রী স্নেহা Feb 02, 2026
img
এপস্টেইন ফাইলস ইস্যুতে লেবার পার্টি ছাড়লেন ব্রিটিশ নেতা Feb 02, 2026
img
নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করা দুঃখজনক : আমীর খসরু Feb 02, 2026
img
রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতেই জুলাই সনদ: আলী রীয়াজ Feb 02, 2026
img
নিলামে আরও ২১৮.৫০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক Feb 02, 2026
img
আইসিসিকে কী পরামর্শ দিলেন আফ্রিদি? Feb 02, 2026
img
নির্বাচন ঘিরে দেড় মাসে ২৭৪ সহিংস ঘটনা, ৫ হত্যাকাণ্ড: প্রেস উইং Feb 02, 2026
img
নির্বাচনের আগে কখনও নিশ্চিত করে বলতে পারিনি জয়লাভ করবো : মির্জা আব্বাস Feb 02, 2026
img
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি Feb 02, 2026
img
কোথাও কেন্দ্র দখলের চেষ্টা হলে কোনো ছাড় নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 02, 2026
img
ডিপি ওয়ার্ল্ডের সাথে লাভজনক না হলে চুক্তি করবে না বাংলাদেশ: নৌপরিবহন উপদেষ্টা Feb 02, 2026
রমজান শুরুর সম্ভাব্য তারিখ এক দিন পেছাল Feb 02, 2026
সীতাকুন্ডে নির্বাচনী জনসভায় যে বক্তব্য রাখলেন জামায়াতে আমির Feb 02, 2026
img
আমির হোসেন আমুর অ্যাকাউন্টে মিলল কত টাকা? Feb 02, 2026
প্রিন্সে দুই নায়িকা, জ্যোতির্ময়ীর চরিত্রে চমক Feb 02, 2026
img
ভোটকেন্দ্রে ভুলেও অরাজকতা করার কথা চিন্তা করবেন না: হাসনাত আব্দুল্লাহ Feb 02, 2026
img
কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 02, 2026
img
এবার কিউবাকে আল্টিমেটাম ট্রাম্পের Feb 02, 2026
img
পোশাকের মতোই যশোরের ফুল বিদেশে রপ্তানি করতে চাই: তারেক রহমান Feb 02, 2026