© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রেসক্লাবে ‘ভুখা মিছিলে’ থাকা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত অর্ধশত

শেয়ার করুন:
প্রেসক্লাবে ‘ভুখা মিছিলে’ থাকা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত অর্ধশত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫১ পিএম | ২৯ অক্টোবর, ২০২৫
ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাব থেকে সচিবালয় অভিমুখে ‘ভুখা মিছিলে’ থাকা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাব থেকে সচিবালয় অভিমুখে ‘ভুখা মিছিলে’ থাকা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

তিনি জানান, পুলিশের সঙ্গে ইবতেদায়ী শিক্ষকদের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে অনেকের চিকিৎসা চলছে, অনেকে আবার চিকিৎসা নিয়ে চলে গেছেন।

ইউটি/টিএ

মন্তব্য করুন