শান্তি উদ্যোগের জন্য ট্রাম্পের প্রশংসায় চীনা প্রেসিডেন্ট

দক্ষিণ কোরিয়ার বন্দরনগরী বুসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে শান্তি প্রতিষ্ঠায়তাঁর ভূমিকার প্রশংসা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ বৈঠক অনুষ্ঠিত হয়।

শি বলেন, ‘আপনি বিশ্বশান্তি নিয়ে গভীরভাবে চিন্তা করেন এবং বিভিন্ন আঞ্চলিক উত্তপ্ত ইস্যু সমাধানে অত্যন্ত উৎসাহী। গাজায় সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি সম্পন্নে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা আমি প্রশংসা করি।’

তিনি আরও উল্লেখ করেন, কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে গত জুলাইয়ের রক্তক্ষয়ী সীমান্ত সংঘাতের পর গত রোববার স্বাক্ষরিত শান্তি চুক্তিতেও ট্রাম্পের অবদান রয়েছে।

বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির নেতাদের মধ্যে এটি ছয় বছরের মধ্যে প্রথম সরাসরি সাক্ষাৎ। এর আগে ২০১৯ সালের জুনে জাপানের ওসাকায় জি-২০ সম্মেলনে সর্বশেষ দেখা হয়েছিল দুই নেতার।

শি বলেন, ‘বর্তমান বিশ্ব বহু জটিল সমস্যার সম্মুখীন। চীন ও যুক্তরাষ্ট্র প্রধান শক্তি হিসেবে যৌথভাবে দায়িত্ব নিয়ে নিজেদের দেশসহ বিশ্বের কল্যাণে বড় ও বাস্তবধর্মী পদক্ষেপ নিতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ভিন্ন জাতীয় প্রেক্ষাপটে সব বিষয়ে একমত হওয়া সম্ভব নয়। বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির মধ্যে কিছু মতপার্থক্য থাকা স্বাভাবিক।’

চীনা নেতা জানান, মালয়েশিয়াসহ বিভিন্ন স্থানে সম্প্রতি অনুষ্ঠিত দুই দেশের বাণিজ্য দলগুলোর বৈঠকগুলো ‘উৎসাহব্যঞ্জক অগ্রগতি’ এনেছে এবং একটি ‘দৃঢ় ভিত্তি ও ইতিবাচক পরিবেশ’ তৈরি করেছে।

শি জোর দিয়ে বলেন, ‘ঝড়-তুফানের মাঝেও আমাদের দুই দেশের সম্পর্কের জাহাজকে সঠিক পথে চালনা করতে হবে। চীন ও যুক্তরাষ্ট্র যৌথভাবে আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারে।’

তিনি আরও যোগ করেন, ‘চীনের উন্নয়ন যুক্তরাষ্ট্রের সমৃদ্ধি দর্শনের সঙ্গে মিল রেখেই এগোচ্ছে। আমি সবসময় বিশ্বাস করি চীন ও যুক্তরাষ্ট্র একে অপরের সাফল্যে সহযোগী ও বন্ধু হতে পারে।’

অন্যদিকে ট্রাম্প বলেন, ‘আমরা ইতোমধ্যেই অনেক বিষয়ে একমত হয়েছি এবং আজ আরও কিছু বিষয়ে সমঝোতায় পৌঁছাব। প্রেসিডেন্ট শি একজন অসাধারণ নেতা, তার দেশও মহান।

আমাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী ও ইতিবাচক হবে বলে আমি বিশ্বাস করি।’

তিনি রসিকতা করে আরও বলেন, ‘তিনি খুব কঠিন আলোচক এটা আমাদের জন্য ভালো না হলেও, আমরা একে অপরকে ভালোভাবে বুঝি। আমাদের সম্পর্ক সবসময়ই চমৎকার।’

প্রায় ১০০ মিনিটের বৈঠক শেষে দুই নেতা সৌহার্দ্যপূর্ণ করমর্দন শেষে নিজ নিজ গাড়িতে করে প্রস্থান করেন। ট্রাম্প দেশত্যাগ করলেও শি দক্ষিণ কোরিয়ায় তার রাষ্ট্রীয় সফর চালিয়ে যাবেন এবং গিয়ংজুতে অনুষ্ঠিতব্য অ্যাপেক শীর্ষ সম্মেলনেও অংশ নেবেন।

এর আগে, কুয়ালালামপুরে আসিয়ান সম্মেলনের ফাঁকে দুই দেশের প্রতিনিধিদল চীনের ভাইস প্রিমিয়ার হে লিফেং ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের নেতৃত্বে দুই দিনের বৈঠক করে। বেসেন্ট জানান, ‘ট্রাম্প ও শির বৈঠকের জন্য একটি গুরুত্বপূর্ণ কাঠামো চূড়ান্ত হয়েছে, যেখানে বাণিজ্য ও শুল্কসহ নানা বিষয়ে অগ্রগতি হয়েছে।’

ট্রাম্প আরও ইঙ্গিত দেন, টিকটকের যুক্তরাষ্ট্রে মালিকানা নিয়ে চীনের সঙ্গে আলোচনাও বৈঠকের সময় চূড়ান্ত হতে পারে।

এশিয়া সফরের অংশ হিসেবে ট্রাম্প মালয়েশিয়া ও জাপান সফর শেষ করে দক্ষিণ কোরিয়ায় পৌঁছান। জাপানে তিনি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করেন এবং মার্কিন সেনা ও জাপানি ব্যবসায়ীদের উদ্দেশে ভাষণ দেন।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নিজ বাসায় ভাঙচুর ও চুরি, ৫ দিন পর জানলেন অভিনেতা Feb 01, 2026
img
ঢাকায় চালু হলো তুরস্কের ভিসা আবেদনকেন্দ্র, জেনে নিন এন্ট্রি ফি Feb 01, 2026
img
বেয়ারার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার সায়কের Feb 01, 2026
ঈদে দর্শকের জন্য অ্যাকশন উপহার Feb 01, 2026
বাংলাদেশি চলচ্চিত্রের আন্তর্জাতিক সাফল্য Feb 01, 2026
নির্বাচন ভবনে স্মারকলিপি জমা দিয়েছে জামায়াতের প্রতিনিধিদল Feb 01, 2026
img
শাকিব খানের প্রিন্সের অফিসিয়াল মোশন পোস্টার প্রকাশ Feb 01, 2026
img
বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করল পাকিস্তান Feb 01, 2026
img
রামচরণের ঘরে যমজ সন্তান, এবার কি ঠাকুরদা চিরঞ্জীবীর ‘বংশপ্রদীপে’র স্বপ্নপূরণ হল? Feb 01, 2026
img
ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি করছে ঢাকা Feb 01, 2026
img
‘মারদানি থ্রি’ দিয়ে রানি মুখার্জির কামব্যাক Feb 01, 2026
img
দুধ দিয়ে গোসল করে আ. লীগ কর্মীর বিএনপিতে যোগদান Feb 01, 2026
img
কোহলিকে ছাড়িয়ে শীর্ষে বাবর Feb 01, 2026
img
এপস্টিন নথিতে মোদির নাম, ভারতজুড়ে রাজনৈতিক তোলপাড় Feb 01, 2026
img
৫০তম বিসিএসের ফলাফল ঘোষণার তারিখ জানালেন পিএসসি চেয়ারম্যান Feb 01, 2026
img
সব সহ্য করব, মায়ের ইজ্জতে টান দেবেন তা বরদাস্ত করব না: জামায়াত আমির Feb 01, 2026
img
মুখে গোলাপ নিয়ে নেচে নেচে প্রিয় নায়িকার রাগ ভাঙাতেন সালমান! Feb 01, 2026
img
আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কম সাজাপ্রাপ্তদের মুক্তি না দিতে নির্দেশ Feb 01, 2026
img
যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার টন গম খালাস প্রক্রিয়া শুরু Feb 01, 2026
img
জামিন খারিজ, জেলেই নির্ঘুম রাত কাটছে নির্মাতার Feb 01, 2026