সীমান্তে অভিযানের সময় পাকিস্তানের ৬ সেনা নিহত

পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাখতুনখোয়ার কুরাম জেলায় অভিযানের সময় ছয়জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)।

অন্যদিকে নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সহযোগী ‘ফিতনা আল খাওয়ারেজ’-এর সাত সন্ত্রাসীও নিহত হয়েছেন। অঞ্চলটিতে এখনো অভিযান চলছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

নিহত ছয় সেনা হলেন, ক্যাপ্টেন নোমান সালিম (২৪), হাবিলদার আমজাদ আলী (৩৯), নায়ক ওয়াকাস আহমদ (৩৬), সিপাহি আইজাজ আলী (২৩), সিপাহি মুহাম্মদ ওয়ালিদ (২৩) ও সিপাহি মুহাম্মদ শাহবাজ (৩২)।

পাকিস্তান আইএসপিআর জানায়, পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় ‘ফিতনা আল খাওয়ারেজ’ সদস্যরা ওই এলাকায় তৎপরতা চালাচ্ছিল। খবর পেয়ে অভিযানে যায় সামরিক বাহিনী। এ সময় দুপক্ষের মধ্যে তীব্র সংঘাত বাধে।

আভিযানিক দলকে সহযোগিতায় বাইরে থেকে অতিরিক্ত সেনাও আনা হয়। কিন্তু তার আগেই সন্ত্রাসীদের হামলায় ছয় সেনা প্রাণ হারান

আরও বলা হয়েছে, অভিযান এখনো চলছে। কুরাম জেলাকে নিরাপদ করতে নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো বড় অভিযানের পরিকল্পনা করছে।

এদিকে সেনা নিহতের ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তাদের সাহসিকতায় পাকিস্তান গর্বিত। জাতি এ আত্মত্যাগ স্মরণে রাখবে।


আরপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
রামচরণের ঘরে যমজ সন্তান, এবার কি ঠাকুরদা চিরঞ্জীবীর ‘বংশপ্রদীপে’র স্বপ্নপূরণ হল? Feb 01, 2026
img
ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি করছে ঢাকা Feb 01, 2026
img
‘মারদানি থ্রি’ দিয়ে রানি মুখার্জির কামব্যাক Feb 01, 2026
img
দুধ দিয়ে গোসল করে আ. লীগ কর্মীর বিএনপিতে যোগদান Feb 01, 2026
img
কোহলিকে ছাড়িয়ে শীর্ষে বাবর Feb 01, 2026
img
এপস্টিন নথিতে মোদির নাম, ভারতজুড়ে রাজনৈতিক তোলপাড় Feb 01, 2026
img
৫০তম বিসিএসের ফলাফল ঘোষণার তারিখ জানালেন পিএসসি চেয়ারম্যান Feb 01, 2026
img
সব সহ্য করব, মায়ের ইজ্জতে টান দেবেন তা বরদাস্ত করব না: জামায়াত আমির Feb 01, 2026
img
মুখে গোলাপ নিয়ে নেচে নেচে প্রিয় নায়িকার রাগ ভাঙাতেন সালমান! Feb 01, 2026
img
আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কম সাজাপ্রাপ্তদের মুক্তি না দিতে নির্দেশ Feb 01, 2026
img
যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার টন গম খালাস প্রক্রিয়া শুরু Feb 01, 2026
img
জামিন খারিজ, জেলেই নির্ঘুম রাত কাটছে নির্মাতার Feb 01, 2026
img
বিএনপিকে জনগণ বিপুল ভোটে নির্বাচিত করবে : ড. মোশাররফ Feb 01, 2026
img
ফেসবুকে ভুয়া আইডি ও পেজ, সাবধান করলেন মৌ Feb 01, 2026
img
কোন বিষয়ে লিওনার্দো ডিক্যাপ্রিও থেকে প্রভাবিত হন শাহিদ কাপুর? Feb 01, 2026
img
মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়ে এলো বড় সুখবর Feb 01, 2026
img
তারেক রহমানের পক্ষে কোকোর সহধর্মিণীর উঠান বৈঠক Feb 01, 2026
img
১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে : ডা. তাহের Feb 01, 2026
img

ঢাবি শিক্ষিকা মোনামী

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল Feb 01, 2026
img
ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের সদস্য সচিবসহ ৯ নেতা বহিষ্কার Feb 01, 2026