চসিক সিইও অপসারণের দাবিতে বিক্ষোভ, ১৫ দিনের আলটিমেটাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তৌহিদুল ইসলামকে অপসারণের দাবিতে করপোরেশনের প্রধান ফটকে তালা মেরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। পরে ১৫ দিনের আলটিমেটাম এবং মেয়রের আশ্বাসে ফটকের গেট খুলে দেন তারা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৪টার পর চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় চসিক কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় কর্মকর্তা-কর্মাচারীরা সরকারের এই যুগ্ম সচিব পদ মর্যাদার কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

এক পর্যায়ে সেখানে হাজির হন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘মেয়র আ জ ম নাছিরের আমলে ইসহাক ব্রাদার্সের রাজস্ব আদায়ে ঘাপলা হয়। আ জ ম নাছিরের পর খোরশেদ আলম সুজন প্রশাসক ছিলেন। তারপর মেয়র ছিলেন রেজাউল করিম। তখন সিইও ছিলেন এই তৌহিদ সাহেব।’

মেয়র আরো বলেন, ‘৫ আগস্টের পর রেজাউল করিম পালিয়ে গেলে তৌহিদ সাহেব চসিকের সর্বেসর্বা ছিলেন। তিনি কেন ওই সময়টাতে ইসহাক ব্রাদার্সের রাজস্ব ফাঁকির বিষয়ে ব্যবস্থা নেননি? আমরা মহিউদ্দিন মুরাদ (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) সাহেবের নেতৃত্বে কমিটি করে দিয়েছি। প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেওয়া হবে। তৌহিদুল ইসলাম চট্টগ্রামের উন্নয়ন বাধাগ্রস্ত করছেন উল্লেখ করে মেয়র শাহাদাত বলেন, ‘বিভিন্ন এলাকার উন্নয়ন প্রকল্প তার টেবিলে গিয়ে থেমে যায় বলে অভিযোগ পেয়েছি। চট্টগ্রাম সিটি করপোরেশনে কোনো দুর্নীতিবাজ কর্মকর্তাকে রাখা হবে না।’

বিক্ষোভকারীরা ১৫ দিনের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তাকে অপসারণের আলটিমেটাম দিয়ে বিক্ষোভ শেষ করেন।

২০১৭-১৮ অর্থবছরের বার্ষিক মূল্যায়নে ইসহাক ব্রাদার্সের হোল্ডিংয়ের ২৬ কোটি ৩৮ লাখ টাকা পৌরকরের স্থলে ২০ কোটি টাকা কম দেখানো হয়। অন্যদিকে, ইনকনট্রেন্ড ডিপোর ২৫ কোটি ৬৭ লাখ টাকার পৌরকর মাত্র ৫ কোটি ৬৭ লাখ টাকা দেখানো হয়। এই দুটি কেস মিলিয়ে মোট ৪০ কোটি টাকার ফাঁকি হয়েছে বলে দুদকের তদন্তে ধরা পড়ে।


ইউটি/টিএ



Share this news on:

সর্বশেষ

img
শেষ মুহূর্তে এমবাপের গোলে স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের Feb 01, 2026
img
দেশের বাজারে কমল স্বর্ণের দাম Feb 01, 2026
ট্রাম্পের বিতর্কিত পদক্ষেপে ঝুঁকিতে ইউক্রেন শান্তি আলোচনা Feb 01, 2026
img
হাসপাতাল চত্বরে ভক্তদের ভিড়ের মাঝে রামচরণ! Feb 01, 2026
img
‘বিফ স্টেক’ বিতর্কে ক্ষোভ প্রকাশ অভিনেত্রী সৌমিতৃষার Feb 01, 2026
img
প্রকাশ পেল নেপালে শুটিং হওয়া সেই গান Feb 01, 2026
img
প্রধান ২ সিনেমায় কি তবে দেবের নায়িকা হিসেবে দেখা যাবে সৌমিতৃষাকে? মুখ খুললেন প্রযোজক Feb 01, 2026
img
জান্নাতের টিকিট বিক্রি না করতে পেরে এখন বিকাশ ও এনআইডি নিচ্ছে জামায়াত: কামরুল হুদা Feb 01, 2026
img
১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা : ১১ দলীয় জোট Feb 01, 2026
img
একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার! বিতর্ক বাঁধতেই কী জবাব অভিনেত্রীর? Feb 01, 2026
img
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে ক্যাডার হওয়া কামাল হোসেন বরখাস্ত Feb 01, 2026
img
ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান Feb 01, 2026
img
মেয়র জাহাঙ্গীরের লুঙ্গির তলার লোককেও মনোনয়ন দিতে হয়, আফসোস লাগে: রুমিন ফারহানা Feb 01, 2026
img
পাকিস্তান সফরে হোয়াইটওয়াশ হয়ে অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ড Feb 01, 2026
img
‘অ্যাফ্রোবিটের জনক’ ফেলা কুটি, প্রথম আফ্রিকান হিসেবে পাচ্ছেন গ্র্যামির আজীবন সম্মাননা Feb 01, 2026
img
সালমানের লুক নিয়ে হাসাহাসি, জবাব দিলেন নায়ক Feb 01, 2026
img
শেষ রেসের জন্য প্রস্তুত ভিন ডিজেল! Feb 01, 2026