১৬ নভেম্বর পোস্টাল ব্যালটে ভোটের অ্যাপ উদ্বোধন : ইসি সচিব

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য আগামী ১৬ নভেম্বর একটি অ্যাপ উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সচিবদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র মেরামত, ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল তৈরি, পার্বত্য এলাকায় হেলিপ্যাড নির্মাণ, সরকারি প্রচারযন্ত্রে ভোটের কার্যক্রম প্রচার, বিদেশি পর্যবেক্ষকদের ভিসা সহজীকরণ, ঋণ খেলাপিদের চিহ্নিতকরণ, বাহিনীর সাশ্রয়ী বাজেট, আচরণবিধি প্রতিপালনে নির্বাহী ও বিচারিক হাকিম নিয়োগ, পরীক্ষায় প্রভাব না পড়া, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, মেডিক্যাল টিম গঠন ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে।

ইসি সচিব জানান, ভুল তথ্য প্রতিরোধে এআই ব্যবহারের বিষয়ে সচেতনতামূলক প্রচারণার আলোচনা হয়েছে। ভুল তথ্য ও প্রচারণার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত না করতে সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া ভুল তথ্য শনাক্তে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও একটি সেল গঠন করা হবে।

তিনি বলেন, সিভিল ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের বদলির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর সংশ্লিষ্টদের আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সচিব জানান, ৮টি রাজনৈতিক দল নভেম্বরে গণভোটের দাবি জানিয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা তাদের বক্তব্য শুনেছি… আপনারা জানেন, পরশুদিন পত্রিকায় হেডলাইন ছিল—এ বিষয়ে সরকার সিদ্ধান্ত দেবে।”

প্রতিদিন নির্বাচন কমিশনে রাজনৈতিক দলগুলোর আগমন চাপ সৃষ্টি করছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন, রাজনৈতিক দল এবং ভোটার—এই তিনটি মূল ধারা পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখবেই, এবং এটি কমিশনকে কোনো চাপের মধ্যে ফেলছে না।

কেএন/টিকে



Share this news on:

সর্বশেষ

img
শেষ মুহূর্তে এমবাপের গোলে স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের Feb 01, 2026
img
দেশের বাজারে কমল স্বর্ণের দাম Feb 01, 2026
ট্রাম্পের বিতর্কিত পদক্ষেপে ঝুঁকিতে ইউক্রেন শান্তি আলোচনা Feb 01, 2026
img
হাসপাতাল চত্বরে ভক্তদের ভিড়ের মাঝে রামচরণ! Feb 01, 2026
img
‘বিফ স্টেক’ বিতর্কে ক্ষোভ প্রকাশ অভিনেত্রী সৌমিতৃষার Feb 01, 2026
img
প্রকাশ পেল নেপালে শুটিং হওয়া সেই গান Feb 01, 2026
img
প্রধান ২ সিনেমায় কি তবে দেবের নায়িকা হিসেবে দেখা যাবে সৌমিতৃষাকে? মুখ খুললেন প্রযোজক Feb 01, 2026
img
জান্নাতের টিকিট বিক্রি না করতে পেরে এখন বিকাশ ও এনআইডি নিচ্ছে জামায়াত: কামরুল হুদা Feb 01, 2026
img
১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা : ১১ দলীয় জোট Feb 01, 2026
img
একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার! বিতর্ক বাঁধতেই কী জবাব অভিনেত্রীর? Feb 01, 2026
img
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে ক্যাডার হওয়া কামাল হোসেন বরখাস্ত Feb 01, 2026
img
ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান Feb 01, 2026
img
মেয়র জাহাঙ্গীরের লুঙ্গির তলার লোককেও মনোনয়ন দিতে হয়, আফসোস লাগে: রুমিন ফারহানা Feb 01, 2026
img
পাকিস্তান সফরে হোয়াইটওয়াশ হয়ে অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ড Feb 01, 2026
img
‘অ্যাফ্রোবিটের জনক’ ফেলা কুটি, প্রথম আফ্রিকান হিসেবে পাচ্ছেন গ্র্যামির আজীবন সম্মাননা Feb 01, 2026
img
সালমানের লুক নিয়ে হাসাহাসি, জবাব দিলেন নায়ক Feb 01, 2026
img
শেষ রেসের জন্য প্রস্তুত ভিন ডিজেল! Feb 01, 2026