চট্টগ্রামে বিপ্লবী চেতনার স্রোত বইছে : মেয়র শাহাদাত

যুক্তিবোধ, মুক্তচিন্তা ও আলোকিত মননই পারে এক প্রজন্মকে নেতৃত্বে এগিয়ে নিতে-এই প্রত্যয়ে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে শুরু হলো ‘রবি- দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতা-২০২৫।’

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এই প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রামের ৩২টি স্কুল ও সারাদেশের ১৬টি কলেজ থেকে শতাধিক বিতার্কিক অংশ নেন এ প্রতিযোগিতায়। জাতীয় সংগীত, চট্টগ্রামের ঐতিহ্যভিত্তিক ডকুমেন্টারি ও নৃত্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

উদ্বোধনী বক্তব্যে মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘চট্টগ্রাম প্রকৃতির শহর- নদী, পাহাড়, সাগর আর মুক্তচেতা মানুষে গড়া। আমরা নগরবাসীর শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে কাজ করছি। শিশুদের টাইফয়েড টিকা থেকে শুরু করে নারীর ক্যানসার সচেতনতা-সবখানে মানবিক উদ্যোগ রয়েছে। আমাদের লক্ষ্য ক্লিন, গ্রিন, হেলদি ও সেইফ সিটি।’

বিতর্ক চর্চার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘চট্টগ্রামের বিতার্কিকরা সবসময় এগিয়ে থাকে, কারণ এখানে বিপ্লবী চেতনার স্রোত বইছে। দৃষ্টি ও রবির মতো সংগঠনগুলো তরুণদের মধ্যে যুক্তি ও নৈতিকতার চর্চা ছড়িয়ে দিচ্ছে।’ এসময় তিনি জানুয়ারি মাসে ‘মেয়র গোল্ডকাপ বিতর্ক প্রতিযোগিতা’ আয়োজনের ঘোষণা দেন।

বিশেষ অতিথি ডা. আবদুন নূর তুষার বলেন, বাংলাদেশ হয়ত ক্রিকেটে বা ফুটবলে বিশ্বসেরা হয়নি, কিন্তু বিতর্কে আমরা বিশ্বের শীর্ষে পৌঁছেছি। এ অর্জনের পেছনে দৃষ্টি চট্টগ্রামের ৩২ বছরের অবদান অনস্বীকার্য।

রবি আজিয়াটার হেড অব পাবলিক অ্যাফেয়ার্স শরিফ শাহ জামাল রাজ বলেন, বিতর্ক তরুণদের শেখায় যুক্তি, সহনশীলতা ও অন্যমতের প্রতি শ্রদ্ধা-যা একটি প্রগতিশীল সমাজ গঠনের মূলভিত্তি।

দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল জানান, বিতর্ক মানে নিজেকে সমৃদ্ধ করা। আগামী বছর সারাদেশব্যাপী ৩১তম বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

টিজে/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
রামচরণের ঘরে যমজ সন্তান, এবার কি ঠাকুরদা চিরঞ্জীবীর ‘বংশপ্রদীপে’র স্বপ্নপূরণ হল? Feb 01, 2026
img
ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি করছে ঢাকা Feb 01, 2026
img
‘মারদানি থ্রি’ দিয়ে রানি মুখার্জির কামব্যাক Feb 01, 2026
img
দুধ দিয়ে গোসল করে আ. লীগ কর্মীর বিএনপিতে যোগদান Feb 01, 2026
img
কোহলিকে ছাড়িয়ে শীর্ষে বাবর Feb 01, 2026
img
এপস্টিন নথিতে মোদির নাম, ভারতজুড়ে রাজনৈতিক তোলপাড় Feb 01, 2026
img
৫০তম বিসিএসের ফলাফল ঘোষণার তারিখ জানালেন পিএসসি চেয়ারম্যান Feb 01, 2026
img
সব সহ্য করব, মায়ের ইজ্জতে টান দেবেন তা বরদাস্ত করব না: জামায়াত আমির Feb 01, 2026
img
মুখে গোলাপ নিয়ে নেচে নেচে প্রিয় নায়িকার রাগ ভাঙাতেন সালমান! Feb 01, 2026
img
আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কম সাজাপ্রাপ্তদের মুক্তি না দিতে নির্দেশ Feb 01, 2026
img
যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার টন গম খালাস প্রক্রিয়া শুরু Feb 01, 2026
img
জামিন খারিজ, জেলেই নির্ঘুম রাত কাটছে নির্মাতার Feb 01, 2026
img
বিএনপিকে জনগণ বিপুল ভোটে নির্বাচিত করবে : ড. মোশাররফ Feb 01, 2026
img
ফেসবুকে ভুয়া আইডি ও পেজ, সাবধান করলেন মৌ Feb 01, 2026
img
কোন বিষয়ে লিওনার্দো ডিক্যাপ্রিও থেকে প্রভাবিত হন শাহিদ কাপুর? Feb 01, 2026
img
মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়ে এলো বড় সুখবর Feb 01, 2026
img
তারেক রহমানের পক্ষে কোকোর সহধর্মিণীর উঠান বৈঠক Feb 01, 2026
img
১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে : ডা. তাহের Feb 01, 2026
img

ঢাবি শিক্ষিকা মোনামী

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল Feb 01, 2026
img
ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের সদস্য সচিবসহ ৯ নেতা বহিষ্কার Feb 01, 2026