হোয়াইট হাউসে হ্যালোইন উৎসবে মাতলেন ডোনাল্ড ট্রাম্প

এশিয়ায় দীর্ঘ সফরের ক্লান্তি ভুলে হ্যালোইন উৎসবে মজেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) হোয়াইট হাউসে হ্যালোইন উপলক্ষে শিশুদের চকলেটসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।

সঙ্গে ছিলেন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পও। হাজার হাজার শিশু ও তাদের অভিভাবকরা অংশ নেন ‘ট্রিক-অর-ট্রিট’ অনুষ্ঠানে। হ্যালোইনের বিশেষ উৎসবে অংশগ্রহণ করে উচ্ছাস প্র কাশ করেন তারা।

পাঁচদিনের এশিয়া সফর শেষে স্থানীয় সময় বৃহস্পতিবার দেশে ফেরেন ট্রাম্প। ফিরেই রাজধানী ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের দক্ষিণ লনে বার্ষিক হ্যালোইন ট্রিক-অর-ট্রিট অনুষ্ঠানে যোগ দেন তিনি। নানা সাজে সেজে অনুষ্ঠানে আসে শিশুরা। অনেকে কার্টুন চরিত্র, সিনেমার চরিত্র এমনকি ট্রাম্পের নিজস্ব পোশাকে সাজে।

বিশেষ এ অনুষ্ঠানে ট্রাম্প দম্পতি মিষ্টি বিতরণ করেন। অটোগ্রাফ দেয়ার পাশাপাশি শিশুদের সঙ্গে হ্যালোইন উৎসবের আনন্দ ভাগ করে নেন তারা। শিশুদের জন্য আয়োজনের প্রতিটি খুঁটিনাটি কার্যক্রমে ফুটে ওঠে আনন্দ এবং উৎসবের রঙিন আবহ।

অনুষ্ঠানে শুধু সাধারণ দর্শক নয়, দেশটির সেনাবাহিনীর পরিবারের সদস্য, আইন প্রয়োগকারী সংস্থার পরিবার এবং প্রশাসনের কর্মকর্তারা তাদের সন্তানদের সঙ্গে উপস্থিত ছিলেন।

‘ট্রিক-অর-ট্রিট’ অনুষ্ঠানে শিশুদের জন্য নানা ধরনের পুতুল ও খেলনা বিতরণ করা হয়। পাশাপাশি, বড় কুমড়োর ফটো জোনের আয়োজন করে দেশটির কৃষি দফতর। এছাড়াও, ঐতিহ্যবাহী ও আধুনিক সঙ্গীত পরিবেশন করা হয় হ্যালোইনের এই বিশেষ দিনে।

প্রতিবছরের ৩১ অক্টোবর পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। বর্তমানে বিশ্বের প্রায় সব দেশেই পালিত হয় দিবসটি। তবে জাঁকজমকের সঙ্গে পালন করা হয় পশ্চিমা বিশ্বে। 

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
ডিপি ওয়ার্ল্ডের সাথে লাভজনক না হলে চুক্তি করবে না বাংলাদেশ: নৌপরিবহন উপদেষ্টা Feb 02, 2026
রমজান শুরুর সম্ভাব্য তারিখ এক দিন পেছাল Feb 02, 2026
সীতাকুন্ডে নির্বাচনী জনসভায় যে বক্তব্য রাখলেন জামায়াতে আমির Feb 02, 2026
img
আমির হোসেন আমুর অ্যাকাউন্টে মিলল কত টাকা? Feb 02, 2026
প্রিন্সে দুই নায়িকা, জ্যোতির্ময়ীর চরিত্রে চমক Feb 02, 2026
img
ভোটকেন্দ্রে ভুলেও অরাজকতা করার কথা চিন্তা করবেন না: হাসনাত আব্দুল্লাহ Feb 02, 2026
img
কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 02, 2026
img
এবার কিউবাকে আল্টিমেটাম ট্রাম্পের Feb 02, 2026
img
পোশাকের মতোই যশোরের ফুল বিদেশে রপ্তানি করতে চাই: তারেক রহমান Feb 02, 2026
img
গ্র্যামি অ্যাওয়ার্ড মঞ্চে আইসিইর অভিযানের প্রতিবাদ করলেন ব্যাড বানি Feb 02, 2026
img
মাঘ মাসে মাথা এত গরম হলে চৈত্রে কী হবে: জামায়াত আমির Feb 02, 2026
img

২০২৫-২৬ অর্থবছর

৭ মাসে তৈরি পোশাক রফতানি আয় কমলো ২.৪৩ শতাংশ Feb 02, 2026
img
মডেলিং ছেড়ে অভিনয়ে, ক্যারিয়ার বদলের গল্প সামান্তার Feb 02, 2026
img
কোস্টারিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী প্রার্থীর ভূমিধস জয় Feb 02, 2026
img
আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকায় ব্রাজিলের ১২তম শিরোপা Feb 02, 2026
img
জন্মদিনে ভিন্ন উপহার, মাকে নিয়ে জেট স্কি রাইডে হৃতিক Feb 02, 2026
img
চট্টগ্রামে ‘গেম অব থ্রোনস’ সিরিজের আদলে জামায়াত আমিরের ব্যানার Feb 02, 2026
img
ঢাকার সব ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা জোরদারের নির্দেশ ডিএমপির Feb 02, 2026
img
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বাদ যাচ্ছে 'এ' প্লাস ক্যাটাগরী, তালিকায় ২৭ ক্রিকেটার Feb 02, 2026
img

কক্সবাজারে জামায়াতের আমির

তরুণ সমাজ বস্তাপচা ও পুরোনো রাজনীতির সঙ্গে নেই Feb 02, 2026