লাইসেন্স ছাড়া দুই পাইলটকে প্রত্যাহার করল এয়ার ইন্ডিয়া

বাধ্যতামূলক লাইসেন্স সংক্রান্ত শর্ত ভঙ্গ করে ফ্লাইট পরিচালনা করায় এয়ার ইন্ডিয়ার এক কো-পাইলট ও এক সিনিয়র ক্যাপ্টেনকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ)।

এয়ার ইন্ডিয়ায় পাইলটদের শিডিউল ও লাইসেন্স সংক্রান্ত অনিয়মে পাঁচ মাস আগে সতর্কবার্তা দিয়েছিল ডিজিসিএ। সর্বশেষ ঘটনার তদন্তে জানানো হয়েছে, দ্বি-বার্ষিক পাইলট প্রফিশিয়েন্সি চেক (পিপিসি) ইনস্ট্রুমেন্ট রেটিং টেস্টে উত্তীর্ণ না হয়েই কো-পাইলট একটি ফ্লাইট পরিচালনা করেন, আর সিনিয়র ক্যাপ্টেনের ইংরেজি ভাষা দক্ষতার (ইএলপি) লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।

ডিজিসিএ এই ঘটনার তদন্ত করছে এবং বিমান সংস্থার কাছ থেকে রিপোর্ট চেয়েছে।টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এয়ারবাস এ৩২০ মডেলের বিমানের কো-পাইলট সাম্প্রতিক ইনস্ট্রুমেন্ট রেটিং–পাইলট প্রফিসিয়েন্সি চেক পরীক্ষায় অকৃতকার্য হন। নিয়ম অনুযায়ী, তাকে সংশোধনমূলক প্রশিক্ষণ ও পুনর্মূল্যায়ন পাস করতে হতো। কিন্তু তা না করেই তিনি ফ্লাইট পরিচালনা করেন।

এ বিষয়ে এক এয়ার ইন্ডিয়া মুখপাত্র বলেন, ‘একজন ফার্স্ট অফিসার পুনঃপ্রশিক্ষণ পরীক্ষায় অসন্তোষজনক ফলাফলের পরও ফ্লাইট পরিচালনা করেছেন এমন ঘটনা শনাক্ত করা হয়েছে।
বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট পাইলট ও ক্রু শিডিউলারকে দায়িত্ব থেকে সরানো হয়েছে। কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ডিজিসিএ-কে জানানো হয়েছে।’ অন্য ঘটনায়, একজন সিনিয়র ক্যাপ্টেন ইএলপি লাইসেন্স নবায়ন না করেই ফ্লাইট পরিচালনা করেন।

এয়ার ইন্ডিয়ার বক্তব্য অনুযায়ী, ‘একজন সিনিয়র পাইলটের মেয়াদোত্তীর্ণ ইএলপি লাইসেন্সসহ ফ্লাইট পরিচালনার ঘটনা ধরা পড়েছে। বিষয়টি জানা মাত্রই তাকে দায়িত্ব থেকে সরানো হয়েছে এবং তদন্ত চলছে। ঘটনাটি ডিজিসিএ-কে রিপোর্ট করা হয়েছে।’

এয়ার ইন্ডিয়ার একাধিক সিনিয়র পাইলটের মতে, এসব ঘটনা কম্পানির অভ্যন্তরীণ তদারকি ও শিডিউল যাচাই প্রক্রিয়ার দুর্বলতা স্পষ্ট করছে। তাদের দাবি, প্রশিক্ষণ, লাইসেন্স নবায়ন ও শিডিউল অনুমোদনের মধ্যে সমন্বয় এখনো দুর্বল।

গত ১২ জুন আহমেদাবাদে একটি দুর্ঘটনার পর ডিজিসিএ এয়ার ইন্ডিয়ার ক্রু রোস্টারিং প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি খুঁজে পায়। এরপর তিনজন সিনিয়র কর্মকর্তাকে অব্যাহতি দিয়ে সংস্থাটিকে কঠোরভাবে সতর্ক করা হয়েছিল।

তখন ডিজিসিএ জানিয়েছিল, ভবিষ্যতে লাইসেন্স, বিশ্রাম বা ফ্লাইট সময়সংক্রান্ত নিয়ম লঙ্ঘিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে অপারেটর পারমিট স্থগিতও হতে পারে।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
তৃতীয় বার ভারতী মা হতে চান কিনা, সেই প্রশ্নের জবাবে কী বললেন কমেডি ক্যুইন? Feb 04, 2026
img
বড়দের নিয়ে সুর তুলেছে শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা Feb 04, 2026
img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে মুখ খুললেন সালাউদ্দিন Feb 04, 2026
img
শাকিবের অবস্থান অনেক উর্ধ্বে : অপু বিশ্বাস Feb 04, 2026
img
বাঁশির ফুঁয়ে উষ্ণতা ছড়ানো বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নারী ফুটবল রেফারি Feb 04, 2026
img
ইউক্রেনীয় ওয়েবসাইটের ‘কিল লিস্টে’ ফিফা সভাপতির নাম! Feb 04, 2026
img
শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম Feb 04, 2026
img
ভোলা-বরিশাল সেতু নির্মাণের জন্য তারেক রহমানের কাছে দাবি জানালেন পার্থ Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম . Feb 04, 2026
img
ব্যস্ত শিডিউলের মাঝেও বিয়ের আসরে হাজির দেব! Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান| Feb 04, 2026
img
৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ধানের শীষ প্রার্থী ববি হাজ্জাজ Feb 04, 2026
img
ঢাকা-১৬ আসনে যৌথ বাহিনীর টহল জোরদার Feb 04, 2026
img
নির্বাচনের আগে-পরে ৭ দিন আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
দীর্ঘদিন পর শাহরুখের ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে প্রিয়াঙ্কা চোপড়া! Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান Feb 04, 2026
img
‘কর্তব্য’ মুভিতে ফের পুলিশের ভূমিকায় সাইফ! Feb 04, 2026
img
শেরপুরে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় মানুষের ঢল Feb 04, 2026
img
কেন বিচ্ছেদ মেনে নিয়েছিলেন, কারণ জানালেন আমির খান! Feb 04, 2026