ভিয়েতনামে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে বন্যা, নিহত ৩৫

ভিয়েতনামের মধ্যাঞ্চলে চলতি সপ্তাহে রেকর্ড পরিমাণ বৃষ্টি ও বন্যায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গত শনিবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে আরো পাঁচজন এখনো নিখোঁজ।

চলতি সপ্তাহের শেষে ভিয়েতনামের উপকূলীয় প্রদেশগুলোতে ভারী বৃষ্টি নেমেছে, যেখানে একদিনে সর্বোচ্চ ১.৭ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) বৃষ্টি রেকর্ড করা হয়েছে। দেশটির হুয়ে, দা নাং, লাম ডং ও কোয়াং ত্রি প্রদেশে প্রাণহানির ঘটনা ঘটেছে।

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হোই আনের প্রাচীন শহরও বন্যায় তলিয়ে গেছে। স্থানীয় একটি নদীর পানি ৬০ বছরের সর্বোচ্চ স্তরে ওঠায়, শহরে বাসিন্দারা কাঠের নৌকায় চলাচল করতে বাধ্য হয়েছেন। হোই আনের বাসিন্দা চুয়াং নুয়েন বলেন, ‘সবাই এখন আতঙ্কিত হয়ে আছে। মানুষ বন্যার জন্য প্রস্তুতি নিয়েছিল, কিন্তু কেউ ভাবতে পারেনি পানি এত দ্রুত ওঠবে।
অনেকের বাড়ি প্রস্তুত হতে পারেনি, যার ফলে অনেক সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

ভিয়েতনাম দুর্যোগ ও জলাশয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ভিডিডিএমএ) জানিয়েছে, বর্তমানে ১৬,৫০০-এরও বেশি ঘর বন্যায় তলিয়ে গেছে। এ ছাড়া ৪০,০০০-এরও বেশি পোলট্রি ও গবাদিপশু বন্যায় হারিয়েছে এবং ৫,৩০০ হেক্টরেরও বেশি (প্রায় ১৩,০০০ একর) কৃষিজমি প্লাবিত হয়েছে। ভিয়েতনামের পরিবেশ মন্ত্রণালয় আরো জানিয়েছে, এই সপ্তাহের শুরুর দিকে দেশজুড়ে ১০০,০০০-এরও বেশি বাড়ি প্লাবিত হয়েছে এবং ১৫০-এর বেশি ভূমিধসের ঘটনা ঘটেছে।

বিজ্ঞানীরা বলছেন, মানুষজনের প্রভাবে জলবায়ু পরিবর্তন চরম আবহাওয়ার ঘটনা যেমন ঝড় ও বন্যাকে আরও প্রাণঘাতী ও ধ্বংসাত্মক করছে। ভিয়েতনাম পৃথিবীর অন্যতম সক্রিয় ঘূর্ণিঝড় অঞ্চল, যেখানে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টি হয়। প্রতি বছর দেশটি সাধারণত ১০টি ঘূর্ণিঝড় বা ঝড়ের প্রভাবের মুখোমুখি হয়, তবে ২০২৫ সালে ইতিমধ্যে ১২টি ঝড় আঘাত করেছে। প্রাকৃতিক দুর্যোগ, বিশেষত ঝড়, বন্যা ও ভূমিধসের কারণে চলতি বছরের প্রথম নয় মাসে ভিয়েতনামে ১৮৭ জন মারা গেছে বা নিখোঁজ হয়েছে। সরকারী হিসাব অনুযায়ী, এই প্রাকৃতিক দুর্যোগে মোট অর্থনৈতিক ক্ষতি প্রায় ৬১০ মিলিয়ন ডলার।

সূত্র : এএফপি

এবি/টিকে



Share this news on:

সর্বশেষ

img
তৃতীয় বার ভারতী মা হতে চান কিনা, সেই প্রশ্নের জবাবে কী বললেন কমেডি ক্যুইন? Feb 04, 2026
img
বড়দের নিয়ে সুর তুলেছে শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা Feb 04, 2026
img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে মুখ খুললেন সালাউদ্দিন Feb 04, 2026
img
শাকিবের অবস্থান অনেক উর্ধ্বে : অপু বিশ্বাস Feb 04, 2026
img
বাঁশির ফুঁয়ে উষ্ণতা ছড়ানো বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নারী ফুটবল রেফারি Feb 04, 2026
img
ইউক্রেনীয় ওয়েবসাইটের ‘কিল লিস্টে’ ফিফা সভাপতির নাম! Feb 04, 2026
img
শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম Feb 04, 2026
img
ভোলা-বরিশাল সেতু নির্মাণের জন্য তারেক রহমানের কাছে দাবি জানালেন পার্থ Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম . Feb 04, 2026
img
ব্যস্ত শিডিউলের মাঝেও বিয়ের আসরে হাজির দেব! Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান| Feb 04, 2026
img
৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ধানের শীষ প্রার্থী ববি হাজ্জাজ Feb 04, 2026
img
ঢাকা-১৬ আসনে যৌথ বাহিনীর টহল জোরদার Feb 04, 2026
img
নির্বাচনের আগে-পরে ৭ দিন আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
দীর্ঘদিন পর শাহরুখের ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে প্রিয়াঙ্কা চোপড়া! Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান Feb 04, 2026
img
‘কর্তব্য’ মুভিতে ফের পুলিশের ভূমিকায় সাইফ! Feb 04, 2026
img
শেরপুরে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় মানুষের ঢল Feb 04, 2026
img
কেন বিচ্ছেদ মেনে নিয়েছিলেন, কারণ জানালেন আমির খান! Feb 04, 2026