পুতিনের সাথে দেখা করে সময় নষ্ট করতেক চান না ট্রাম্প!

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হতে যাওয়া একটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষ মুহূর্তে বাতিল হয়ে গেছে। জানা গেছে, ইউক্রেন ইস্যুতে মস্কোর কঠোর ও অনড় অবস্থান সম্পর্কে বার্তা পাওয়ার পরেই প্রেসিডেন্ট ট্রাম্প এই বৈঠক বাতিল করার সিদ্ধান্ত নেন।

ইউক্রেন সঙ্কট নিয়ে চলতি মাসে এই দুই নেতার আলোচনার কথা ছিল। বৈঠকটি প্রায় চূড়ান্ত হয়ে যাওয়ার পরও হঠাৎ বাতিল হয়। বৈঠক বাতিল করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে তিনি পুতিনের সঙ্গে দেখা করে সময় নষ্ট করতে চান না।

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বৈঠক বাতিলের প্রকৃত কারণ তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প-পুতিনের আলোচনা চূড়ান্ত হওয়ার পরপরই মস্কো ওয়াশিংটনের কাছে একটি চিঠি পাঠায়। সেই চিঠিতে ক্রেমলিন ইউক্রেন নিয়ে তাদের পূর্বের দাবিগুলো আবারও উত্থাপন করে।

এই দাবির মধ্যে ছিল ইউক্রেনকে আরও কিছু অঞ্চল রাশিয়ার হাতে তুলে দিতে হবে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা কমাতে হবে এবং ইউক্রেনকে ন্যাটো জোটে যোগদান করা থেকে বিরত থাকতে হবে। মস্কোর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয় যে, এসব শর্ত মেনে নিলেই কেবল যুদ্ধবিরতি চুক্তি সম্ভব।

ফিন্যান্সিয়াল টাইমসের দাবি, এই চিঠি পাওয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে ফোনে তীব্র আলোচনা হয়। এই ফোনালাপের পরই রুবিও প্রেসিডেন্ট ট্রাম্পকে জানান যে পুতিন আপাতত কোনো অর্থপূর্ণ সংলাপের জন্য মোটেই প্রস্তুত নন। এরপরই প্রেসিডেন্ট ট্রাম্প বৈঠকটি বাতিল করার সিদ্ধান্ত নেন।

রাশিয়া-ইউক্রেন সংঘাত এখন চতুর্থ বছরে গড়িয়েছে। এর আগে বহুবার ট্রাম্প চেষ্টা করলেও পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আলোচনা করে যুদ্ধ থামাতে পারেননি। এর আগে গত ১৫ আগস্ট আলাস্কায় ট্রাম্প ও পুতিনের মধ্যে প্রায় তিন ঘণ্টা বৈঠক হলেও কোনো সমঝোতা হয়নি।

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ Feb 04, 2026
img
তৃতীয় বার ভারতী মা হতে চান কিনা, সেই প্রশ্নের জবাবে কী বললেন কমেডি ক্যুইন? Feb 04, 2026
img
বড়দের নিয়ে সুর তুলেছে শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা Feb 04, 2026
img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে মুখ খুললেন সালাউদ্দিন Feb 04, 2026
img
শাকিবের অবস্থান অনেক উর্ধ্বে : অপু বিশ্বাস Feb 04, 2026
img
বাঁশির ফুঁয়ে উষ্ণতা ছড়ানো বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নারী ফুটবল রেফারি Feb 04, 2026
img
ইউক্রেনীয় ওয়েবসাইটের ‘কিল লিস্টে’ ফিফা সভাপতির নাম! Feb 04, 2026
img
শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম Feb 04, 2026
img
ভোলা-বরিশাল সেতু নির্মাণের জন্য তারেক রহমানের কাছে দাবি জানালেন পার্থ Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম . Feb 04, 2026
img
ব্যস্ত শিডিউলের মাঝেও বিয়ের আসরে হাজির দেব! Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান| Feb 04, 2026
img
৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ধানের শীষ প্রার্থী ববি হাজ্জাজ Feb 04, 2026
img
ঢাকা-১৬ আসনে যৌথ বাহিনীর টহল জোরদার Feb 04, 2026
img
নির্বাচনের আগে-পরে ৭ দিন আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
দীর্ঘদিন পর শাহরুখের ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে প্রিয়াঙ্কা চোপড়া! Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান Feb 04, 2026
img
‘কর্তব্য’ মুভিতে ফের পুলিশের ভূমিকায় সাইফ! Feb 04, 2026
img
শেরপুরে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় মানুষের ঢল Feb 04, 2026