টেলিকম নীতির সংশোধন চেয়ে বিটিআরসির সামনে আইএসপিদের অবস্থান

টেলিকম খাতের খসড়া নীতিমালা সংশোধনের দাবি জানিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইন্টারনেট ব্যবসায়ীরা।


তাদের দাবি, নতুন গাইডলাইন বাস্তবায়িত হলে গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম ২০ শতাংশ এবং ব্যবসায়ী পর্যায়ে ১৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এতে করে সংশ্লিষ্ট ব্যক্তিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন।

আজ (সোমবার) বিকেল ৩টা থেকে বিটিআরসি ভবনের সামনে ভিড় জমাতে থাকেন দেশের ইন্টারনেট ব্যবসায়ীরা। এক পর্যায়ে তারা মূল এরিয়ার ভেতরে প্রবেশ করে প্রবেশ মুখে অবস্থান নেন।

এতে উপস্থিত ব্যক্তিরা বলেন, নতুন টেলিকম নীতিমালায় যে রেভিনিউ শেয়ার ও অতিরিক্ত লাইসেন্স ফি ধরা হয়েছে, তা কার্যকর হলে গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম অন্তত ২০ শতাংশ বাড়বে। এটা শুধু ব্যবসা নয়, দেশের ডিজিটাল ভবিষ্যৎকেও বিপন্ন করবে।

তাদের দাবি, এই গাইডলাইনের আড়ালে মোবাইল অপারেটরদের অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে, যা দেশীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের সঙ্গে বৈষম্য সৃষ্টি করবে। আমরা চাই নীতিমালাটি পুনর্বিবেচনা করা হোক।

এর আগে, মহাখালীতে সংবাদ সম্মেলন করে একই ধরনের আশঙ্কা প্রকাশ করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

সংগঠনটির নেতারা বলেন, নতুন গাইডলাইনে উচ্চ লাইসেন্স ফি, রাজস্ব ভাগাভাগি ও সামাজিক তহবিলে অতিরিক্ত অর্থ প্রদানের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে, যা সরাসরি গ্রাহকের ওপর প্রভাব ফেলবে। এতে ডিজিটাল শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা এবং সার্বিক ডিজিটাল জীবনধারায় নেতিবাচক প্রভাব পড়বে।

আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম অভিযোগ করে বলেন, নতুন নীতিমালা অনুযায়ী ঢাকায় ইন্টারনেটের দাম ১১ শতাংশ এবং ঢাকার বাইরে গ্রামে ১৮.৪০ শতাংশ পর্যন্ত বাড়বে। সরকার ভুল পথে এগোচ্ছে। এই গাইডলাইনে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি।’

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি প্রার্থীসহ ৬ জনকে শোকজ Feb 04, 2026
img
জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব Feb 04, 2026
img
পোস্টাল ভোটে প্রবাসীদের দ্বিগুণ সাড়া, দেশে এখনো ধীরগতি Feb 04, 2026
img
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে, আশাবাদী অশ্বিন Feb 04, 2026
img
গণতন্ত্র পুনরুদ্ধারে আপনারা ভোটকেন্দ্রে যাবেন : সায়মা ফেরদৌস Feb 04, 2026
img
বেলস পার্কে বাড়ছে নেতাকর্মীদের ঢল, মাঠে সাজ সাজ রব Feb 04, 2026
img
ভারতের প্রথম নির্বাচনের ইতিহাস নিয়ে সাইফ ও প্রতীকের নতুন সিনেমা Feb 04, 2026
img
দীর্ঘ ৫৪ বছর পর চাঁদে যাচ্ছে নাসার 'আর্টেমিস-টু' Feb 04, 2026
img
‘কান্তারা’র সাফল্যের পর ঋষভ শেঠির বাজার মূল্য দ্বিগুণ Feb 04, 2026
img
নির্বাচন হবে অবাধ-সুষ্ঠু, এতে কোনো ছাড় নাই: কুমিল্লার জিওসি Feb 04, 2026
img
মেটাননি কোটি টাকার ঋণ, ফের জেলযাত্রা রাজপাল যাদবের Feb 04, 2026
img
থাই নির্বাচনে আলোচনায় সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন Feb 04, 2026
img
দঙ্গল থেকে থ্রি ইডিয়টস: আমির খানের সাফল্যের রেখা এখনো অদম্য Feb 04, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নতুন 'ভেন্যু' চাইছে ইরান Feb 04, 2026
img
লিবিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের যোগদান Feb 04, 2026
img
এক হাজার কোটি টাকার ক্লাবে রণবীর সিং- এর নতুন রেকর্ড Feb 04, 2026
img
সংক্রান্তি ২০২৭-এ টলিউডে শুরু মহাতারকাদের মহাযুদ্ধ Feb 04, 2026
img
মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি টাকা, আইসিসির ৬ হাজার কোটি! Feb 04, 2026
img
আদমজী ইপিজেডের আবাসিক কোয়ার্টারে বিস্ফোরণ, আহত ১ Feb 04, 2026
img
রাত তিনটায় ফোন! বাদশার কোন 'বদভ্যাস'-এর কথা ফাঁস করলেন কাজল? Feb 04, 2026