স্ত্রী-কন্যাসহ সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামালের আয়কর নথি জব্দ

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ সোমবার (৩ নভেম্বর) সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ওরফে লোটাস কামাল, তার স্ত্রী কাশমিরি কামাল এবং মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামালের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক চারটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। দুদকের জনসংযোগ বিভাগের সহকারি পরিচালক তানজিল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রথম আবেদনে বলা হয়, মোস্তফা কামালের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন, ভোগদখল এবং নামীয় ৩২টি ব্যাংক হিসাবের মাধ্যমে সন্দেহভাজন অর্থ লেনদেনের অভিযোগ তদন্তাধীন রয়েছে।

কাশমিরি কামালের নথি জব্দ চেয়ে বলা হয়েছে, তিনি স্বামীর বৈধ করা লক্ষ্যবস্তু সম্পদে সহায়তা করেছেন। অভিযোগে বলা হয়েছে, মন্ত্রী থাকাকালে মোস্তফা কামাল অবৈধভাবে অর্জিত ৪৪ কোটি ১১ লাখ টাকা কাশমিরির নামে অর্জন এবং ভোগদখলে রেখেছেন। এছাড়া তার নামে এবং প্রতিষ্ঠানের মাধ্যমে ২০টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৯ কোটি ৭৩ লাখ টাকার সন্দেহজনক লেনদেনও তদন্তাধীন রয়েছে।

মেয়ে কাশফি কামালের ক্ষেত্রে অভিযোগ করা হয়েছে, মন্ত্রী থাকাকালে অবৈধভাবে অর্জিত ৩১ কোটি ৭৮ লাখ টাকা তার নামে এবং নিজ ভোগদখলে রেখে বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে ১৭৭ কোটি ৪৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে।

নাফিসা কামালের নামেও অভিযোগ করা হয়েছে, বাবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময়ে অবৈধভাবে অর্জিত ৬২ কোটি ৬৪ লাখ টাকা তার নামে অর্জন এবং বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে ১৯৯ কোটি ২৩ লাখ টাকার সন্দেহজনক লেনদেন করা হয়েছে।

আবেদনগুলোতে আরও বলা হয়েছে, মামলাগুলোর সুষ্ঠু তদন্তের জন্য আসামিদের আয়কর নথি, এ্যাসেসমেন্ট প্রতিবেদন, নোটসিট এবং যাবতীয় অফিস আদেশ ও রেকর্ডপত্র সংগ্রহপূর্বক পর্যালোচনা করা অত্যন্ত প্রয়োজন।

টিএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বড়দের নিয়ে সুর তুলেছে শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা Feb 04, 2026
img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে মুখ খুললেন সালাউদ্দিন Feb 04, 2026
img
শাকিবের অবস্থান অনেক উর্ধ্বে : অপু বিশ্বাস Feb 04, 2026
img
বাঁশির ফুঁয়ে উষ্ণতা ছড়ানো বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নারী ফুটবল রেফারি Feb 04, 2026
img
ইউক্রেনীয় ওয়েবসাইটের ‘কিল লিস্টে’ ফিফা সভাপতির নাম! Feb 04, 2026
img
শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম Feb 04, 2026
img
ভোলা-বরিশাল সেতু নির্মাণের জন্য তারেক রহমানের কাছে দাবি জানালেন পার্থ Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম . Feb 04, 2026
img
ব্যস্ত শিডিউলের মাঝেও বিয়ের আসরে হাজির দেব! Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান| Feb 04, 2026
img
৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ধানের শীষ প্রার্থী ববি হাজ্জাজ Feb 04, 2026
img
ঢাকা-১৬ আসনে যৌথ বাহিনীর টহল জোরদার Feb 04, 2026
img
নির্বাচনের আগে-পরে ৭ দিন আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
দীর্ঘদিন পর শাহরুখের ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে প্রিয়াঙ্কা চোপড়া! Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান Feb 04, 2026
img
‘কর্তব্য’ মুভিতে ফের পুলিশের ভূমিকায় সাইফ! Feb 04, 2026
img
শেরপুরে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় মানুষের ঢল Feb 04, 2026
img
কেন বিচ্ছেদ মেনে নিয়েছিলেন, কারণ জানালেন আমির খান! Feb 04, 2026
img
‘এপস্টেইন ফাইল্‌স’ নিয়ে ক্ষোভপ্রকাশ কঙ্গনার! Feb 04, 2026