হয়রানির শিকার নারী শিক্ষার্থীদের তথ্য চাইল ডাকসু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে যেসব নারী শিক্ষার্থী রাজনৈতিক প্রতিহিংসা বা অন্য কোনো কারণে যৌন হয়রানি, ন্যুড পেডেলিং, সাইবার বুলিংসহ অনুরূপ অপরাধের শিকার হয়েছেন, তাঁদের কাছে প্রয়োজনীয় প্রমাণ ও তথ্য চেয়েছে ডাকসু।

এসব তথ্য ডাকসু অফিসের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ডেস্কে সরাসরি অথবা ducsu@du.ac.bd ইমেইল ঠিকানায় পাঠাতে বলা হয়েছে। সোমবার বিকেলে এ তথ্য জানান ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।

তিনি বলেন, আইন ও মানবাধিকার বিভাগের কার্যক্রমের অংশ এবং আমার নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার হিসেবে আমরা এসব ঘটনার প্রাথমিক নথিপত্র প্রস্তুত করে আইনগত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরো বলেন, এসব অপরাধের শিকার প্রতিটি শিক্ষার্থীর পাশে থাকা আমাদের দৃঢ় অঙ্গীকার। রাজনৈতিক অঙ্গন ও সাইবার স্পেসকে নারীবান্ধব ও নিরাপদ করা আমাদের সবার সম্মিলিত চ্যালেঞ্জ। সবাইকে এই উদ্যোগে আন্তরিক সহযোগিতার আহ্বান জানাচ্ছি।

প্রসঙ্গত, ছবি বিকৃত করায় সাইবার সুরক্ষা আইনে শাহবাগ থানায় মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আনিম ভূঁইয়া মোনামি।

আজ সোমবার শাহবাগ থানায় মামলা করেন তিনি। থানায় অভিযোগ দায়েরের সময় ডাকসুর সদস্যরা ওই শিক্ষিকার সঙ্গে ছিলেন। মামলায় চারজনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আসামিও রয়েছে মামলায়।

আইকে/ টিএ

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে মুখ খুললেন সালাউদ্দিন Feb 04, 2026
img
শাকিবের অবস্থান অনেক উর্ধ্বে : অপু বিশ্বাস Feb 04, 2026
img
বাঁশির ফুঁয়ে উষ্ণতা ছড়ানো বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নারী ফুটবল রেফারি Feb 04, 2026
img
ইউক্রেনীয় ওয়েবসাইটের ‘কিল লিস্টে’ ফিফা সভাপতির নাম! Feb 04, 2026
img
শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম Feb 04, 2026
img
ভোলা-বরিশাল সেতু নির্মাণের জন্য তারেক রহমানের কাছে দাবি জানালেন পার্থ Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম . Feb 04, 2026
img
ব্যস্ত শিডিউলের মাঝেও বিয়ের আসরে হাজির দেব! Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান| Feb 04, 2026
img
৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ধানের শীষ প্রার্থী ববি হাজ্জাজ Feb 04, 2026
img
ঢাকা-১৬ আসনে যৌথ বাহিনীর টহল জোরদার Feb 04, 2026
img
নির্বাচনের আগে-পরে ৭ দিন আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
দীর্ঘদিন পর শাহরুখের ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে প্রিয়াঙ্কা চোপড়া! Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান Feb 04, 2026
img
‘কর্তব্য’ মুভিতে ফের পুলিশের ভূমিকায় সাইফ! Feb 04, 2026
img
শেরপুরে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় মানুষের ঢল Feb 04, 2026
img
কেন বিচ্ছেদ মেনে নিয়েছিলেন, কারণ জানালেন আমির খান! Feb 04, 2026
img
‘এপস্টেইন ফাইল্‌স’ নিয়ে ক্ষোভপ্রকাশ কঙ্গনার! Feb 04, 2026
img
কৃষকদের পাশে দাঁড়ানোর জন্যই তাদের কৃষক কার্ড দেবো : তারেক রহমান Feb 04, 2026