ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যুক্তরাষ্ট্রে সফর করবেন সৌদি প্রিন্স

চলতি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) চলতি মাসের শেষের দিকে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠকের জন্য ওয়াশিংটন ডিসি সফর করবেন। গত সাত বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে এটা সৌদি প্রিন্সের দ্বিতীয় সফর। খবর আল জাজিরার।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে ট্রাম্প এবং প্রিন্স সালমানের মধ্যে বৈঠক করবেন। সৌদি প্রিন্সের এই সফরের খবর এমন এক সময় এলো যখন ট্রাম্প বিভিন্ন দেশকে আব্রাহাম অ্যাকর্ডে যোগদানের জন্য চাপ দিচ্ছেন।

এর আগে ২০২০ সালে ট্রাম্প ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কোর সঙ্গে চুক্তিতে পৌঁছেছিলেন। কিন্তু সৌদি আরব বরাবরই বলে আসছে যে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের প্রক্রিয়া ইসরায়েলের পাশাপাশি একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের স্পষ্ট পথের ওপর নির্ভরশীল।

স্থানীয় সময় রোববার প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প সিবিএস নিউজের ৬০ মিনিটস অনুষ্ঠানে এক সাক্ষাতকারে বলেন, তিনি বিশ্বাস করেন সৌদি আরব শেষ পর্যন্ত চুক্তিতে যোগ দেবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ক্রাউন প্রিন্স যুক্তরাষ্ট্র সফরে এলে কিছু চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোচনা হবে। তবে এ বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।

দুই সপ্তাহ আগে ফিন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, এমবিএসের সফরের সময় দুই দেশ একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে পারে বলে আশা করা হচ্ছে।

সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক দশক ধরে শক্তিশালী সম্পর্ক বজায় রয়েছে। এর মধ্যে প্রতিরক্ষা খাতও রয়েছে। এর আগে গত মে মাসে ট্রাম্পের রিয়াদ সফরের সময় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে প্রায় ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র প্যাকেজ বিক্রি করতে সম্মত হয়।

টিজে/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
বৌভাতে ‘তুই’ থেকে ‘তুমি’, প্রিয়াঙ্কার মিষ্টি অস্বস্তিতে উত্তাল নেটদুনিয়া Feb 07, 2026
img
এবার সিনেমার নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন মিথিলা! Feb 07, 2026
একটি বিখ্যাত কুসংস্কার। ইসলামিক জ্ঞান Feb 07, 2026
img
আচরণবিধি লঙ্ঘনের জন্য জামায়াত প্রার্থীকে শোকজ Feb 07, 2026
আগামী ২দিন ঢাকায় জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান: মাহদী আমিন Feb 07, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 07, 2026
img
বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড Feb 07, 2026
img
চলে গেলেন যাত্রাশিল্পের কিংবদন্তি মিলন কান্তি দে Feb 07, 2026
img
অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করল বার্সেলোনা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসায় মির্জা ফখরুল Feb 07, 2026
img
একটি মহল কোনোভাবেই এ দেশে নির্বাচন হোক তা চায় না : এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু Feb 07, 2026
img
রাজা-মধুবনীর ছেলে কেশবকে 'কাকাবাবু' লুকে দেখে মুগ্ধ প্রসেনজিৎ! Feb 07, 2026
img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026