পাকিস্তানের সুপ্রিম কোর্টের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণে ১২ জন আহত

পাকিস্তানের সুপ্রিম কোর্টের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আইনজীবী-কর্মচারীরা নিরাপদ আশ্রয়ের খোঁঁজে ছোটাছুটি শুরু করেন।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের বেসমেন্টে এ বিস্ফোরণ ঘটে। সূত্রের বরাত দিয়ে সামা টিভি জানিয়েছে, সুপ্রিম কোর্ট ভবনের বেসমেন্ট ক্যাফেটেরিয়ায় কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার মেরামতের কাজ চলাকালীন এই বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের ফলে জরুরি প্রোটোকল দ্রুত সক্রিয় করা হয়। নিরাপত্তা বাহিনী এবং উদ্ধারকারী দল কয়েক মিনিটের মধ্যেই আদালতে পৌঁছায়।

এক্সপ্রেস ট্রিবিউন ইসলামাবাদের ইন্সপেক্টর জেনারেল আলী নাসির রিজভীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সকাল ১০টা ৫৫ মিনিটে সুপ্রিম কোর্টের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ ঘটে। বিশেষজ্ঞরাও নিশ্চিত করেছেন, এটি একটি গ্যাস বিস্ফোরণ ছিল। দুই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। এসি টেকনিশিয়ানরা বেশিরভাগ আহত হয়েছেন এবং একজনের ৮০% দগ্ধ হয়েছে। তিনি আরও বলেন, বেশ কয়েকদিন ধরে ক্যান্টিনে গ্যাস লিক হচ্ছিল।

বিস্ফোরণের ফলে ভবনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ বিকট শব্দে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ কেঁপে উঠলে আইনজীবী, বিচারক ও অন্যান্য কর্মচারীরা বাইরে ছুটে যান। বিস্ফোরণের আগে বিচারপতি আলী বাকার নাজাফি ও বিচারপতি শাহজাদ মালিক একটি মামলার শুনানি করছিলেন।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি প্রার্থীসহ ৬ জনকে শোকজ Feb 04, 2026
img
জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব Feb 04, 2026
img
পোস্টাল ভোটে প্রবাসীদের দ্বিগুণ সাড়া, দেশে এখনো ধীরগতি Feb 04, 2026
img
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে, আশাবাদী অশ্বিন Feb 04, 2026
img
গণতন্ত্র পুনরুদ্ধারে আপনারা ভোটকেন্দ্রে যাবেন : সায়মা ফেরদৌস Feb 04, 2026
img
বেলস পার্কে বাড়ছে নেতাকর্মীদের ঢল, মাঠে সাজ সাজ রব Feb 04, 2026
img
ভারতের প্রথম নির্বাচনের ইতিহাস নিয়ে সাইফ ও প্রতীকের নতুন সিনেমা Feb 04, 2026
img
দীর্ঘ ৫৪ বছর পর চাঁদে যাচ্ছে নাসার 'আর্টেমিস-টু' Feb 04, 2026
img
‘কান্তারা’র সাফল্যের পর ঋষভ শেঠির বাজার মূল্য দ্বিগুণ Feb 04, 2026
img
নির্বাচন হবে অবাধ-সুষ্ঠু, এতে কোনো ছাড় নাই: কুমিল্লার জিওসি Feb 04, 2026
img
মেটাননি কোটি টাকার ঋণ, ফের জেলযাত্রা রাজপাল যাদবের Feb 04, 2026
img
থাই নির্বাচনে আলোচনায় সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন Feb 04, 2026
img
দঙ্গল থেকে থ্রি ইডিয়টস: আমির খানের সাফল্যের রেখা এখনো অদম্য Feb 04, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নতুন 'ভেন্যু' চাইছে ইরান Feb 04, 2026
img
লিবিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের যোগদান Feb 04, 2026
img
এক হাজার কোটি টাকার ক্লাবে রণবীর সিং- এর নতুন রেকর্ড Feb 04, 2026
img
সংক্রান্তি ২০২৭-এ টলিউডে শুরু মহাতারকাদের মহাযুদ্ধ Feb 04, 2026
img
মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি টাকা, আইসিসির ৬ হাজার কোটি! Feb 04, 2026
img
আদমজী ইপিজেডের আবাসিক কোয়ার্টারে বিস্ফোরণ, আহত ১ Feb 04, 2026
img
রাত তিনটায় ফোন! বাদশার কোন 'বদভ্যাস'-এর কথা ফাঁস করলেন কাজল? Feb 04, 2026