নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় অভিযুক্ত ড্রাইভার গ্রেপ্তার

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশাচালক ও যাত্রীসহ ছয়জন নিহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে। একই সঙ্গে ঘাতক ট্রাকচালক আব্দুজ জাহেরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ নভেম্বর) সকালে নিহত অটোরিকশা চালক খোকনের ছেলে বাদী হয়ে কবিরহাট থানায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত চালক আব্দুজ জাহের লক্ষ্মীপুর জেলার চরবাদাম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব চরশিতা গ্রামের তিতা মিয়া পণ্ডিত বাড়ির মোসলেহ উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে কবিরহাট টু বসুরহাট সড়কের আলিয়া মাদরাসার সামনে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার দুই ঘণ্টা পর কবিরহাট থানার পুলিশ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের চিশতিয়া দরবার শরিফের সামনে থেকে ট্রাকচালক আব্দুজ জাহেরকে আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর ১টার দিকে জেলা শহর মাইজদী থেকে বসুরহাটগামী একটি অটোরিকশা ৫ জন যাত্রী নিয়ে রওনা দেয়। পথে কবিরহাট পৌরসভার আলিয়া মাদরাসা এলাকায় সিএনজির সামনের এক্সেল ভেঙে যায় এবং গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে চলে যায়। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যান এবং বাকিদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় অটোরিকশা চালক খোরশেদ আলম খোকন, নোয়াখালী কলেজের তৃতীয় বর্ষের ছাত্র তানিম হাসান, ছাত্রী ইসরাত জাহান, কোম্পানীগঞ্জ উপজেলার বিবি কুলসুম, জান্নাত ও মো. সুমন নিহত হয়েছেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া দেশের একটি গণমাধ্যমকে বলেন, ঘটনার পর ট্রাকচালককে আসামি করে মামলা নেওয়া হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।

আরপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
টিকিট ছাড়াই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন দর্শকরা Feb 06, 2026
img
৪৪তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪৯০ জন Feb 06, 2026
img
চাঁদাবাজরাও চায় তার সন্তান ভালো সমাজে বেড়ে উঠুক : হাসনাত আব্দুল্লাহ Feb 06, 2026
img
জামায়াতের জান্নাতের বাসস্টেশন কোথায়, জানতে ইচ্ছে করে: সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আগামীর বাংলাদেশ হবে ইনসাফের : সাদিক কায়েম Feb 06, 2026
img
শায়খ আহমদুল্লাহর এপস্টেইন ফাইল নিয়ে পোস্ট Feb 06, 2026
img
‘ঘেউ ঘেউ’ করেন কঙ্গনা : অভিনেতা প্রকাশ রাজ Feb 06, 2026
img
সাতক্ষীরায় জামায়াতের রাজনীতি ত্যাগ করে বিএনপিতে যোগদান Feb 06, 2026
img
ওসমান হাদি হত্যা তদন্তে রবিবার জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার Feb 06, 2026
img
পুরান ঢাকার অলিগলিতে মার্কিন রাষ্ট্রদূত, উপভোগ করলেন চা-বিরিয়ানি Feb 06, 2026
img
ভোটকেন্দ্রে পাহাড়ের মতো অটল থাকতে হবে : আনসার মহাপরিচালক Feb 06, 2026
img
শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ অর্থ বরাদ্দের অঙ্গীকার বিএনপির Feb 06, 2026
img
ভোটকেন্দ্র ধূমপানমুক্তের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের Feb 06, 2026
img
নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের Feb 06, 2026
img

সরকারের বিবৃতি

কেউ গুলিবিদ্ধ নন, করা হয়নি অতিরিক্ত বলপ্রয়োগ Feb 06, 2026
img
জেএসডির নির্বাচনী ইশতেহার ঘোষণা, রাষ্ট্র রূপান্তরের ১০ দফা প্রস্তাব Feb 06, 2026
img
৬ আরব দেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক চুক্তি Feb 06, 2026
img
দুই দশক পর পর্দায় ফিরছে ‘ম্যায় হু না’ সিক্যুয়েল Feb 06, 2026
img
মস্কোতে রুশ জেনারেল গুলিবিদ্ধ, হত্যাচেষ্টার মামলা Feb 06, 2026
img
২০ হাজার কিলোমিটার খাল খনন করার পরিকল্পনা আছে বিএনপির Feb 06, 2026