মামদানিকে শুভেচ্ছা জানালেন লন্ডনের মেয়র সাদিক খান

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে অভিনন্দন জানিয়ে তার বিজয়কে ‌‌‘‘ঐতিহাসিক প্রচারণা’’ এবং ‘‘ভয়ের বিপরীতে আশার জয়’’ বলে অভিহিত করেছেন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মেয়র সাদিক খান।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাদিক খান লিখেছেন, ‘‘নিউইয়র্কবাসীর সামনে আশা এবং ভয়ের মাঝে ছিল এক স্পষ্ট পছন্দ। আর যেমনটা আমরা লন্ডনে দেখেছি—আশাই জিতেছে।’’

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস বলছে, মামদানির এই বিজয়ের ফলে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় দুই শহরে এখন নেতৃত্ব দিচ্ছেন দুই উদারপন্থী মুসলিম নেতা; যারা অভিবাসী পরিবারের সন্তান। নিজেদের দেশে রাজনীতির ডানদিকে ঝুঁকে পড়ার প্রবণতার বিপরীতে উঠে এসেছেন তারা।

সাদিক খানের জ্যেষ্ঠ উপদেষ্টারা বলেছেন, ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানির বিজয়ের পরই তাকে ব্যক্তিগতভাবে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন লন্ডনের মেয়র।

তবে অভিন্ন উত্তরাধিকার ও ইসলামভীতিমূলক আক্রমণের অভিজ্ঞতা থাকলে তাদের দু’জনের রাজনীতিতে কিছু পার্থক্য আছে। খান ব্রিটেনের লেবার পার্টির একজন মধ্যপন্থী নেতা, আর মামদানি পরিচিত যুক্তরাষ্ট্রের প্রগতিশীল বাম রাজনীতির প্রতিনিধিত্বকারী হিসেবে।

অতীতে বিভিন্ন সময়ে দু’জনই ঘৃণার প্রচারণা ও ইসলামবিদ্বেষী বক্তব্যের লক্ষ্যবস্তু হয়েছেন। নির্বাচনী প্রচারণার শেষ সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে ৯/১১ হামলা সংশ্লিষ্ট ছবি ব্যবহার করে মামদানিকে অনলাইনে হেয় করার চেষ্টা হয়। একইভাবে ২০১৬ সালে লন্ডনের মেয়র নির্বাচনের আগে সাদিক খানের প্রতিদ্বন্দ্বীও তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্টতার ইঙ্গিত করেছিলেন।

বিজয়ী ভাষণে মামদানি বলেছেন, তিনি ‘‘ইহুদিবিদ্বেষের অভিশাপের বিরুদ্ধে লড়বেন’’ এবং প্রমাণ করবেন যে নিউইয়র্ক এমন এক শহর, যেখানে মুসলমানরা ‘‘জানেন এ শহর তাদেরও।’’
তিনি বলেন, এখন নিউইয়র্ক আর এমন জায়গা হবে না, যেখানে ইসলামবিদ্বেষকে হাতিয়ার বানিয়ে কেউ নির্বাচনে জিততে পারে।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস।

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
‘কান্তারা’র সাফল্যের পর ঋষভ শেঠির বাজার মূল্য দ্বিগুণ Feb 04, 2026
img
নির্বাচন হবে অবাধ-সুষ্ঠু, এতে কোনো ছাড় নাই: কুমিল্লার জিওসি Feb 04, 2026
img
মেটাননি কোটি টাকার ঋণ, ফের জেলযাত্রা রাজপাল যাদবের Feb 04, 2026
img
থাই নির্বাচনে আলোচনায় সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন Feb 04, 2026
img
দঙ্গল থেকে থ্রি ইডিয়টস: আমির খানের সাফল্যের রেখা এখনো অদম্য Feb 04, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নতুন 'ভেন্যু' চাইছে ইরান Feb 04, 2026
img
লিবিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের যোগদান Feb 04, 2026
img
এক হাজার কোটি টাকার ক্লাবে রণবীর সিং- এর নতুন রেকর্ড Feb 04, 2026
img
সংক্রান্তি ২০২৭-এ টলিউডে শুরু মহাতারকাদের মহাযুদ্ধ Feb 04, 2026
img
মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি টাকা, আইসিসির ৬ হাজার কোটি! Feb 04, 2026
img
আদমজী ইপিজেডের আবাসিক কোয়ার্টারে বিস্ফোরণ, আহত ১ Feb 04, 2026
img
রাত তিনটায় ফোন! বাদশার কোন 'বদভ্যাস'-এর কথা ফাঁস করলেন কাজল? Feb 04, 2026
img
বাড়িতে ডেকে সাফাইকর্মীকে সোনার হার উপহার দিলেন রজনীকান্ত Feb 04, 2026
img
উৎসবের দখল কার হাতে, এগিয়ে অনিল রবিপুড়ি Feb 04, 2026
img
‘হাম হিন্দুস্তানি’ সিনেমায় একই ফ্রেমে সাইফ ও মিমি! Feb 04, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবি ঘিরে বিপুল প্রচারের পরিকল্পনা Feb 04, 2026
img
জাভেদের সঙ্গে বিচ্ছেদের পরও শাবানার সঙ্গে সম্পর্ক রক্ষা করেছেন ফারহানের মা Feb 04, 2026
img
সায়ককে নিয়ে শ্রীনন্দার পোস্ট ঘিরে ইনফ্লুয়েন্সারদের দায়িত্ব নিয়ে নতুন বিতর্ক Feb 04, 2026
img
আমিরের পর সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাক, জামায়াতের প্রতিক্রিয়া Feb 04, 2026
img
নির্বাচনি প্রচারণায় নারীদের নিরাপত্তা ও সুরক্ষা চেয়ে রিট Feb 04, 2026