আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য।

বুধবার (৪ নভেম্বর) গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনাসংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফকালে এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। নির্বাচনকে অবাধ ও গ্রহণযোগ্য করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে দেওয়া হয়েছে।

প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের যৌথ প্রচেষ্টায় নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করা হবে। জনগণ নির্বাচনের দিকে এগোচ্ছে, তাই সব ধরনের প্রোপাগান্ডা ব্যর্থ হবে বলে উপদেষ্টা মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় সামাজিক মাধ্যমে ১৩তম সংসদ নির্বাচনের বিষয়ে মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডার বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান। কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বোরো ধান লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ লক্ষ মে. টন বেশি উৎপাদিত হয়েছিল। এ মৌসুমে আমনের বাম্পার ফলন হবে বলে আশা করছি। শাক সবজির দামও নাগালে রাখার জন্য সরকার সচেষ্ট রয়েছে। সারের কোনো সংকট নেই, দামও কোনো অবস্থায় বাড়ানো হবে না। সার ডিলার নিয়োগে নতুন নীতিমালা প্রায় চূড়ান্ত।

কৃষকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব কাজ করা হচ্ছে। কৃষির জন্য ২০৫০ সাল পর্যন্ত সুদূরপ্রসারী পরিকল্পনা প্রণয়নের কাজও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে উপদেষ্টা জানান।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
মাসের শেষে আসছে ‘পেড্ডি’র শিরোনাম গান Feb 07, 2026
img
গ্রীষ্মেই শেষ ‘ড্রাগন’, জুলাই থেকে ‘দেবারা টু’ শুরু জুনিয়র এনটিআরের Feb 07, 2026
img
নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না বহুল প্রতীক্ষিত বিনোদনধর্মী ছবি Feb 07, 2026
img
রনিকে পেটাল পুলিশ, আহতদের পিলেট-বুলেট ইনজুরি নেই: ঢামেক পরিচালক Feb 07, 2026
img
নিরাপত্তা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি স্বাক্ষর ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়ার Feb 07, 2026
img
আওয়ামী লীগের ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না: এস এম ফরহাদ Feb 07, 2026
img
জাহান্নামের ঠিকানা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত: হারুন Feb 07, 2026
img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026
img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026