© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নয় মাসে ৮৩ কোটি টাকা খরচ করে আলী রীয়াজ পালালেন কেন- মোশাররফ আহমেদের প্রশ্ন

শেয়ার করুন:
নয় মাসে ৮৩ কোটি টাকা খরচ করে আলী রীয়াজ পালালেন কেন- মোশাররফ আহমেদের প্রশ্ন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫০ এএম | ০৬ নভেম্বর, ২০২৫
ছাত্রনেতা ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মোশাররফ আহমেদ ঠাকুর। তিনি বলেন, আসিফ নজরুল বলেছেন রাজনৈতিক দলগুলো আপনারা বসে সিদ্ধান্ত নিয়ে এক সপ্তাহের মধ্যে আসেন। মাঠও নাই পুরোহিতও নাই। এতদিন মাঠ ছিল, পুরোহিত ছিল আলী রীয়াজ ড. ইউনূসের পক্ষে।

সম্প্রতি এক টেলিভিশন টকশোতে তিনি এসব কথা বলেন।

মোশাররফ আহমেদ বলেন, ৮৩ কোটি খরচ করে এখন বলেন রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে তাহলে শুরুতেই বলতেন যে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিয়ে তারপর আপনারা আসেন। একটা মতামত আমাদেরকে দেন। পাঁচ দশটা বিষয়ে মতামত দেন।

রাজনৈতিক দলগুলো বসে দুই মাস না পনেরো দিন বা এক মাসের মধ্যে বলতেন যে ইয়েস, এখন নির্বাচন করেন।

মোশাররফ বলেন, আপনি নয় মাস পরে বলতেছেন কেন? এর আগে চার মাস কাটিয়েছেন হজপজ, বুকিশ এইসব কাজকারবার করে। এইগুলো অন্য সময় করেন। এই গণঅভ্যুত্থান পরিস্থিতিতে মানুষের ধৈর্য কম থাকে, সহিষ্ণুতা কম থাকে, দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক থাকে, সিকিউরিটি, নিরাপত্তা, প্রতিরক্ষা নাজুক থাকে। এমন সময় ১৪ মাস কাটিয়েছেন।

মোশাররফ আরো বলেন, আমি ড. ইউনূসের বিরুদ্ধে না। ড. ইউনূসের কাছে আমার প্রত্যাশা ছিল। আর উনি প্রসব করেছেন একটা মূষিক। এই মূষিক প্রসব করার কারণে আমি ওনার সমালোচনা করি।

ইএ/এসএন

মন্তব্য করুন