ম্যাক্রোঁর সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার (৫ নভেম্বর) এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। এতে পরমাণু ও অন্যান্য বিষয় নিয়ে কথা হয় তাদের।

পারমাণবিক অস্ত্র নির্মাণের বিষয়ে ইরানের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ উড়িয়ে দিয়ে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপকেই এখন ইরানের প্রতি সততা ও আস্থা প্রদর্শনের বাস্তব পদক্ষেপ নিতে হবে। স্বচ্ছতা ও পারস্পরিক আস্থা গড়ে তুলতে আলোচনায় গুরুত্বারোপ করেন ম্যাক্রোঁ।

পরমাণু কর্মসূচি ইস্যুতে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরারোপের জেরে পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে ইরানের। বিশেষ করে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যই এই নিষেধাজ্ঞা কার্যকরে মুখ্য ভূমিকা রাখে। এমন পরিস্থিতিতেই বুধবার ফোনালাপ করেন ইরানি ও ফরাসি প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্র ও ইউরোপকেই এখন ইরানের প্রতি সততা ও আস্থা প্রদর্শনের বাস্তব পদক্ষেপ নিতে হবে বলে ইমানুয়েল ম্যাক্রোঁকে জানান মাসুদ পেজেশকিয়ান। বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রে ইরানের অবস্থান সবসময় স্পষ্ট ছিল।

ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র নির্মাণের সব অভিযোগ উড়িয়ে দেন তিনি। বলেন, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জারি করা ফতোয়া ও দেশের প্রতিরক্ষা-নিরাপত্তা নীতিমালার ভিত্তিতে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের পথে হাঁটবে না। স্বচ্ছতা ও পারস্পরিক আস্থা গড়ে তুলতে অব্যাহত আলোচনা ও যোগাযোগকে অপরিহার্য উল্লেখ করেন ফরাসি প্রেসিডেন্ট।

একইদিন পার্লামেন্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হলে তা হবে পারমাণবিক ইস্যু নিয়েই।

তিনি জানান, অতীতে ওয়াশিংটন বারবার ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক বিষয় আলোচনায় তুলতে চাইলেও তেহরানের অবস্থান সবসময়ই স্পষ্ট ছিল। একইসঙ্গে তিনি জানান, তিন বছর ধরে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক থাকা দুই ফরাসি নাগরিককে মুক্তি দিয়েছে ইরান।

পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৬ Feb 05, 2026
img
রাজনীতি থেকে অবসর নিতে চাই : মির্জা ফখরুল Feb 05, 2026
img
আমি এমপি হই বা না হই, প্রধানমন্ত্রী তারেক রহমান: হুমাম কাদের Feb 05, 2026
img
হাসিনাপুত্রের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা Feb 05, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে নারীবান্ধব সরকার গঠন করা হবে: গোলাম রব্বানী Feb 05, 2026
img
জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী Feb 05, 2026
img
এম এ লতিফ খানের মৃত্যুতে তারেক রহমানের শোক Feb 05, 2026
img
নির্বাচন হবে অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো: আমির হামজা Feb 04, 2026
img
যার দেশে ফেরা অদৃশ্য শক্তির ওপর নির্ভর করে, তিনিই জামায়াতকে গুপ্ত বলেন: জাহিদুল ইসলাম Feb 04, 2026
img
নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 04, 2026
img
টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার এখন সাইম আইয়ুব Feb 04, 2026
img
আমিরের আইডি হ্যাক, ছরওয়ারের বিরুদ্ধে মামলা করছে জামায়াত Feb 04, 2026
img
সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শিল্পার বোন শমিতা শেঠি! Feb 04, 2026
img
আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি Feb 04, 2026
img
স্মৃতি-পলাশের বিবাহবাসরে গিয়ে কী দেখেন নন্দিশ? Feb 04, 2026
কারিনার তীক্ষ্ণ দৃষ্টি, নেটিজেনদের কটাক্ষ Feb 04, 2026
img
আমরা সন্ত্রাসের রাজনীতি পেছনে রেখে আসছি: হান্নান মাসউদ Feb 04, 2026
img
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ Feb 04, 2026
img
‘মিটু’ নিয়ে কথা হলে ‘পিডোফেলিয়া’ নিয়ে নয় কেন? Feb 04, 2026
img
'এপস্টেইন ফাইল'-এ বিল গেটসের নাম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী মেলিন্ডা Feb 04, 2026