মুম্বাইয়ে পরীক্ষামূলক মনোরেল দুর্ঘটনা, আহত ৩ কর্মী

ভারতে নতুন মনোরেলের পরীক্ষামূলক চালনার সময় ট্রেনের খালি কোচ লাইনচ্যুত হয়ে সজোরে একটি বিমে ধাক্কা দিয়েছে। এতে ট্রেনটির তিন কর্মী আহত হয়েছেন।

আহতদের মধ্যে ট্রেনের ক্যাপ্টেনও রয়েছেন। দুর্ঘটনায় ট্রেনের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও কর্তৃপক্ষ এটিকে “সামান্য ঘটনা” বলে দাবি করেছে। দেশটির মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ের ওয়াডালা ডিপোতে এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, দুর্ঘটনার সময় ট্রেনটিতে কোনো যাত্রী ছিল না। তবে ঘটনার পর মনোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান মুম্বাই মহানগর পরিবহন সংস্থা (এমএমএমওসিএল) এটিকে “সামান্য ঘটনা” বলে দাবি করে এবং জানায়, কেউ আহত হয়নি। কিন্তু পৌরসভার এক কর্মকর্তা জানান, তিনজন কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এর আগে গত ২০ সেপ্টেম্বর থেকে ঘন ঘন প্রযুক্তিগত ত্রুটির কারণে মুম্বাইয়ের মনোরেল পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, ট্রেনটি সামান্য হেলে আছে। ট্রেনের প্রথম কোচ বিমে ধাক্কা খেয়ে ওপরের দিকে উঁচু হয়ে যায় এবং পেছনের অংশ লাইন থেকে সরে পড়ে। পরে ভারী ক্রেনের সাহায্যে সেটি সরানো হয়।

এনডিটিভি বলছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। দমকল কর্মকর্তারা জানান, ট্রেনের ভেতর থেকে দুই ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

কর্মকর্তারা জানান, সাদা রঙের মনোরেলটি সিগন্যালিং পরীক্ষার জন্য ডিপো থেকে বের করা হচ্ছিল, ঠিক তখনই ক্রসওভার পয়েন্টে দুর্ঘটনাটি ঘটে। ট্রায়ালে অংশ নেওয়া কোম্পানির এক প্রকৌশলী, ট্রেন ক্যাপ্টেন এবং কয়েকজন কর্মী ট্রেনে ছিলেন।

এমএমএমওসিএল জানিয়েছে, তারা প্রতিটি ৫৫ কোটি রুপিতে দেশীয় কোম্পানি মেধা এসএমএইচ রেল প্রাইভেট লিমিটেড থেকে ১০টি চার কোচের মনোরেল কিনেছে। সংস্থার বিবৃতিতে বলা হয়, “আজ সকালে নিয়মিত সিগন্যালিং ট্রায়ালের সময় একটি সামান্য ঘটনা ঘটে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং কেউ আহত হয়নি।”

সংস্থাটি জানায়, মেধা এসএমএইচ ট্রেন নিয়ন্ত্রণের জন্য আধুনিক কমিউনিকেশন-ভিত্তিক ট্রেন কন্ট্রোল (সিবিটিসি) সিগন্যালিং প্রযুক্তি পরীক্ষা করছে। এই পরীক্ষা সম্পূর্ণ নিরাপদ পরিবেশে এবং সব সুরক্ষা প্রোটোকল মেনে পরিচালিত হচ্ছে।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৬ Feb 05, 2026
img
রাজনীতি থেকে অবসর নিতে চাই : মির্জা ফখরুল Feb 05, 2026
img
আমি এমপি হই বা না হই, প্রধানমন্ত্রী তারেক রহমান: হুমাম কাদের Feb 05, 2026
img
হাসিনাপুত্রের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা Feb 05, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে নারীবান্ধব সরকার গঠন করা হবে: গোলাম রব্বানী Feb 05, 2026
img
জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী Feb 05, 2026
img
এম এ লতিফ খানের মৃত্যুতে তারেক রহমানের শোক Feb 05, 2026
img
নির্বাচন হবে অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো: আমির হামজা Feb 04, 2026
img
যার দেশে ফেরা অদৃশ্য শক্তির ওপর নির্ভর করে, তিনিই জামায়াতকে গুপ্ত বলেন: জাহিদুল ইসলাম Feb 04, 2026
img
নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 04, 2026
img
টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার এখন সাইম আইয়ুব Feb 04, 2026
img
আমিরের আইডি হ্যাক, ছরওয়ারের বিরুদ্ধে মামলা করছে জামায়াত Feb 04, 2026
img
সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শিল্পার বোন শমিতা শেঠি! Feb 04, 2026
img
আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি Feb 04, 2026
img
স্মৃতি-পলাশের বিবাহবাসরে গিয়ে কী দেখেন নন্দিশ? Feb 04, 2026
কারিনার তীক্ষ্ণ দৃষ্টি, নেটিজেনদের কটাক্ষ Feb 04, 2026
img
আমরা সন্ত্রাসের রাজনীতি পেছনে রেখে আসছি: হান্নান মাসউদ Feb 04, 2026
img
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ Feb 04, 2026
img
‘মিটু’ নিয়ে কথা হলে ‘পিডোফেলিয়া’ নিয়ে নয় কেন? Feb 04, 2026
img
'এপস্টেইন ফাইল'-এ বিল গেটসের নাম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী মেলিন্ডা Feb 04, 2026