পাবনায় অটোরিকশা-ট্রলির সংঘর্ষে শ্বশুর-জামাইয়ের প্রাণহানি

পাবনার আটঘরিয়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইঞ্জিনচালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে শ্বশুর ও জামাতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু্ইজন।

শনিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার জালালের ঢাল এলাকায় টেবুনিয়া-চাটমোহর সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আটঘরিয়া থানার ওসি রকিবুল ইসলাম।

নিহত দুজন হলেন- চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি পশ্চিমপাড়া গ্রামের মাহাতাব উদ্দিন সরদার (৭০) ও তার জামাতা একই গ্রামের আবুল বাশার (৪৫)।

আহতরা হলেন- চাটমোহর উপজেলার সুইগ্রামের কুতুব উদ্দিন (৪৫) ও খতবাড়ি গ্রামের মুছাদ আলী (৪০)। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে অটোরিকশায় করে চার ব্যক্তি জেলা শহরের দিকে যাচ্ছিলেন। অটোরিকশাটি উপজেলার জালালের ঢাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি চালবোঝাই ইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে চার ব্যক্তি আহত হন।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মাহাতাব উদ্দিন ও আবুল বাশারকে মৃত ঘোষণা করেন।

ওসি রকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত দুজনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে ট্রলির চালক ট্রলি ফেলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
মেহজাবীনের প্রশংসায় পঞ্চমুখ সংগীতশিল্পী প্রীতম হাসান Feb 04, 2026
img
ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন নাহিদ ইসলাম Feb 04, 2026
img
বিসিবির সংবাদ সম্মেলনে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ কোয়াবের Feb 04, 2026
img
আমার জীবনে প্রাক্তন প্রেমিকের সংখ্যা ৩ জন: চমক Feb 04, 2026
img
কুড়িগ্রামকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে : শফিকুর রহমান Feb 04, 2026
img
ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন: মির্জা ফখরুল Feb 04, 2026
img
আমরা বর্বর নই, পশু নই, আমরা আমেরিকান : গ্র্যামির মঞ্চে ব্যাড বানি Feb 04, 2026
img
সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু রাখা প্রবাসীদের অরাজনৈতিক দাবি: হুমায়ুন কবির Feb 04, 2026
img
ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা Feb 04, 2026
img
ভারতের মুম্বাই বিমানবন্দরে ২ যাত্রীবাহী বিমানের সংঘর্ষ Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয় : ইসি Feb 04, 2026
img
নির্বাচনের আগে পে স্কেলের গেজেট দাবি নিয়ে কী জানালো অর্থ মন্ত্রণালয়? Feb 04, 2026
img
এবার ধুরন্ধরের সিক্যুয়েলে ইয়ামি গৌতম! Feb 04, 2026
img
দলীয় প্রার্থী নূরুজ্জামান বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ জামায়াত আমিরের Feb 04, 2026
img
ধর্মের নামে দেশে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে : রিজভী Feb 04, 2026
img
ভুয়া ব্যালট ছাপানোর অপচেষ্টা চলছে: তারেক রহমান Feb 04, 2026
img
পোশাক নিয়ে কটাক্ষের শিকার হওয়ায় মুখ খুললেন সংগীতশিল্পী চ্যাপেল রোয়ান Feb 04, 2026
img
৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির Feb 04, 2026
img
মার্কিন শুল্ক কমানোর খবরে ভারতের শেয়ারবাজারে বড় উত্থান Feb 04, 2026
img
জামায়াত প্রার্থী আব্দুল বাতেনের বিরুদ্ধে ভোটারদের টাকা দেয়ার অভিযোগ আমিনুল হকের Feb 04, 2026