দুর্দান্ত স্মৃতির জন্য ধন্যবাদ, আন্দ্রে : শাহরুখ খান

দীর্ঘ আইপিএল ক্যারিয়ারের ইতি টেনেছেন কলকাতা নাইট রাইডার্সের অবিচ্ছেদ্য অংশ হয়ে যাওয়া আন্দ্রে রাসেল। ২০২৬ আসর সামনে রেখে তাকে ছেড়ে দেয় দুইবারের সাবেক চ্যাম্পিয়নরা। এরপর নিজেই খেলা ছাড়ার ঘোষণা দেন। তবে ব্যাট বল ছাড়লেও কলকাতাতেই থাকছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার। ‘পাওয়ার কোচ’ হিসেবে সাপোর্ট স্টাফ দলে যোগ দিচ্ছেন তিনি।

এদিকে, আইপিএল থেকে আন্দ্রে রাসেলের অবসরে আবেগপ্রবণ শাহরুখ খান। কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানিয়েছেন ক্যারিবীয় তারকাকে। নতুন ভূমিকার জন্য রাসেলকে শুভেচ্ছাও জানিয়েছেন বলিউড বাদশা।

সোশ্যাল মিডিয়ায় রাসেলের অবসরের পোস্টেই নিজের আবেগ প্রকাশ করেছেন শাহরুখ। কেকেআর কর্ণধার লিখেছেন, ‘দুর্দান্ত স্মৃতির জন্য ধন্যবাদ, আন্দ্রে। আমাদের উজ্জ্বল বর্ম পরা নাইট। কেকেআরে তোমার অবদান বইয়ে লেখা থাকবে। এখান থেকেই তোমার ক্রীড়া জীবনের আর এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। তুমি এবার আমাদের পাওয়ার কোচ। বেগুনি এবং সোনালি জার্সি পরা আমাদের ছেলেদের জ্ঞান এবং শক্তিতে সমৃদ্ধ করবে তুমি। ওদের আরও শক্তিশালী করে তুলবে।’



শাহরুখ আরও লিখেছেন, ‘অন্য কোনও জার্সি পরলে তোমাকে অদ্ভুত দেখতে লাগত। মাসল রাসেল তোমাকে ভালোবাসি। দলের এবং সব ক্রীড়াপ্রেমী মানুষের পক্ষ থেকে তোমাকে ভালবাসা জানাচ্ছি।’

২০১৪ সালে রাসেলকে কেনে কেকেআর। তখন থেকেই কেকেআরের অবিচ্ছেদ্য অংশ ক্যারিবিয়ান অলরাউন্ডার। কেকেআর কর্তৃপক্ষ তাকে বাদ দিয়ে দল গঠনের কথা ভাবেননি কখনও। রাসেলও কলকাতা ছাড়ার কথা ভাবেননি। তবে গত দুই মৌসুম ধরে আইপিএলে রাসেলের ফর্ম নিয়ে প্রশ্ন উঠছিল। শেষ পর্যন্ত এবার নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছে কেকেআর কর্তৃপক্ষ। প্রিয় কেকেআরের বিরুদ্ধে খেলতে চান না। তাই আইপিএল থেকেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন রাসেল।

টিজে/টিকে

Share this news on:

সর্বশেষ

একটি বিখ্যাত কুসংস্কার। ইসলামিক জ্ঞান Feb 07, 2026
img
আচরণবিধি লঙ্ঘনের জন্য জামায়াত প্রার্থীকে শোকজ Feb 07, 2026
আগামী ২দিন ঢাকায় জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান: মাহদী আমিন Feb 07, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 07, 2026
img
বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড Feb 07, 2026
img
চলে গেলেন যাত্রাশিল্পের কিংবদন্তি মিলন কান্তি দে Feb 07, 2026
img
অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করল বার্সেলোনা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসায় মির্জা ফখরুল Feb 07, 2026
img
একটি মহল কোনোভাবেই এ দেশে নির্বাচন হোক তা চায় না : এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু Feb 07, 2026
img
রাজা-মধুবনীর ছেলে কেশবকে 'কাকাবাবু' লুকে দেখে মুগ্ধ প্রসেনজিৎ! Feb 07, 2026
img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026