রোনালদোর বিরল রেকর্ড স্পর্শ করলেন এমবাপে

ক্রিশ্চিয়ানো রোনালদোর পর রিয়াল মাদ্রিদের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এক ক্যালেন্ডার বছরে ৫৩ বা তার বেশি গোলের রেকর্ড স্পর্শ করেছেন কিলিয়ান এমবাপে। গতকাল লা লিগায় জিরোনার বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের ম্যাচটিতে গোল করে ফরাসি অধিনায়ক এই মাইলফলক স্পর্শ করেন।

দুর্দান্ত ফর্ম ও ধারাবাহিকতায় প্রতিনিয়তই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন এমবাপে। এই সাফল্যের মুকুটে মধ্যে এবার আরও একটি পালক যুক্ত হলো। স্প্যানিশ জায়ান্টদের হয়ে এমবাপে এই প্রথম পুরো ক্যালেন্ডার বছর পার করলেন। পর্তুগিজ সুপারস্টার নয় মৌসুমে এটি পূরণ করেছেন পাঁচবার।

রিয়াল মাদ্রিদের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচে চার গোল করার কৃতিত্ব অর্জন করার চারদিন পর গতকাল আরও এক রেকর্ডের সঙ্গী হলেন এমবাপে। গত ২৭ নভেম্বর অলিম্পিয়াকোসের বিপক্ষে সাবেক এই পিএসজি তারকা একাই চার গোল করেছেন। ম্যাচটিতে রিয়াল ৪-৩ গোলে জয়ী হয়। ২০১৫/১৬ মৌসুমে মালমোর বিপক্ষে রোনালদো চার গোল করেছিলেন।



ওই ম্যাচে রোনালদোর দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডও ভেঙেছেন এমবাপে। মাত্র ৭ মিনিটে এমবাপে হ্যাটট্রিক পূরণ করেন। মালমোর বিপক্ষে ম্যাচটিতে রিয়াল ৮-০ গোলে জয়ী হয়েছিল এবং রোনালদো হ্যাটট্রিক করেছিলেন ১১ মিনিটে।

প্রসঙ্গত, চলতি মৌসুমের শুরুতে রোনালদো সম্পর্কে এমবাপে বলেছিলেন, তিনি আমার রোল মডেল। রিয়াল মাদ্রিদে রোনালদোর অবদান সম্পর্কে বলতে গিয়ে এমবাপে বলেন, ‘ক্রিশ্চিয়ানো সবসময়ই আমার জন্য রোল মডেল। তার সাথে কথা বলতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। তিনি আমাকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন, আমাকে সহযোগিতা করেছেন। আমি মনে করি এখনো রোনাল্ডোই রিয়ালের নাম্বার ওয়ান খেলোয়াড়। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি যথেষ্ঠ অবদান রেখেছেন, যার কৃতিত্ব তাকে দিতেই হবে। সমর্থকরা এখনো রোনাল্ডোকে নিয়ে স্বপ্ন দেখে। কিন্তু আমি আমার নিজস্ব পথ অনুসরণ করতে চাই।’

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আচরণবিধি লঙ্ঘনের জন্য জামায়াত প্রার্থীকে শোকজ Feb 07, 2026
আগামী ২দিন ঢাকায় জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান: মাহদী আমিন Feb 07, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 07, 2026
img
বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড Feb 07, 2026
img
চলে গেলেন যাত্রাশিল্পের কিংবদন্তি মিলন কান্তি দে Feb 07, 2026
img
অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করল বার্সেলোনা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসায় মির্জা ফখরুল Feb 07, 2026
img
একটি মহল কোনোভাবেই এ দেশে নির্বাচন হোক তা চায় না : এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু Feb 07, 2026
img
রাজা-মধুবনীর ছেলে কেশবকে 'কাকাবাবু' লুকে দেখে মুগ্ধ প্রসেনজিৎ! Feb 07, 2026
img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026