তদন্তের সময় বাড়িয়ে নিলেন জাহানারা

বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম এবং নারী বিভাগের প্রয়াত ইনচার্জ তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানি এবং পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন নারী ক্রিকেটার জাহানারা আলম। আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ না পেলেও গণমাধ্যমে আসা সংবাদের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। গত ২৮ নভেম্বর অর্থাৎ ১৫ কার্যদিবসের মধ্যে ওই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। তবে জাহানারার আবেদনের প্রেক্ষিতে সেই তদন্তের সময় আরও ১৫ দিন পিছিয়ে দিয়েছে বিসিবি।

গণমাধ্যমে জাহানারার অভিযোগের কথা জানতে পারলেও লিখিত অভিযোগ জমা পড়েনি। এবার সেই অভিযোগ জমা দিতে বিসিবির কাছে সময় বাড়ানোর অনুরোধ করেছেন জাহানারা। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে বিসিবি। আর সেই অনুরোধের ভিত্তিতে তদন্তের সময় ১৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আগামী ২০ ডিসেম্বরের মধ‍্যে জাহানারার লিখিত অভিযোগ পাওয়ার আশা করছে তদন্ত কমিটি।

এর আগে গত নভেম্বরে এক ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে বিসিবির নারী বিভাগের সাবেক নির্বাচক ও ম্যানেজার, সাবেক জাতীয় পেসার মঞ্জুরুল ইসলাম এবং ওই বিভাগের সাবেক ইনচার্জ তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানি এবং পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ তোলেন। এ বিষয়ে তখন বোর্ডের কাছে লিখিত অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাননি বলেও দাবি করেন তিনি।

জাহানারার এমন অভিযোগ জানার পরপরই বিসিবির পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরে গত ৯ নভেম্বর সেখানে আরও দুই জন সদস‍্য যোগ করা হয় তাদের ১৫ কর্মদিবসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়। তবে সেই সময় পেরিয়ে যাওয়ার পর জানা গেল জাহানারার পক্ষ থেকে সময় বাড়ানোর অনুরোধের বিষয়টি।

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
পার্শ্ববর্তী দেশের উস্কানিতে আ.লীগের দালালরা নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে : খোকন Dec 14, 2025
img
সরকার পতনের তিন মাস পর নেপালে ফের অলির জোয়ার Dec 14, 2025
img
খুলনায় অস্ত্র কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩ Dec 14, 2025
img
উত্তরায় জুলাই রেবেলস সংগঠনের এক সদস্যের ওপর হামলা Dec 14, 2025
img

দ্য ডিসেন্টের বিশ্লেষণ

হাদির ওপর হামলার ঘটনায় দ্বিতীয় সন্দেহভাজন শনাক্ত Dec 14, 2025
img
খালেদা জিয়ার সুস্থতা মানেই গণতন্ত্রের আশা : আজহারুল ইসলাম মান্নান Dec 14, 2025
img
বিদায়ী ম্যাচের আগে জন সিনার হৃদয়স্পর্শী বার্তা Dec 14, 2025
img
পঞ্চগড় সীমান্তজুড়ে বিশেষ সতর্কতা Dec 14, 2025
img
দেশব্যাপী বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫০৬ Dec 14, 2025
img
আহত শান্তিরক্ষীদের চিকিৎসা নিশ্চিত করতে জাতিসংঘকে অনুরোধ Dec 14, 2025
img
সাফল্যের পেছনে ভাগ্য নয়, কর্মই আসল : কাজল Dec 14, 2025
img
ঢাকার ৩ এলাকায় ককটেল বিস্ফোরণ Dec 14, 2025
img
একজন মা হিসেবে সচেতন হওয়ার বার্তা দিলেন কোয়েল Dec 14, 2025
img
শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক Dec 14, 2025
img
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে ক্যামিও চরিত্রে আসছেন রোনালদো, ইঙ্গিত ভিন ডিজেলের Dec 14, 2025
img
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস Dec 14, 2025
img
লোকদেখানো আবেগের কোনো মূল্য নেই বললেন অভিনেতা Dec 14, 2025
img
সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক Dec 14, 2025
img
সুদানে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক প্রকাশ Dec 14, 2025
img
দারিদ্র্য আর অশিক্ষা এক নয় বললেন অভিনেতা Dec 14, 2025