ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ৩

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছে। বুধবার কালীগঞ্জের শাহাপুর ও মহেশপুরের বজরাপুরে পৃথক এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালীগঞ্জের দাদপুর গ্রামের বাহাজেল হোসেনের ছেলে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র রনি আহাম্মেদ (১০) এবং মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের কামাল হোসেন (৩০) ও খলিলুর রহমান (৩৭)।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া জানান, কালীগঞ্জ উপজেলার শাহাপুর-ঘিঘাটি এলাকায় মহাসড়কের পাশে শীতকালীন আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা চলছিল। এ প্রতিযোগিতায় অংশ নিতে আসা শিক্ষার্থী রনি একপর্যায়ে রাস্তায় চলে আসলে দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে মহেশপুর উপজেলার বজরাপুর নামক স্থানে বিদ্যুতের পিলার বহনকারী ট্রাকের সঙ্গে স্থানীয় গাড়ি আলম সাধুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলম সাধুর চালক কামাল হোসেন নিহত হন। আহত হন আলম সাধুর ৪ যাত্রী। তাদের কোটচাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে খলিলুর রহমানের অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে খালেদরা Feb 08, 2026
img
মালয়েশিয়ায় নরেন্দ্র মোদিকে দেওয়া হলো লাল গালিচা সংবর্ধনা Feb 08, 2026
img
কোন উপায়ে নিজের রাগকে বশে রাখেন জয়দীপ আহলাওয়াত? Feb 08, 2026
img

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন Feb 08, 2026
img
নোয়াখালীতে ২৬১ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ Feb 08, 2026
img
থাইল্যান্ডে ভোটগ্রহণ শুরু, আলোচনায় ৩টি প্রধান রাজনৈতিক দল Feb 08, 2026
img
পর্দার ‘কোচ’ সুনীল থাপার প্রয়াণে আবেগঘন প্রিয়ঙ্কা Feb 08, 2026
img
আফগানিস্তানে পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ল মিনিবাস, নিহত অন্তত ১৫ Feb 08, 2026
img
অক্ষয় খান্নার সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন কঙ্গনা! Feb 08, 2026
img
‘ভারতীয় গণমাধ্যম কল্পকাহিনী তৈরি করছে’ মন্তব্য পিসিবির Feb 08, 2026
img
স্বর্ণের বাজারে বড় পতন, আজ থেকে বিক্রি হবে নতুন দামে Feb 08, 2026
img
ঢাকায় আজ ৬ স্থানে তারেক রহমানের জনসভা Feb 08, 2026
img
বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী Feb 08, 2026
img
ফাইনালে মাঠভর্তি দর্শক চান খেলোয়াড়রা Feb 08, 2026
img
জনগণের চাপে ‘না’ এখন ‘হ্যাঁ’ হয়ে গেছে : ডা. তাহের Feb 08, 2026
img
দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন রশিদ খান Feb 08, 2026
img
দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়, শীর্ষে কায়রো Feb 08, 2026
img
রংপুরে ২১৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করল আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
আজ থেকে ভোটের মাঠে মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026