বিপিএলে বিশ্বকাপ প্রস্তুতি চান লিটন দাস

আন্তর্জাতিক ব্যস্ততা কাটিয়ে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন লিটন দাস, মুস্তাফিজুর রহমানরা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আর কোনো আন্তর্জাতিক সিরিজ নেই তাদের। বিশ্বকাপের প্রস্তুতিটা তাই ব্যক্তিগত জায়গা থেকেই নিতে হবে ক্রিকেটারদের। তবে বিপিএল থাকায় বাড়তি সুবিধা তো পাচ্ছেনই তারা। সেখানে পারফর্ম করে বিশ্বকাপের প্রস্তুতি নিতে হবে তাদের। অধিনায়ক লিটনও সতীর্থদের কাছে, বিপিএলে বিশ্বকাপের প্রস্তুতি চান। রাজধানীর উত্তরায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এমনটাই জানিয়েছেন তিনি।

গেল কয়েকমাস ধরেই বিভিন্ন টুর্নামেন্ট ও সিরিজ খেলায় ব্যস্ত ছিলেন লিটনরা। বিশ্রাম কিংবা ব্যক্তিগতভাবে খুটিনাটি নিয়ে কাজ কিছুই করা হয়নি তাদের। এবার সেই সুযোগ এসেছে। প্রায় দুই মাস সময় পাওয়ায় দলের ক্রিকেটারদের কাছে অধিনায়কের চাওয়া কি থাকবে, এমন প্রশ্নে লিটন বলেন, ‘একজন ক্রিকেটার হিসেবে আপনি যেখানেই খেলতে যাবেন না কেন, বড় লক্ষ্য রাখতে হবে।

একই সঙ্গে আপনাকে প্রতিটি ম্যাচের দিকে দৃষ্টি রেখে এগোতে হবে। জয়ের ওপর তো কোনো বিকল্প নেই। চেষ্টা করব প্রতিটি ম্যাচ জেতার জন্য। কতটা সফল হব জানি না, কিন্তু আমাদের চেষ্টার কমতি থাকবে না। খেলোয়াড়রা এই বিশ্রামের পর বিপিএলে আসবে। যেহেতু টি-টোয়েন্টি সংস্করণের টুর্নামেন্ট। এখানে যদি তারা ওইভাবে পারফর্ম করতে পারে। আমার মনে হয় এটা বিশ্বকাপে যাওয়ার আগে একটা ভালো আত্মবিশ্বাস তৈরি করবে।’



গত এক বছরে যতগুলো সিরিজ বা টুর্নামেন্ট খেলেছে বাংলাদেশ, বেশিরভাগই প্রায় একই দলকে টেনে নেওয়া হয়েছিল। ১৭-১৮জন ক্রিকেটারই ঘুরে ফিরে দলের মধ্যে ছিলেন। সামনে বিপিএলে চোখে পড়ার মতো কেউ পারফর্ম না করলে এই দলে যে পরিবর্তন আসতেছে না, তা মোটামুটি নিশ্চিত। অধিনায়ক হিসেবে লিটনেরও চাওয়া তাই, ‘যারা অনেকদিন ধরে এই সংস্করণে খেলে আসছে, তাদের এগিয়ে থাকাটাই বেশি।

এখানে যে কোনো বাড়তি খেলোয়াড় ঢুকবে না, জিনিসটা তাও না। কিন্তু যারা এতদিন ধরে এই সংস্করণে খেলছে, পারফর্ম করছে; তাদের অভিজ্ঞতাই বেশি থাকবে। তারপরও বিপিএলে কোনো খেলোয়াড় অসাধারণ কিছু করলে সেটা নির্বাচকরা দেখবেন।’

বিপিএলে নিজেদের পারফরম্যান্স ছাড়াও ক্রিকেটারদের কাছে কন্ডিশন দ্রুততার সঙ্গে রপ্ত করার কৌশলও চান বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘বিপিএলের তিন ভৈন্যুতে হবে তিন রকমের খেলা। আপনি সবসময় ভালো উইকেট পাবেন জিনিসটা তেমনও না, আবার যে খারাপ উইকেট পাবেন সেটাও না। আপনি নির্দিষ্ট দিনে কেমন উইকেটে খেলার সুযোগ পাচ্ছেন, সে অনুযায়ী নিজেকে মানিয়ে নিয়ে দলকে সাহায্য করছেন, সেটাই গুরুত্বপূর্ণ।’

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
মুস্তাফিজকে শেষ ওভার না করানোর কারণ জানালেন আশরাফুল Feb 07, 2026
img
আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ Feb 07, 2026
img
ভারতকে হারিয়ে আরেকটি শিরোপা জেতার অপেক্ষায় বাংলাদেশ Feb 07, 2026
img
গায়কদের শোষণ করা হয়, অভিযোগ ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত অভিজিতের! Feb 07, 2026
img
বারাক ওবামাকে বানর হিসেবে দেখানো ট্রাম্পের ভিডিও সরিয়ে নিল হোয়াইট হাউজ Feb 07, 2026
img
অরিজিৎ-এর প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তে কী বললেন লাকি আলি? Feb 07, 2026
img

নীলফামারী-৪ আসন

বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী Feb 07, 2026
img
নৌযান চলাচল নিয়ে সতর্কবার্তা আবহাওয়া অফিসের Feb 07, 2026
img
কিভাবে ৪০০ মিলিয়ন ডলারের সাম্রাজ্য গড়ে তোলেন ব্র্যাড পিট? Feb 07, 2026
img
শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনল ভারত Feb 07, 2026
img
১২ দিনেই ৫ কোটি ছাড়াল ইমরান হাশমির অভিনীত সেই ওয়েব সিরিজ! Feb 07, 2026
img
ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, মন্তব্য ট্রাম্পের Feb 07, 2026
img
ফিফা বিশ্বকাপের জন্য বেসক্যাম্পের নাম প্রকাশ করল আর্জেন্টিনা Feb 07, 2026
img
আজ শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা Feb 07, 2026
img
৭ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 07, 2026
img
আজ উত্তরাঞ্চলের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 07, 2026
img
৯১’র মতো এবারও ইশরাককেই বেছে নেবে জনগণ: রিজভী Feb 07, 2026
img
এবার ছাত্রদলে যোগ দিলেন গকসু ভিপি ইয়াসিন Feb 07, 2026
img
আমিই জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম : কর্নেল অলি Feb 07, 2026
img
বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 07, 2026