দেশ পুনর্গঠনে ৩০০ মিলিয়ন রুপি অনুদান দিল শ্রীলঙ্কা ক্রিকেট

ঘূর্ণিঝড়ে প্রায় লণ্ডভণ্ড শ্রীলঙ্কার উপকূলীয় অঞ্চলগুলো। দেশের এমন দুর্যোগপূর্ণ সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দেশটির ক্রীড়া সংস্থা শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। বৃহস্পতিবার প্রকাশিত প্রেস রিলিজে জানানো হয়, সরকারের ‘রিবিল্ডিং শ্রীলঙ্কা’ তহবিলে তারা ৩০০ মিলিয়ন রুপি (প্রায় ১২ কোটি টাকা) দান করেছে।

বোর্ডের সভাপতি শাম্মি সিলভা এবং নির্বাহী কমিটির সিদ্ধান্তে এই সাহায্য দেওয়া হয়। প্রেস রিলিজে বলা হয়েছে, দেশের এই কঠিন পরিস্থিতিতে জাতীয় দায়িত্ববোধ থেকেই এমন উদ্যোগ নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ক্রিকেট দেশের মানুষের অনুভূতির প্রাণকেন্দ্র, তাই বোর্ড মনে করেছে জনগণের পাশে দাঁড়ানোই এখন সময়ের দাবি।

যদিও শ্রীলঙ্কা ক্রিকেটের জন্য এটা নতুন কিছু নয়। অতীতেও তারা দুর্যোগে বারবার দেশের পাশে দাঁড়িয়েছে। কোভিডের সময় হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জাম পাঠানো, আর্থিক সহায়তা দেওয়াএসব উদ্যোগ সে সময় বেশ আলোচিত হয়েছিল।

তার আগে ২০১৭ সালের মারাত্মক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তাও দিয়েছিল বোর্ড। ফলে এবারের সহায়তা সেই ধারাবাহিকতার আরেকটি অংশ হয়ে রইল। এবার তারা দিলো ৩০০ মিলিয়ন যা বাংলাদেশি টাকায় আজকের বাজারদর অনুযায়ী এগারো কোটি ঊননব্বই লক্ষ চব্বিশ হাজার চারশো ছিয়ানব্বই টাকা ছেচল্লিশ পয়সা।



প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, দেশের প্রয়োজনে ভবিষ্যতেও তারা এমন উদ্যোগ নিতে প্রস্তুত। “জাতীয় অগ্রগতি ও সংকট মোকাবিলায় আমরা সামনে থাকব” -এই বক্তব্যে বোর্ডের অবস্থান স্পষ্ট।

ঘূর্ণিঝড়ে যেসব পরিবার আশ্রয়হীন হয়েছে, যেসব এলাকায় বিদ্যুৎ-পানি-সড়ক ব্যবস্থা ভেঙে পড়েছে, সেসব স্থানে পুনর্গঠনের কাজেই এই অর্থ ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। জরুরি ত্রাণ পৌঁছানো থেকে শুরু করে জনসেবা পুনর্বহাল - সবকিছুতেই সরকারের সঙ্গে সমন্বয়ে কাজ করবে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

দেশটির এই দুর্যোগপূর্ণ সময় ছাড়াও বাজে সময় পার করছে লঙ্কানরা। সর্বশেষ বিদেশ সফরে দল প্রত্যাশামতো পারফর্ম করতে পারেনি। ব্যাটিং লাইনআপের ধারাবাহিকতা নেই, বোলিং ইউনিটেও বিভিন্ন পরিবর্তন ঘটছে। তবে, দল পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে বলেই শ্রীলঙ্কার এমন হাল - এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা।

তবে মাঠের পারফরম্যান্স সন্তোষজনক না হলেও ,মাঠের বাইরে এমন উদ্যোগ ভক্তদের মনে কিছুটা হলেও ইতিবাচক সাড়া ফেলেছে। মাঠের হতাশার মাঝেও দেশের প্রতি দায়বদ্ধতা দেখানো বোর্ডের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
মুস্তাফিজকে শেষ ওভার না করানোর কারণ জানালেন আশরাফুল Feb 07, 2026
img
আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ Feb 07, 2026
img
ভারতকে হারিয়ে আরেকটি শিরোপা জেতার অপেক্ষায় বাংলাদেশ Feb 07, 2026
img
গায়কদের শোষণ করা হয়, অভিযোগ ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত অভিজিতের! Feb 07, 2026
img
বারাক ওবামাকে বানর হিসেবে দেখানো ট্রাম্পের ভিডিও সরিয়ে নিল হোয়াইট হাউজ Feb 07, 2026
img
অরিজিৎ-এর প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তে কী বললেন লাকি আলি? Feb 07, 2026
img

নীলফামারী-৪ আসন

বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী Feb 07, 2026
img
নৌযান চলাচল নিয়ে সতর্কবার্তা আবহাওয়া অফিসের Feb 07, 2026
img
কিভাবে ৪০০ মিলিয়ন ডলারের সাম্রাজ্য গড়ে তোলেন ব্র্যাড পিট? Feb 07, 2026
img
শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনল ভারত Feb 07, 2026
img
১২ দিনেই ৫ কোটি ছাড়াল ইমরান হাশমির অভিনীত সেই ওয়েব সিরিজ! Feb 07, 2026
img
ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, মন্তব্য ট্রাম্পের Feb 07, 2026
img
ফিফা বিশ্বকাপের জন্য বেসক্যাম্পের নাম প্রকাশ করল আর্জেন্টিনা Feb 07, 2026
img
আজ শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা Feb 07, 2026
img
৭ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 07, 2026
img
আজ উত্তরাঞ্চলের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 07, 2026
img
৯১’র মতো এবারও ইশরাককেই বেছে নেবে জনগণ: রিজভী Feb 07, 2026
img
এবার ছাত্রদলে যোগ দিলেন গকসু ভিপি ইয়াসিন Feb 07, 2026
img
আমিই জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম : কর্নেল অলি Feb 07, 2026
img
বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 07, 2026