মরক্কো ম্যাচকে কঠিন ভাবছে ব্রাজিল কোচ আনচেলত্তি

‘আরেকটু সহজ হতে পারত’, বিশ্বকাপের ড্র শেষ হওয়ার পর নিজেদের গ্রুপ নিয়ে বললেন কার্লো আনচেলত্তি। প্রথম ম্যাচেই মরক্কোর মুখোমুখি হবে তারা। শুরুতেই কঠিন ম্যাচ পেলেও গ্রুপ সেরা হতে আত্মবিশ্বাসী ব্রাজিল কোচ। আর মরক্কো কোচ ওয়ালিদ রেগরাগি বললেন, সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলা তাদের জন্য অনেক বড় সম্মানের।

ওয়াশিংটন ডিসিতে শুক্রবার অনুষ্ঠিত আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্রয়ে ‘সি’ গ্রুপে পড়েছে ব্রাজিল। সেখানে মরক্কো ছাড়া তাদের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতি।

৪৮টি দল ১২টি গ্রুপে ভাগ হয়ে লড়বে বিশ্বসেরার মঞ্চে। দল বেড়ে যাওয়ায় এবং টুর্নামেন্টের নিয়মে পরিবর্তন আসায় এবার আগের মতো কোন গ্রুপকে ‘মৃত্যুকূপ’ বলা কঠিন। সত্যিকার অর্থে তেমন কঠিন লড়াইয়ে হয়তো পড়তে হবে না বড় কোনো দলকে। তবুও নিজেদের গ্রুপকে কঠিন বলছেন আনচেলত্তি।



বিশ্বকাপে কেবল একবারই মরক্কোর মুখোমুখি হয়েছে ব্রাজিল। ১৯৯৮ আসরে ৩-০ গোলে জিতেছিল তারা। সব মিলিয়ে আফ্রিকার দলটির বিপক্ষে তিনবার খেলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সবশেষটি ২০২৩ সালে, যেখানে তেতো অভিজ্ঞতা হয় ব্রাজিলের, প্রীতি ম্যাচটি ২-১ গোলে হেরে যায় তারা।

এবারের বিশ্বকাপের বাছাই পর্বেও বেশ ভুগেছে ব্রাজিল। শেষ পর্যন্ত মূল পর্বে জায়গা করে নিলেও এখনও সেরা ছন্দে নেই ২০০২ সালে সবশেষ বিশ্বকাপ জেতা সেলেসাওরা। বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনচেলত্তিও। ক্লাব ফুটবলের সফল এই কোচ নিজেদের লক্ষ্যের কথা বললেন।

“গ্রুপে আমরা কঠিন প্রতিপক্ষ পেয়েছি। মরক্কোর বিপক্ষে প্রথম ম‍্যাচে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। ড্র তো ড্রই। ড্র হয়তো আরও কিছুটা সহজ হতে পারত, তবে এটা একটু কঠিন। আমাদের লক্ষ‍্য পরিষ্কার, গ্রুপে প্রথম হওয়া।”

গত বিশ্বকাপে চমক দেখায় মরক্কো। আফ্রিকার প্রথম দেশ হিসেবে বৈশ্বিক আসরে সেমি-ফাইনালে খেলে তারা। এই পথচলায় তারা হারায় স্পেন, পর্তুগালের মতো দলকে। এবার শুরুতেই তারা পাচ্ছে ব্রাজিলকে।

রেগরাগির কোচিংয়েই গত বিশ্বকাপে একের পর এক সাফল্য পেয়েছিল মরক্কো। সব কিছু ঠিক থাকলে বিশ্ব মঞ্চে এবারও তাদের ডাগআউটে থাকবেন রেগরাগি। গ্রুপ পর্বে ব্রাজিলের বিপক্ষে খেলতে উন্মুখ তিনি।

“ব্রাজিলের বিপক্ষে খেলা সবার স্বপ্ন। এটা আমাদের জন‍্য সম্মানের। ব্রাজিল ফুটবলের দেশ, আর মরক্কানদের জন‍্য তারা একটা উদাহরণ।স্কটল‍্যান্ডের প্রতিও আমরা যথেষ্ট শ্রদ্ধাশীল। সত‍্যি বলতে গেলে, এটা হবে দারুণ এক লড়াই। আশা করি, সেরা দলই জিতবে।”

স্কটল্যান্ড কোচ স্টিভ ক্লার্কের ভাবনা আবার ভিন্ন। তারা ছাড়া গ্রুপে ইউরোপের আর দল নেই। লাতিন আমেরিকার ব্রাজিল, আফ্রিকার মরক্কো এবং কনকাকাফের হাইতি।

“একটা বড় ব‍্যাপার আমার মাথায় ঘুরছে, গ্রুপে ইউরোপের (আর) কোনো দল নেই। তাই আমরা তিনটি ভিন্ন মহাদেশের তিনটি শীর্ষ পর্যায়ের দলের বিপক্ষে খেলব। বিশ্বকাপ তো এমনই। তাই আমি মনে করি, এটা ভালো একটা ড্র।”

২০২২ বিশ্বকাপে ক‍্যামেরুনের কোচিং স্টাফে ছিলেন সেবাস্তিয়াঁ মিয়েহ। সেবার ব্রাজিলের গ্রুপে ছিল ক্যামেরুন। আগেই পরের ধাপ নিশ্চিত করা ব্রাজিলকে গ্রুপ পর্বে ১-০ গোলে হারিয়েছিল তার দল ক্যামেরুন।

এবার হাইতির প্রধান কোচ হিসেবে বিশ্বকাপে যাচ্ছেন মিয়েহ। আর আসছে আসরেও গ্রুপ প্রতিপক্ষ হিসেবে ব্রাজিলকে পাচ্ছেন তিনি। কঠিন সেই ম্যাচটিকে নিজেদের সামর্থ্য দেখানোর মঞ্চ হিসেবে দেখছেন মিয়েহ।

“আমার জাতীয় দলের নিজেদের (সামর্থ্য) দেখানোর দারুণ একটা সুযোগ হবে এটা। ব্রাজিলের বিপক্ষে ম‍্যাচ নিঃসন্দেহে কঠিন হবে।” আগামী ১১ জুন পর্দা উঠবে বিশ্বকাপের ২৩তম আসরের। ফাইনাল মাঠে গড়াবে আগামী ১৯ জুলাই।

এমআর/টিকে  

Share this news on:

সর্বশেষ

img
রাজকীয় আয়োজনে প্রিয়াঙ্কা-শুভ্রজিতের বিয়ে Feb 07, 2026
img
রুদ্রনীলের বিয়ে কবে, নিতবর হওয়ার অপেক্ষায় কাঞ্চন Feb 07, 2026
img
মামলা প্রত্যাহার না করায় প্রশ্নের মুখে সায়ক চক্রবর্তী Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026
ব্যবসায়ী হতে চেয়েছিলেন, পর্দায় এলেন বাধ্য হয়ে Feb 07, 2026
শান্ত পরিবেশ চান চিত্রনায়িকা বুবলী Feb 07, 2026
img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026
img

গার্ডিয়ানের প্রতিবেদন

ভারতে বসেই গোপনে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আ.লীগ Feb 07, 2026
img
ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু Feb 07, 2026
img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026