দক্ষিণ আফ্রিকাকে ৭৪ রানে গুটিয়ে দাপুটে জয় ভারতের

ব্যাটিং ধসে বিব্রতকর রেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন দলীয় স্কোর করেছে তারা। পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে খেলতে নেমে ভারতের বিপক্ষে ৭৪ রানে অলআউট হয়েছে তারা। আগের সর্বনিম্ন স্কোরের রেকর্ডটিও ভারতের বিপক্ষেই ছিল দক্ষিণ আফ্রিকার।


২০২২ সালে রাজকোটে ৮৭ রানে অলআউট হয়েছিল তারা। আজকে ১৭৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকেই ধাক্কা খায় প্রোটিয়ারা।

আর্শদীপ সিংহের করা ইনিংসের দ্বিতীয় বলে কুইন্টন ডি ককের বিদায়ের পর থেকেই উইকেটে বাঁধ দিতে পারেননি দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটারই। আসা-যাওয়ার মিছিলে যোগ দিয়ে ৭৪ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।

সর্বোচ্চ ২২ রান করেছেন দেওয়াল্ড ব্রেভিস। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন আর্শদীপ, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল। বাকি দুটি ভাগাভাগি করেন দুই পেস অলরাউন্ডার হার্দিক ও শিবম দুবে।



সংক্ষিপ্ত সংস্কারণের ইতিহাসে দক্ষিণ আফ্রিকা সর্বনিম্ন রানে অলআউট হওয়ায় ১০১ রানের বড় জয় পেয়েছে ভারত।

প্রতিপক্ষের বিপক্ষে রানের ব্যবধানে তৃতীয় সর্বোচ্চ বড় জয়। ১০৬ রানের বিপরীতে শীর্ষে আছে ১৩৫ রানের জয়। সেই জয়টি ভারত পেয়েছিল ২০২৪ সালে প্রোটিয়াদের মাঠ জোহানেসবার্গে।

জয় নিয়ে মাঠ ছাড়ার আগে ভারতকে ৬ উইকেটে ১৭৫ রানের সংগ্রহ এনে দেন হার্দিক পান্ডিয়া। দুই মাসের বেশি সময় পর টি-টোয়েন্টিতে নেমে খেলেছেন ৫৯ রানের বিধ্বংসী ইনিংস।

২১০.৭১ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন ৪ ছয় ও ৬ চারে। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেছেন তিলক ভার্মা। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন লুঙ্গি এনগিডি।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
জামায়াতের জান্নাতের বাসস্টেশন কোথায়, জানতে ইচ্ছে করে: সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আগামীর বাংলাদেশ হবে ইনসাফের : সাদিক কায়েম Feb 06, 2026
img
শায়খ আহমদুল্লাহর এপস্টেইন ফাইল নিয়ে পোস্ট Feb 06, 2026
img
‘ঘেউ ঘেউ’ করেন কঙ্গনা : অভিনেতা প্রকাশ রাজ Feb 06, 2026
img
সাতক্ষীরায় জামায়াতের রাজনীতি ত্যাগ করে বিএনপিতে যোগদান Feb 06, 2026
img
ওসমান হাদি হত্যা তদন্তে রবিবার জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার Feb 06, 2026
img
পুরান ঢাকার অলিগলিতে মার্কিন রাষ্ট্রদূত, উপভোগ করলেন চা-বিরিয়ানি Feb 06, 2026
img
ভোটকেন্দ্রে পাহাড়ের মতো অটল থাকতে হবে : আনসার মহাপরিচালক Feb 06, 2026
img
শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ অর্থ বরাদ্দের অঙ্গীকার বিএনপির Feb 06, 2026
img
ভোটকেন্দ্র ধূমপানমুক্তের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের Feb 06, 2026
img
নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের Feb 06, 2026
img

সরকারের বিবৃতি

কেউ গুলিবিদ্ধ নন, করা হয়নি অতিরিক্ত বলপ্রয়োগ Feb 06, 2026
img
জেএসডির নির্বাচনী ইশতেহার ঘোষণা, রাষ্ট্র রূপান্তরের ১০ দফা প্রস্তাব Feb 06, 2026
img
৬ আরব দেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক চুক্তি Feb 06, 2026
img
দুই দশক পর পর্দায় ফিরছে ‘ম্যায় হু না’ সিক্যুয়েল Feb 06, 2026
img
মস্কোতে রুশ জেনারেল গুলিবিদ্ধ, হত্যাচেষ্টার মামলা Feb 06, 2026
img
২০ হাজার কিলোমিটার খাল খনন করার পরিকল্পনা আছে বিএনপির Feb 06, 2026
img
ভোটারদের টাকা দিচ্ছি, এমন অভিযোগ মিথ্যা: আব্দুল বাতেন Feb 06, 2026
img
বিএনপি ও আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখান করেছে : কর্নেল অলি Feb 06, 2026
img
দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে থাকবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026