মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা

তিন দিনের সফরে ভারতে পা রেখেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কিন্তু তার সফরের শুরুটা ভালো হলো না। কারণ, মেসিকে দেখতে না পেয়ে রণক্ষেত্র হয়ে উঠেছে যুবভারতী ক্রীড়াঙ্গন। মাঠের মধ্যে তাণ্ডব চালিয়েছেন দর্শকরা। যার ফলে বাধ্য হয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে। আর এ জন্য মেসির কাছে ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় যুবভারতী স্টেডিয়ামে পৌঁছে যান মেসি। মাঠে ঢোকেন লুইস সুয়ারেজ এবং রডরিগো ডি’পলকে সঙ্গে নিয়ে। কিন্তু আয়োজক-সহ অন্যান্যদের ভিড়ে কার্যত ঢাকা পড়ে যান মেসি।

এক সময় ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা ‘উই ওয়ান্ট মেসি’ স্লোগান দিতে শুরু করেন। মেসি যুবভারতীতে পৌঁছোতেই অন্তত ৭০-৮০ জন মানুষের ভিড় ঘিরে ধরে তাকে। মূলত মন্ত্রী, কর্তারাই ঘিরে ধরেন মেসিকে। তাকে ভালো করে হাঁটার জায়গাটুকুও দিচ্ছিলেন না কেউ কেউ! ক্যামেরা এবং মোবাইল হাতে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন তারা। 

মেসিকে ঘিরে রাখেন নিরাপত্তা রক্ষীরা। গ্যালারি থেকে তাকে দেখা যাচ্ছিল না। চড়া দামে টিকিট কেটে মেসিকে দেখতে যাওয়া ফুটবলপ্রেমীদের ভরসা ছিল স্টেডিয়ামের তিনটি জায়ান্ট স্ক্রিন। মোহনবাগান এবং ডায়মন্ড হারবারের প্রাক্তন ফুটবলারদের সঙ্গে মেসি পরিচিত হওয়ার সময়ও ভিড় ঘিরে ছিল তাকে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং প্রধান আয়োজক শতদ্রু দত্তকে মাইক্রোফোনে ঘোষণা করতে হয়। তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। কারণ গ্যালারি থেকে একবারও দেখা যায়নি মেসিকে।



১১.৫২ মিনিটে আচমকা মেসিকে বের করে নিয়ে যাওয়া হয়। তারপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মোটা টাকায় টিকিট কিনে মাঠে এসেও মেসিকে দেখতে না পাওয়ায় ফুটবলপ্রেমীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। 

শুরু হয় গ্যালারিতে লাগানো হোর্ডিং ভাঙচুর। পরে গ্যালারির চেয়ার ভেঙে মাঠে ছুড়তে শুরু করেন ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা। মাঠে পড়তে শুরু করে বোতল। এক সময় মাঠের ধারে ফেন্সিংয়ের গেট ভেঙে হুড়মুর করে মাঠে ভক্ত-সমর্থকরা ঢুকতে শুরু করেন।  স্টেডিয়ামে ভাংচুর ও পুলিশের লাঠি চার্জ, বাধ্য হয়ে বেরিয়ে গেলেন মেসি। প্রথমে পুলিশ ছিল দিশেহারা। কিছুক্ষণ পর লাঠি উঁচিয়ে ক্ষুব্ধ জনতাকে তাড়া করে গ্যালারিতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু মিনিট পাঁচেকের মধ্যেই ফুটবলপ্রেমীরা আবার মাঠে ফিরে আসেন। কিন্তু ততক্ষণে মাঠে থেকে বেরিয়ে যান মেসি।

একই অনুষ্ঠানে যোগ দেওয়া কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু পরিস্থিতি দেখে সেই পরিকল্পনা বাতিল করতে হয়। তবে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে মেসির ক্ষমা চেয়েছেন তিনি।

ক্যাপশনে মমতা লিখেছেন, আজ স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা দেখা গেছে তাতে আমি গভীরভাবে উদ্বিগ্ন এবং মর্মাহত। হাজার হাজার ক্রীড়াপ্রেমী এবং ভক্তদের সাথে আমিও অনুষ্ঠানে যোগ দিতে স্টেডিয়ামে যাচ্ছিলাম, যারা তাদের প্রিয় ফুটবলার লিওনেল মেসির এক ঝলক দেখার জন্য জড়ো হয়েছিল।

তিনি বলেন, দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসির পাশাপাশি সমস্ত ক্রীড়াপ্রেমী এবং তার ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। সেই সঙ্গে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন মমতা। তার ভাষ্য, আমি বিচারপতি (অবসরপ্রাপ্ত) অসীম কুমার রায়ের সভাপতিত্বে একটি তদন্ত কমিটি গঠন করছি, যার সদস্য হিসেবে থাকবেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব। কমিটি এই ঘটনার বিস্তারিত তদন্ত করবে, দায়িত্ব নির্ধারণ করবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে।

তিনি আরও বলেন, আমি আবারও সকল ক্রীড়াপ্রেমীদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
কিভাবে এনআইডি নম্বর ব্যবহার করে জানা যাবে ভোট কেন্দ্রের নাম? Feb 06, 2026
img
২২ দফা ইশতেহার ঘোষণা বাংলাদেশ খেলাফত মজলিসের Feb 06, 2026
img
প্রশান্ত মহাসাগরে জাহাজে মার্কিন হামলা, প্রাণ গেল ২ জনের Feb 06, 2026
img
জানুয়ারিতে সর্বোচ্চ আন্তর্জাতিক ফুটবলারের দলবদলের রেকর্ড Feb 06, 2026
img
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বন্ধুর Feb 06, 2026
img
২০২৫-এ কোনো ছবি মুক্তি ছাড়াই আলোচনার শীর্ষে দীপিকা! Feb 06, 2026
img
চিত্রাঙ্গদার পোশাক ঘিরে বেবি বাম্পের জল্পনা! Feb 06, 2026
img
নিজ নাগরিকদের তাৎক্ষণিক ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র Feb 06, 2026
img
ম্রুণাল ও বরুণের অনস্ক্রিন জুটি হওয়ায় চর্চা আরও তীব্র Feb 06, 2026
img
টেকনাফে বিএনপির নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, আহত ৫ Feb 06, 2026
img
সাকিবের 'সিংহাসন' দখলে নিতে বিশ্বকাপ মিশন শুরু করবে হাসারাঙ্গা ও রশিদ Feb 06, 2026
img
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ Feb 06, 2026
img
চীনকে মোকাবিলায় শক্তিশালী ড্রোন তৈরি করছে তাইওয়ান ও যুক্তরাষ্ট্র Feb 06, 2026
img
গাজীপুরে বিএনপি ও জামায়াত সংঘর্ষ, আহত ৫ Feb 06, 2026
img
যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের আগে বিশ্ববাজারে তেলের দামে পতন Feb 06, 2026
img
রোনালদোকে কড়া হুঁশিয়ারি দিল সৌদি প্রো লিগ Feb 06, 2026
img
হাতিরঝিলে পুলিশের এডিসিকে মারধরের মামলায় গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
বন্দরের ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ তদন্তের আবেদন Feb 06, 2026
img
যোগীর নির্দেশে উত্তরপ্রদেশে মনোজ বাজপেয়ীর বিরুদ্ধে মামলা! Feb 06, 2026
img
আরও ৪৪৭৬ কোটি টাকা বাজার মূলধন বেড়েছে ডিএসইর Feb 06, 2026