১১ দল নিয়ে ফের নারী ফুটবল লিগ শুরু ২৯ ডিসেম্বর

অবশেষে নারী ফুটবল লিগ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ (শনিবার) বিকেলে বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ আগামীকাল থেকে দলবদল ও ২৯ ডিসেম্বর থেকে খেলা শুরুর বিষয়টি জানিয়েছেন। এই লিগে ১১টি দল এতে অংশগ্রহণ করবে।

লিগ নিয়ে বাফুফে নারী উইংয়ের প্রধান কিরণ বলেন, ‘আগামীকাল ১৪ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর আমাদের দলবদল। ২৯ ডিসেম্বর থেকে লিগ শুরু হবে এবং শেষ হবে ৩১ জানুয়ারি। একটা কম সময়ের ভেতর লিগ হচ্ছে, তারপরও আমরা ফিকশ্চারটা ওভাবেই করেছি, যাতে করে প্রত্যেকটা ম্যাচের পর দু’দিন করে গ্যাপ থাকে।’



মাত্র এক মাসের মধ্যে লিগ শেষ হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের প্লেয়াররা অস্ট্রেলিয়ায় খেলতে যাবে। তাই আমরা এটি চেয়েছিলাম, কারণ বছরে তো একটাই লিগ হয়, যে সেই লিগ থেকে ওরা আর্ন করে।’

এবারের লিগে নতুনত্ব, বিদেশি খেলোয়াড় নিবন্ধনের সুযোগ। এই প্রসঙ্গে কিরণ বলেন, ‘আমরা ফরেইন প্লেয়ার এলাউ করতেছি চারজন করে এবং খেলতে পারবে তিনজন।’ শুধু বিদেশি খেলোয়াড় নয়, বয়সভিত্তিক খেলোয়াড় নিয়েও রয়েছে নির্দেশনা। 

এ নিয়ে কিরণ বলেন, ‘চারজন আন্ডার-১৭ এর প্লেয়ার থাকতে হবে এবং মিনিমাম চারজন আন্ডার-২০ প্লেয়ার থাকতে হবে। একইভাবে ফার্স্ট ইলেভেন যখন নামবে, সেখানে আন্ডার-১৭ এর দু’জন এবং আন্ডার-২০ থেকে দু’জন নামবে। আর যদি প্লেয়ার রিপ্লেস করতে হয়, তখনও বয়সভিত্তিক লেভেল দিয়ে রিপ্লেস হবে।’

নারী ফুটবল লিগে পুল হওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত হচ্ছে না। ক্লাবগুলো তাদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী খেলোয়াড় নিতে পারবেন। সর্বোচ্চ ৩৫ আর সর্বনিম্ন ২৩ জন করতে পারবে। লিগের ভেন্যু কমলাপুর স্টেডিয়াম। 

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
কিভাবে এনআইডি নম্বর ব্যবহার করে জানা যাবে ভোট কেন্দ্রের নাম? Feb 06, 2026
img
২২ দফা ইশতেহার ঘোষণা বাংলাদেশ খেলাফত মজলিসের Feb 06, 2026
img
প্রশান্ত মহাসাগরে জাহাজে মার্কিন হামলা, প্রাণ গেল ২ জনের Feb 06, 2026
img
জানুয়ারিতে সর্বোচ্চ আন্তর্জাতিক ফুটবলারের দলবদলের রেকর্ড Feb 06, 2026
img
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বন্ধুর Feb 06, 2026
img
২০২৫-এ কোনো ছবি মুক্তি ছাড়াই আলোচনার শীর্ষে দীপিকা! Feb 06, 2026
img
চিত্রাঙ্গদার পোশাক ঘিরে বেবি বাম্পের জল্পনা! Feb 06, 2026
img
নিজ নাগরিকদের তাৎক্ষণিক ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র Feb 06, 2026
img
ম্রুণাল ও বরুণের অনস্ক্রিন জুটি হওয়ায় চর্চা আরও তীব্র Feb 06, 2026
img
টেকনাফে বিএনপির নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, আহত ৫ Feb 06, 2026
img
সাকিবের 'সিংহাসন' দখলে নিতে বিশ্বকাপ মিশন শুরু করবে হাসারাঙ্গা ও রশিদ Feb 06, 2026
img
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ Feb 06, 2026
img
চীনকে মোকাবিলায় শক্তিশালী ড্রোন তৈরি করছে তাইওয়ান ও যুক্তরাষ্ট্র Feb 06, 2026
img
গাজীপুরে বিএনপি ও জামায়াত সংঘর্ষ, আহত ৫ Feb 06, 2026
img
যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের আগে বিশ্ববাজারে তেলের দামে পতন Feb 06, 2026
img
রোনালদোকে কড়া হুঁশিয়ারি দিল সৌদি প্রো লিগ Feb 06, 2026
img
হাতিরঝিলে পুলিশের এডিসিকে মারধরের মামলায় গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
বন্দরের ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ তদন্তের আবেদন Feb 06, 2026
img
যোগীর নির্দেশে উত্তরপ্রদেশে মনোজ বাজপেয়ীর বিরুদ্ধে মামলা! Feb 06, 2026
img
আরও ৪৪৭৬ কোটি টাকা বাজার মূলধন বেড়েছে ডিএসইর Feb 06, 2026