বিপিএলে রংপুরের ফাইনাল খেলা নিয়ে সোহানের মন্তব্য

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে কয়েকদিন বিশ্রামে ছিলেন ক্রিকেটাররা। এরপর থেকে টি-টোয়েন্টি দলের ব্যাটারদের নিয়ে শুরু হয়েছে বিশেষ ক্যাম্প। যেখানে ব্যাটারদেরকে নতুন নতুন কৌশল শেখাতে ব্যস্ত রয়েছেন জাতীয় দলের কোচিং প্যানেলের সদস্যরা।

আজ রোববার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসজেএ ক্রিকেট টুর্নামেন্ট লটারির অনুষ্ঠানে উপস্থিত হন নুরুল হাসান সোহান। সেখানে চলমান ক্যাম্প নিয়ে তিনি বলেন, 'গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক এবং ঘরোয়া সূচি অনেক ব্যস্ত ছিল। এরকম ক্যাম্প করার সুযোগ ছিল না। গত ৭-৮ দিন ধরে যে কাজটা আমরা করছি সেটা অনেক কাজে দেবে। কারণ এখানে স্কিল নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি।'

'এরকম ক্যাম্পের সুযোগ তেমন পাওয়া যায় না। বিপিএলের আগে এই সময়টুকুই আছে। বিপিএল শেষ হওয়ার পরপরই বিশ্বকাপ। সবাই ম্যাচের মধ্যে ব্যস্ত হয়ে যাবে। সবার যেসব জায়গায় উন্নতি করা দরকার স্কিল ক্যাম্পে সেগুলোই হচ্ছে। আমরা সবাই একসঙ্গে প্রস্তুতি নিয়ে অভ্যস্ত। এখানে আলাদা করে ১-২ জন নিয়ে কাজ করা হচ্ছে। ব্যাটাররা আলাদাভাবে কিছু জিনিস নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছে।'- বলেন সোহান।



আসন্ন বিপিএলের উইকেট কেমন হবে সেই প্রশ্নে সোহান বলেন, 'গত বছর উইকেট একটু ভালো ছিল। বিসিবিও চায় ভালো উইকেট তৈরি করতে। অনেক বেশি খেলা থাকলে বা আবহাওয়া অনুকূলে না থাকলে সেটা কঠিন হয়ে যায়। তবে আমার কাছে মনে হয় উইকেট ভালোই থাকবে।'

বিপিএলে তার দল রংপুর রাইডার্সকে নিয়ে সোহান বলেন, 'আশা করব ভালো খেলার। বড় নাম দিয়ে কিছু হবে না, মাঠে পারফর্ম করতে হবে। রংপুর সবসময় ভালো দল করে। ফাইনাল খেলার জন্য চেষ্টা করে। এইজন্য মাঠে পারপফর্ম করাটা জরুরি। আমাদের জায়গা থেকে সেরাটা দিতে পারলে ভালো কিছু হবে। সবগুলো দলই ভালো হয়েছে। টুর্নামেন্টও ভালো হবে৷'

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আমি জেমস ক্যামেরনের সমতুল্য নই: রাজামৌলি Feb 06, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা Feb 06, 2026
img
ভয়-কমেডি থেকে ফ্র্যাঞ্চাইজির প্রত্যাবর্তনে অক্ষয় কুমার Feb 06, 2026
img
অনন্য উচ্চতায় ওঠার সুযোগ সাই পল্লবীর হাতে Feb 06, 2026
img
২০২৭ সালে শুরু হবে ‘অ্যানিমাল পার্ক’র শুটিং Feb 06, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার Feb 06, 2026
img
পেড্ডি থেকে ধুরন্ধর ২, বক্স অফিসে উত্তেজনা তুঙ্গে Feb 06, 2026
img
সায়ক চক্রবর্তীকে ঘিরে পার্ক স্ট্রিট বিতর্ক তুঙ্গে Feb 06, 2026
img
নেটফ্লিক্সের শীর্ষে ধুরন্ধর ও তেরে ইশক Feb 06, 2026
img
সংঘাত এড়াতে আজ ওমানে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 06, 2026
img
তেলুগু চলচ্চিত্রে নতুন সময়ের ধারা! Feb 06, 2026
img
দেড় দশকের সবচেয়ে বেশি দর্শক টানা ছবির তালিকায় শীর্ষে ‘পুষ্পা টু’ Feb 06, 2026
img
কিংয়ের নতুন গানে নব্বইয়ের নস্টালজিয়া Feb 06, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর হ্যানয়, ৫ম অবস্থানে রাজধানী ঢাকা Feb 06, 2026
img
সত্যি কী দেউলিয়া হয়ে গিয়েছেন গোবিন্দ? Feb 06, 2026
img
বিশ্ববাজারে ফের স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 06, 2026
img
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে বিমান হামলা চালাল ইসরায়েল Feb 06, 2026
img
রাজধানীতে দিনের তাপমাত্রা কমার আভাস, শুষ্ক থাকবে আবহাওয়া Feb 06, 2026
img
বিয়ের আগেই হবু শাশুড়িকে ‘মাম্মা’ বললেন অনুষ্কা! Feb 06, 2026
img
আজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি Feb 06, 2026