১০ বিলিয়ন ইউরো দিয়ে বার্সেলোনাকে কিনতে চান সৌদি যুবরাজ!

অর্থের অভাবে ২০২১ সালে লিওনেল মেসির মতো তারকাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল বার্সেলোনা। বেতন না বাড়িয়েও থাকতে চেয়েছিলেন মেসি।কিন্তু অবস্থা এতটাই খারাপ ছিল যে তাও দলের সেরা ফুটবলারকে ধরে রাখতে পারেনি। সেই করুণ অবস্থার প্রায় ৪ বছর পার হয়ে গেছে, কিন্তু নিজেদের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে পারেনি কালাতানরা।

বর্তমানে বার্সেলোনার ঋণের পরিমাণ ২.৫ বিলিয়ন ইউরোরও বেশি, যা ক্লাবটির জন্য বড় চাপ তৈরি করেছে। আর এই সুযোগটাই কাজে লাগাতে চাইছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ক্লাবটির মালিকানা কিনতে ১০ বিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছেন তিনি।

সম্প্রতি স্প্যানিশ ক্রীড়া অনুষ্ঠান এল চিনিঙ্গুইতোর সাংবাদিক ফ্রাঁসোয়া গালার্দো এই দাবি করেছেন।



প্রতিবেদনে বলা হয়, বর্তমানে বার্সেলোনার ঋণের পরিমাণ ২.৫ বিলিয়ন ইউরোরও বেশি, যা ক্লাবটির জন্য বড় চাপ তৈরি করেছে। এই আর্থিক সংকট বিবেচনায় রেখেই সৌদি যুবরাজের পক্ষ থেকে এমন বিশাল অঙ্কের বিনিয়োগের আগ্রহ দেখা যাচ্ছে।

এই উদ্যোগ সৌদি আরবের ক্রীড়াক্ষেত্রে প্রভাব বিস্তারের বৃহত্তর কৌশলের অংশ বলেই মনে করা হচ্ছে। এর আগে সৌদি আরব সরাসরি বিনিয়োগ ও পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআউএফ)–এর মাধ্যমে ফুটবলসহ বিভিন্ন খেলায় বড় অঙ্কের অর্থ ঢেলেছে।

তবে বাস্তবতা হলো, বার্সেলোনা সম্পূর্ণভাবে বিক্রি করা প্রায় অসম্ভব। কারণ ক্লাবটি সোসিও (সদস্য) মালিকানাধীন। বার্সেলোনার মালিকানা হাজার হাজার সদস্যের হাতে, যারা কোনো বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ক্লাবের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে রাজি নন।

বিশেষজ্ঞদের মতে, সর্বোচ্চ যা সম্ভব, তা হলো ক্লাবের এন্টারটেইনমেন্ট বা বাণিজ্যিক শাখায় বিনিয়োগ। সেক্ষেত্রে সৌদি পিআইএফ অর্থ ঢালতে পারলেও, মাঠের ফুটবল ও দৈনন্দিন পরিচালনায় নিয়ন্ত্রণ পাবে না।

এমআর/টিকে  

Share this news on:

সর্বশেষ

img
জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা Feb 06, 2026
img
প্রথমবার জুটি বাঁধতে পারেন আলিয়া-রাজকুমার Feb 06, 2026
img
এখন দেশের নিয়ন্ত্রক জনগণ : তারেক রহমান Feb 06, 2026
img
তরুণদের নিয়ে ভবিষ্যৎ দেশ গড়বো : আমীর খসরু Feb 06, 2026
img
শেষ দফার শুটিংয়ে ব্যস্ত আলফা দল Feb 06, 2026
img
নতুন ছবিতে এক ফ্রেমে আল্লু অর্জুন-রাশমিকা Feb 06, 2026
img
মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও- দিনাজপুর Feb 06, 2026
img
চশমা লুকে নজর কাড়লেন মৃণাল Feb 06, 2026
img
দিশাকে ঘিরে জল্পনায় নতুন মোড় Feb 06, 2026
img
চশমায় নতুন লুকে মুগ্ধতা ছড়াল ম্রুণাল ঠাকুর Feb 06, 2026
img
গুঞ্জনে ইতি টানলেন ম্রুণাল Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026