'শোয়াই ফেলব একদম’ শান্তর এমন মন্তব্যের জবাব মাঠে দিতে চান মিরাজ

মহান বিজয় দিবস উপলক্ষে কোয়াব আয়োজিত বিশেষ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল। যেখানে নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ অদম্য ও অপরাজেয় দুই দলের নেতৃত্ব দেবেন। আর এই ম্যাচের আগে দুই দলের অধিনায়কের মুখের লড়াই চলমান রয়েছে।

আজ (সোমবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শুরুতে শান্ত বলেন, ‘খুবই এক্সাইটেড। এরকম ম্যাচ খেলার সুযোগ আগে হয়নি। কোনো ছাড়াছাড়ি হবে না, শোয়াই ফেলব একদম। প্রস্তুতি মাঠে দেখতে পাবেন না। সব প্রস্তুতি মুখে মুখে হচ্ছে। মাঠে শোয়াই ফেলতে পারি, না হলে শুয়েও যাইতে পারি। যেকোনো কিছুই হতে পারে।’

জবাবে মিরাজ বলেন, 'যদি খেলার ভেতরে প্রতিদ্বন্দ্বিতা না থাকে তাহলে সেই খেলার কোনো মূল্য হয় না। সো বাবুল স্যার থ্রেট দিয়ে গিয়েছে, শান্ত থ্রেট দিচ্ছে। সো আমরা... যদি ওরা যদি থ্রেট দেয়, আমরাও যদি থ্রেট দিই... সো একটা পক্ষকে তো অবভিয়াসলি সেভ করতে হবে। সো আমরা মাঠে চেষ্টা করব ম্যাচটা জিতে যেন ওদেরকে এই থ্রেটটার জবাবটা দিতে।'



পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিরাজের দলের কোচ সোহেল ইসলাম বলেন, 'আমরা আসলে কথায় বিশ্বাসী না, আমরা মাঠে বিশ্বাসী। আমরা মাঠেই এটার প্রমাণ করব যে কে কাকে শুয়ায়। তো আমরা আসলে সেভাবে রেডি হচ্ছি। তো এটা মাঠের বাইরে কথা চালাচালি হবে এবং আমরা আসলে এগুলা কানে নিচ্ছি না। আমরা আসলে আমাদের মতো রেডি হচ্ছি। আমরা ইনশাল্লাহ মাঠেই এটা প্রমাণ করব।'

এই ম্যাচে অদম্য দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ইশতিয়াক সাদেক। দলটিতে মেন্টরের ভূমিকায় থাকবেন জাতীয় দলের সাবেক অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

অপরদিকে অপরাজেয় বাংলার কোচ হিসেবে থাকছেন মিজানুর রহমান বাবুল। ম্যানেজারের দায়িত্বে থাকছেন শেহজাদ মুনিম। মেন্টরের দায়িত্বে থাকবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

অপরাজেয় দল: পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, জাকের আলী, শামীম পাটোয়ারি, নাহিদ রানা ও সাকলাইন সজিব, জিসান আলম, এস এম মেহেরব অহিন, রাকিবুল হাসান ও রিপন মন্ডল।

অদম্য দল: মেহেদী হাসান মিরাজ, নাঈম শেখ, হাবিবুর রহমান সোহান, তানজিদ তামিম, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন, আকবর আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, তানভির ইসলাম ও শরিফুল ইসলাম। 

এমআর/টিকে 






Share this news on:

সর্বশেষ

img
জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা Feb 06, 2026
img
প্রথমবার জুটি বাঁধতে পারেন আলিয়া-রাজকুমার Feb 06, 2026
img
এখন দেশের নিয়ন্ত্রক জনগণ : তারেক রহমান Feb 06, 2026
img
তরুণদের নিয়ে ভবিষ্যৎ দেশ গড়বো : আমীর খসরু Feb 06, 2026
img
শেষ দফার শুটিংয়ে ব্যস্ত আলফা দল Feb 06, 2026
img
নতুন ছবিতে এক ফ্রেমে আল্লু অর্জুন-রাশমিকা Feb 06, 2026
img
মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও- দিনাজপুর Feb 06, 2026
img
চশমা লুকে নজর কাড়লেন মৃণাল Feb 06, 2026
img
দিশাকে ঘিরে জল্পনায় নতুন মোড় Feb 06, 2026
img
চশমায় নতুন লুকে মুগ্ধতা ছড়াল ম্রুণাল ঠাকুর Feb 06, 2026
img
গুঞ্জনে ইতি টানলেন ম্রুণাল Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026