হাদির ওপর হামলা রাষ্ট্রের নিরাপত্তা সক্ষমতা নিয়ে এক ধরনের গণপরীক্ষা: জিল্লুর রহমান

রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, ‘জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন শরীফ ওসমান বিন হাদির ওপর গুলিবর্ষণের ঘটনাটি বাংলাদেশের আসন্ন নির্বাচনী যাত্রাকে এক লাফে ভিন্ন মাত্রায় নিয়ে গেল। এটি কেবল একজন সম্ভাব্য প্রার্থীর ওপর হামলা নয়। এটি নির্বাচনী পরিবেশ, নাগরিক আস্থা এবং রাষ্ট্রের নিরাপত্তা সক্ষমতা নিয়ে এক ধরনের গণপরীক্ষা।’

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে জিল্লুর এসব কথা বলেন। জিল্লুর রহমান বলেন, ‘তফসিল ঘোষণার পরপরই জনমনে যে প্রশ্নগুলো ওঠে, ভোট হবে কি না? ভোট শান্তিপূর্ণ হবে কি না? ভোট দিতে গেলে ভয় থাকবে কি না? এই ঘটনাটা সেগুলোকে বাস্তব করে তুলেছে। এবারের নির্বাচন আলাদা আরো একটি কারণে। নির্বাচন কমিশন ১২ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে জুলাই জাতীয় চার্টার বাস্তবায়ন সংক্রান্ত গণভোটের তফসিল দিয়েছে।’

জিল্লুর বলেন, ‘দুটো ব্যালট দুটো আলাদা রঙের কাগজ একটি দিনে।সময়সূচিতে মনোনয়ন জমা, যাচাই-বাচাই প্রত্যাহারসহ রোড ম্যাপ এসেছে। এই যুগপথ নির্বাচন ও গণভোট মানে রাজনৈতিক প্রতিযোগিতা এবার কেবল সরকার গঠন নিয়ে নয়। রাষ্ট্র কাঠামো, সংস্কার আলোচনা, ক্ষমতার ভারসাম্য ও প্রতিষ্ঠানগত বন্দোবস্ত নিয়ে।’

জিল্লুর আরো বলেন, ‘স্বাভাবিকভাবেই এমন প্রেক্ষাপটে সহিংসতার একটা ঘটনা রাজনৈতিকভাবে বড় বার্তা হয়ে ওঠে। কারণ বার্তাটা শুধু প্রতিপক্ষকে ভয় দেখানো নয়, রাষ্ট্রকে বার্তাটা দেওয়া নির্বাচনকে অস্থির করাও সম্ভব। হাদিকে গুলি করার ঘটনাটি প্রকাশ্যে রাজধানীর ব্যস্ত এলাকায় জুমার নামাজের পর। এসব উপাদান একসঙ্গে নিরাপত্তার দৃশ্যমান ব্যর্থতার ইঙ্গিত দেয়।’

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

একটি বিখ্যাত কুসংস্কার। ইসলামিক জ্ঞান Feb 07, 2026
img
আচরণবিধি লঙ্ঘনের জন্য জামায়াত প্রার্থীকে শোকজ Feb 07, 2026
আগামী ২দিন ঢাকায় জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান: মাহদী আমিন Feb 07, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 07, 2026
img
বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড Feb 07, 2026
img
চলে গেলেন যাত্রাশিল্পের কিংবদন্তি মিলন কান্তি দে Feb 07, 2026
img
অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করল বার্সেলোনা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসায় মির্জা ফখরুল Feb 07, 2026
img
একটি মহল কোনোভাবেই এ দেশে নির্বাচন হোক তা চায় না : এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু Feb 07, 2026
img
রাজা-মধুবনীর ছেলে কেশবকে 'কাকাবাবু' লুকে দেখে মুগ্ধ প্রসেনজিৎ! Feb 07, 2026
img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026