উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করে দেয়ার হুমকি সহ্য করা হবে না: আসামের মুখ্যমন্ত্রী

ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করার বিষয়ে সাম্প্রতিক বক্তব্য ঘিরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, এ ধরনের হুমকি ভারত সহ্য করবে না। তার দাবি, বাংলাদেশের নেতারা যদি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকি দিতে থাকেন, তাহলে দিল্লি আর বেশি দিন চুপ থাকবে না। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তিনি এ মন্তব্য করেন।

আসামের মুখ্যমন্ত্রী বলেন, উত্তর-পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে বাংলাদেশে যুক্ত করার আহ্বান বারবার উঠে আসা ‘খারাপ মানসিকতার’ পরিচয় দেয়। তার ভাষায়, বাংলাদেশে এক বছর ধরে এ ধরনের বক্তব্য দেয়া হচ্ছে, যা মোটেই গ্রহণযোগ্য নয়। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘বাংলাদেশ থেকে বারবার বলা হচ্ছে, উত্তর-পূর্বাঞ্চলকে আলাদা করে সেই দেশের সঙ্গে যুক্ত করা উচিত। বাংলাদেশ এমনটা কল্পনাও করতে পারে না এটা সম্পূর্ণ ভুল।’

ভারত একটি বড় দেশ, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি এ কথা উল্লেখ করে আসামের মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের মধ্যে ভুল মানসিকতা তৈরি হয়েছে। তার মন্তব্য, ‘আমাদের স্পষ্ট করে জানিয়ে দেয়া দরকার যে ভারতের বিরুদ্ধে এমন আচরণ হলে আমরা চুপ করে থাকব না।’

এর এক দিন আগে বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেন, ভারতের আটটি রাজ্য নিয়ে গঠিত উত্তর-পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দেয়া উচিত।

তিনি বলেন, ‘আমি ভারতকে বলতে চাই, আপনারা যদি আমাদের দেশের সার্বভৌমত্ব ও মানবাধিকারে বিশ্বাস না করা লোকদের আশ্রয় দিয়ে যান, তাহলে আমরাও ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেব এবং উত্তর–পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে দেব’। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠদের বর্তমান বাংলাদেশ সরকারের বিরুদ্ধে উসকানি দিতে ভারত অর্থ ও অস্ত্র সহায়তা দিচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, হাসনাত আবদুল্লাহই প্রথম নন, যিনি এ ধরনের হুমকি দিয়েছেন। চলতি বছরের শুরুতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছিলেন, ‘ভারতের পূর্বাঞ্চলের সাতটি রাজ্য স্থলবেষ্টিত। সমুদ্রে যাওয়ার কোনও পথ তাদের নেই। সমুদ্রের একমাত্র অভিভাবক আমরা।’

দেশটির সংবাদমাধ্যম আরও দাবি করেছে, পরে বাংলাদেশি নেতাদের বক্তব্যে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগকারী পশ্চিমবঙ্গের শিলিগুড়ির ২২ থেকে ৩৫ কিলোমিটার চওড়া করিডোর নিয়েও হুমকি আসতে শুরু করে। সংকীর্ণ এই করিডোরটি ‘চিকেনস নেক’ নামে পরিচিত।

এ প্রসঙ্গে আসামের মুখ্যমন্ত্রী বলেন, ভারতকে হুমকি দেয়ার আগে বাংলাদেশের নিজেদের দুটি ‘সংবেদনশীল’ চিকেন’স নেক নিয়ে ভাবা উচিত। এর একটি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো পাহাড় পর্যন্ত বাংলাদেশ ভূখণ্ডের ভেতর দিয়ে প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ একটি পথ। অন্যটি হলো দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ২৮ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম করিডোর।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
পাকিস্তান সফরে হোয়াইটওয়াশ হয়ে অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ড Feb 01, 2026
img
‘অ্যাফ্রোবিটের জনক’ ফেলা কুটি, প্রথম আফ্রিকান হিসেবে পাচ্ছেন গ্র্যামির আজীবন সম্মাননা Feb 01, 2026
img
সালমানের লুক নিয়ে হাসাহাসি, জবাব দিলেন নায়ক Feb 01, 2026
img
শেষ রেসের জন্য প্রস্তুত ভিন ডিজেল! Feb 01, 2026
img
জামায়াতে ইসলামী মুনাফেকের দল: ফজলুর রহমান Feb 01, 2026
img
নিজ বাসায় ভাঙচুর ও চুরি, ৫ দিন পর জানলেন অভিনেতা Feb 01, 2026
img
ঢাকায় চালু হলো তুরস্কের ভিসা আবেদনকেন্দ্র, জেনে নিন এন্ট্রি ফি Feb 01, 2026
img
বেয়ারার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার সায়কের Feb 01, 2026
ঈদে দর্শকের জন্য অ্যাকশন উপহার Feb 01, 2026
বাংলাদেশি চলচ্চিত্রের আন্তর্জাতিক সাফল্য Feb 01, 2026
নির্বাচন ভবনে স্মারকলিপি জমা দিয়েছে জামায়াতের প্রতিনিধিদল Feb 01, 2026
img
শাকিব খানের প্রিন্সের অফিসিয়াল মোশন পোস্টার প্রকাশ Feb 01, 2026
img
বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করল পাকিস্তান Feb 01, 2026
img
রামচরণের ঘরে যমজ সন্তান, এবার কি ঠাকুরদা চিরঞ্জীবীর ‘বংশপ্রদীপে’র স্বপ্নপূরণ হল? Feb 01, 2026
img
ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি করছে ঢাকা Feb 01, 2026
img
‘মারদানি থ্রি’ দিয়ে রানি মুখার্জির কামব্যাক Feb 01, 2026
img
দুধ দিয়ে গোসল করে আ. লীগ কর্মীর বিএনপিতে যোগদান Feb 01, 2026
img
কোহলিকে ছাড়িয়ে শীর্ষে বাবর Feb 01, 2026
img
এপস্টিন নথিতে মোদির নাম, ভারতজুড়ে রাজনৈতিক তোলপাড় Feb 01, 2026
img
৫০তম বিসিএসের ফলাফল ঘোষণার তারিখ জানালেন পিএসসি চেয়ারম্যান Feb 01, 2026