যুক্তরাষ্ট্রজুড়ে জাঁকজমক আয়োজনে চলছে বড়দিন উদযাপনের প্রস্তুতি

যুক্তরাষ্ট্রজুড়ে জাঁকজমক আয়োজনে চলছে বড়দিন উদযাপনের প্রস্তুতি। নিউইয়র্কের রকফেলার সেন্টারে সাজ সাজ রব। আর শুধু নিউইয়র্ক নয়, ছুটির মৌসুম শুরুর পর থেকে ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস, শিকাগোসহ বড়দিনের প্রস্তুতি চলছে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে।

বড়দিন সামনে রেখে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর পুরোপুরি ছুটির আমেজে ঝলমল করছে। রকফেলার সেন্টারের বিশাল ক্রিসমাস ট্রি আর বরফে ঢাকা আইস রিঙ্কে স্কেটারদের ব্যস্ততা দিয়ে শুরু উৎসবের আমেজ। পর্যটক আর স্থানীয়দের ভিড়ে রূপকথার শহরে পরিণত হয়েছে নিউইয়র্ক।
 
সান্তার পোশাক পরা পেডিক্যাব চালক, ঝলমলে দোকানের সাজানো জানালা আর আকাশে ঝুলে থাকা বরফের ফুলগুলো পথচারীদের দৃষ্টি কাড়ছে। টাইমস স্কয়ারে নিয়ন আলো আর ইলেকট্রনিক বিলবোর্ডে নববর্ষের বল। সব মিলিয়ে নিউইয়র্ক এখন পুরোপুরি উৎসবের শহর।
 
ওয়াশিংটন ডিসিও আলোয় ঝলমল করছে। ক্যাপিটল হিল থেকে হোয়াইট হাউস, সবখানেই ক্রিসমাসের সাজ। আলো, গাছ আর ভিড়ে শুরু হয়ে গেছে উৎসবের মৌসুম।
 
ন্যাশনাল মলের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকা বিশাল গাছের চারপাশে চলছে ছবি তোলা আর ঘোরাঘুরি। জর্জটাউন, সিটি সেন্টার আর পোটোম্যাক নদীর তীর, সব জায়গায় আলো আর সাজে ভরে গেছে ওয়াশিংটন ডিসি শহর।
 
বড়দিনের আবহে আলো, ক্রিসমাস ট্রি আর আইস স্কেটিংয়ে উৎসবমুখর শিকাগো শহর। ভারী শীতে কাঠের দোকান, গরম বাদাম আর হট কোকোতে মানুষ খুঁজে নিচ্ছে উষ্ণতা। ম্যাগি ডেলি পার্ক এবং মিলেনিয়াম পার্কে আইস স্কেটিং চলছে। আলো, বরফ আর আইস স্কেটিংয়ে মাঝেই শিকাগো ছুটির মৌসুমে হয়ে উঠেছে উৎসবমুখর।
 
জানুয়ারিতে ভয়াবহ আগুনে ক্ষতবিক্ষত হয় লস অ্যাঞ্জেলেস। তবুও ছুটির এই মৌসুমে আলো আর সাজে শহরটি জানাচ্ছে, আশা এখনো বেঁচে আছে। আলটাডেনার ‘ক্রিসমাস ট্রি লেন’ হয়ে উঠেছে ঘুরে দাঁড়ানোর প্রতীক।
 
 শহরের বিভিন্ন জায়গায় ফিরেছে চেনা উৎসব। গ্রোভ শপিং সেন্টার, রোডিও ড্রাইভ আর পার্শিং স্কয়ারে আলো, গাছ আর আইস স্কেটিংয়ে জমেছে ভিড়। সব কষ্ট পেরিয়ে আবারও ছুটির আনন্দে শামিল লস অ্যাঞ্জেলেস শহর।


আরপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
তারেক রহমানের নেতৃত্বই গণতন্ত্রের শক্তি : এমরান সালেহ প্রিন্স Feb 02, 2026
img

দীর্ঘমেয়াদি পূর্বাভাস

তাপমাত্রা, বজ্র ও শিলাবৃষ্টি নিয়ে নতুন বার্তা Feb 02, 2026
img
জনগণ রঙিন জামা পরা ফ্যাসিবাদকে লাল কার্ড দেখিয়েছে : জামায়াত আমির Feb 02, 2026
img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়া অধিনায়ক Feb 02, 2026
img
ভারত ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন পাকিস্তান অধিনায়ক Feb 02, 2026
img
অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে ইইউ Feb 02, 2026
img
রোমাঞ্চকর ম্যাচে ফুলহ্যামকে ৩-২ গোলে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড Feb 01, 2026
img
ঈদে ‘মালিক’ নিয়ে ফিরছেন শুভ-মিম Feb 01, 2026
img
শেষ মুহূর্তে এমবাপের গোলে স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের Feb 01, 2026
img
দেশের বাজারে কমল স্বর্ণের দাম Feb 01, 2026
ট্রাম্পের বিতর্কিত পদক্ষেপে ঝুঁকিতে ইউক্রেন শান্তি আলোচনা Feb 01, 2026
img
হাসপাতাল চত্বরে ভক্তদের ভিড়ের মাঝে রামচরণ! Feb 01, 2026
img
‘বিফ স্টেক’ বিতর্কে ক্ষোভ প্রকাশ অভিনেত্রী সৌমিতৃষার Feb 01, 2026
img
প্রকাশ পেল নেপালে শুটিং হওয়া সেই গান Feb 01, 2026
img
প্রধান ২ সিনেমায় কি তবে দেবের নায়িকা হিসেবে দেখা যাবে সৌমিতৃষাকে? মুখ খুললেন প্রযোজক Feb 01, 2026
img
জান্নাতের টিকিট বিক্রি না করতে পেরে এখন বিকাশ ও এনআইডি নিচ্ছে জামায়াত: কামরুল হুদা Feb 01, 2026
img
১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা : ১১ দলীয় জোট Feb 01, 2026
img
একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার! বিতর্ক বাঁধতেই কী জবাব অভিনেত্রীর? Feb 01, 2026
img
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026