আন্তর্জাতিক গণমাধ্যমে স্থান পেল হাদির মৃত্যু সংবাদ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুসংবাদ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ই ডিসেম্বর) রাত পৌনে ১০টা দিকে তিনি মারা যান।

আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা, হিন্দুস্তান টাইমস এবং দ্য অস্ট্রেলিয়ান-এর প্রতিবেদন অনুযায়ী, শরীফ ওসমান হাদি ২০২৪ সালে শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। সেই আন্দোলনের পর থেকেই তিনি দেশের তরুণ প্রজন্মের কাছে অন্যতম অনুপ্রেরণার উৎস হিসেবে পরিচিত ছিলেন।

হিন্দুস্তান টাইমস তাদের প্রতিবেদনে তাকে 'বাংলাদেশি ছাত্র অভ্যুত্থান নেতা' হিসেবে উল্লেখ করেছে। আল-জাজিরা জানিয়েছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অন্যতম প্রভাবশালী এই নেতার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে একটি বড় শূন্যতা তৈরি হলো।

শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর বাংলাদেশে পৌঁছানোর পর থেকেই বিভিন্ন স্থানে উত্তজনা ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। দ্য অস্ট্রেলিয়ান জানিয়েছে, প্রিয় নেতার মৃত্যুর সংবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ ও সংঘাতের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

আইকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বড়দের নিয়ে সুর তুলেছে শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা Feb 04, 2026
img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে মুখ খুললেন সালাউদ্দিন Feb 04, 2026
img
শাকিবের অবস্থান অনেক উর্ধ্বে : অপু বিশ্বাস Feb 04, 2026
img
বাঁশির ফুঁয়ে উষ্ণতা ছড়ানো বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নারী ফুটবল রেফারি Feb 04, 2026
img
ইউক্রেনীয় ওয়েবসাইটের ‘কিল লিস্টে’ ফিফা সভাপতির নাম! Feb 04, 2026
img
শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম Feb 04, 2026
img
ভোলা-বরিশাল সেতু নির্মাণের জন্য তারেক রহমানের কাছে দাবি জানালেন পার্থ Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম . Feb 04, 2026
img
ব্যস্ত শিডিউলের মাঝেও বিয়ের আসরে হাজির দেব! Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান| Feb 04, 2026
img
৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ধানের শীষ প্রার্থী ববি হাজ্জাজ Feb 04, 2026
img
ঢাকা-১৬ আসনে যৌথ বাহিনীর টহল জোরদার Feb 04, 2026
img
নির্বাচনের আগে-পরে ৭ দিন আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
দীর্ঘদিন পর শাহরুখের ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে প্রিয়াঙ্কা চোপড়া! Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান Feb 04, 2026
img
‘কর্তব্য’ মুভিতে ফের পুলিশের ভূমিকায় সাইফ! Feb 04, 2026
img
শেরপুরে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় মানুষের ঢল Feb 04, 2026
img
কেন বিচ্ছেদ মেনে নিয়েছিলেন, কারণ জানালেন আমির খান! Feb 04, 2026
img
‘এপস্টেইন ফাইল্‌স’ নিয়ে ক্ষোভপ্রকাশ কঙ্গনার! Feb 04, 2026