৪৩ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা বাতিল

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত ৪৩ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তারা ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) বোর্ডের শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত পরীক্ষার্থীদের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনান্তে ১০ জেলা থেকে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ, তাদের উত্তরপত্র, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কক্ষ পর্যবেক্ষকদের প্রতিবেদন, বহিষ্কৃত পরীক্ষার্থীদের জবাব ইত্যাদি কমিটির সম্মানিত সদস্যরা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করেন।

এতে আরও বলা হয়, প্রাপ্ত কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে তাদের বিরুদ্ধে আনীত এক বা একাধিক অভিযোগ প্রমাণিত হওয়ায় অপরাধের ধরন অনুযায়ী এইচএসসি পরীক্ষা পরিচালনা নীতিমালা-২০২৫ মোতাবেক তাদের পরীক্ষা বাতিলের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এদিকে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

অনিয়মিত এবং মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাসই বহাল থাকবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সব শিক্ষা বোর্ডকে নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ বিষয়ে সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান এবং আলিম পরীক্ষা এনসিটিবির পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে অনুষ্ঠিত হয়েছিল। সেই ধারাবাহিকতায়, ২০২৬ সালের এইচএসসি ও সমমান এবং আলিম পরীক্ষায় অনিয়মিত/মানোন্নয়ন হিসেবে যেসব পরীক্ষার্থী অংশগ্রহণ করবে, তাদের পরীক্ষা ২০২৫ সালের পরীক্ষার জন্য ইতঃপূর্বে এনসিটিবির পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকেই নেয়া হবে।

সব শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে চিঠিতে।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বড়দের নিয়ে সুর তুলেছে শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা Feb 04, 2026
img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে মুখ খুললেন সালাউদ্দিন Feb 04, 2026
img
শাকিবের অবস্থান অনেক উর্ধ্বে : অপু বিশ্বাস Feb 04, 2026
img
বাঁশির ফুঁয়ে উষ্ণতা ছড়ানো বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নারী ফুটবল রেফারি Feb 04, 2026
img
ইউক্রেনীয় ওয়েবসাইটের ‘কিল লিস্টে’ ফিফা সভাপতির নাম! Feb 04, 2026
img
শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম Feb 04, 2026
img
ভোলা-বরিশাল সেতু নির্মাণের জন্য তারেক রহমানের কাছে দাবি জানালেন পার্থ Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম . Feb 04, 2026
img
ব্যস্ত শিডিউলের মাঝেও বিয়ের আসরে হাজির দেব! Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান| Feb 04, 2026
img
৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ধানের শীষ প্রার্থী ববি হাজ্জাজ Feb 04, 2026
img
ঢাকা-১৬ আসনে যৌথ বাহিনীর টহল জোরদার Feb 04, 2026
img
নির্বাচনের আগে-পরে ৭ দিন আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
দীর্ঘদিন পর শাহরুখের ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে প্রিয়াঙ্কা চোপড়া! Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান Feb 04, 2026
img
‘কর্তব্য’ মুভিতে ফের পুলিশের ভূমিকায় সাইফ! Feb 04, 2026
img
শেরপুরে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় মানুষের ঢল Feb 04, 2026
img
কেন বিচ্ছেদ মেনে নিয়েছিলেন, কারণ জানালেন আমির খান! Feb 04, 2026
img
‘এপস্টেইন ফাইল্‌স’ নিয়ে ক্ষোভপ্রকাশ কঙ্গনার! Feb 04, 2026