ষড়যন্ত্র করে নির্বাচন প্রতিহত করা যাবে না: আমান

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, কোনো ষড়যন্ত্র করে নির্বাচন প্রতিহত করা যাবে না।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমানউল্লাহ আমান বলেন, দেশের জনগণ নির্বাচনের জন্য প্রস্তুত। কারণ নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। তবে যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে, নির্বাচন অনিবার্য। কোনো ষড়যন্ত্র করে নির্বাচন প্রতিহত করা যাবে না।

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি ক্ষমতায় গেলে দেশের স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন হবে। মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। এটিই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা। এছাড়াও ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ বিভিন্ন খাতের বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে তারেক রহমানের।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা-২ আসনের কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। যার সার্বিক তত্ত্বাধানে ছিলেন ঢাকা-২ আসনের বিএনপির এমপি প্রার্থী আমানউল্লাহ আমান।

ডা. ফখরুল আমিন বাদল ও ডা. আলী নূর পলাশের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, ড্যাব ঢাকা জেলার সভাপতি ডা. মাহমুদ আলম তারেক, ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ডা. আমিরুল ইসলাম পাভেল ও ঢাকা জেলা ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মহিউদ্দিন সুমন এবং ডা. মোকাদ্দেস শাহীন।

আয়োজকরা জানান, বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ২০ জন চিকিৎসকের একটি দল প্রায় ৫ শতাধিক অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
রুদ্রনীলের বিয়ে কবে, নিতবর হওয়ার অপেক্ষায় কাঞ্চন Feb 07, 2026
img
মামলা প্রত্যাহার না করায় প্রশ্নের মুখে সায়ক চক্রবর্তী Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026
ব্যবসায়ী হতে চেয়েছিলেন, পর্দায় এলেন বাধ্য হয়ে Feb 07, 2026
শান্ত পরিবেশ চান চিত্রনায়িকা বুবলী Feb 07, 2026
img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026
img

গার্ডিয়ানের প্রতিবেদন

ভারতে বসেই গোপনে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আ.লীগ Feb 07, 2026
img
ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু Feb 07, 2026
img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026
img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026