মধ্যপ্রাচ্যে দেখা গেছে রজব মাসের চাঁদ, রমজানের দিনগণনা শুরু

মধ্যপ্রাচ্যে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রজবের চাঁদ সফলভাবে দেখা যাওয়ায় রবিবার থেকে হিজরি ক্যালেন্ডারের সপ্তম মাস রজব শুরু হয়েছে। এর মাধ্যমে মুসলমানদের সবচেয়ে পবিত্র মাস রমজানের দিনগণনাও আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল। খবর গালফ নিউজের।

রজব ইসলাম ধর্মের চারটি পবিত্র মাসের একটি। এই মাসটি মুসলমানদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি রমজানের আগে আত্মশুদ্ধি ও ইবাদতের প্রস্তুতির সময় হিসেবে বিবেচিত। রজবের পর শাবান মাস এবং তার পরেই আসে রমজান।

ধর্মীয় হিসাব অনুযায়ী, যদি রজব ও শাবানউভয় মাসই ২৯ বা ৩০ দিন পূর্ণ করে, তাহলে প্রায় ৬০ থেকে ৬১ দিনের মধ্যে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্য ইসলামী মাসের মতোই রমজানের সঠিক শুরু চূড়ান্তভাবে নির্ধারিত হবে সংশ্লিষ্ট দেশের অনুমোদিত ধর্মীয় কর্তৃপক্ষের চাঁদ দেখার ঘোষণার মাধ্যমে।

যদি এমনটি হয় তাহলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতের রমজানের প্রথমদিন হবে ১৯ ফেব্রুয়ারি। কিন্তু যদি চাঁদ দেখা না যায় তাহলে পবিত্র এ মাস শুরুর দিন একদিন পিছিয়ে যাবে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, রোববার (২১ ডিসেম্বর) ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের নেতৃত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হবে। সে বৈঠকের পর বাংলাদেশে রজবের চাঁদ দেখা গিয়েছে কিনা তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

উল্লেখ্য, রজবের চাঁদ দেখার মধ্য দিয়ে মুসলিম বিশ্বে এখন রমজানের প্রস্তুতির সময় শুরু হলো।

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা Feb 06, 2026
img
প্রথমবার জুটি বাঁধতে পারেন আলিয়া-রাজকুমার Feb 06, 2026
img
এখন দেশের নিয়ন্ত্রক জনগণ : তারেক রহমান Feb 06, 2026
img
তরুণদের নিয়ে ভবিষ্যৎ দেশ গড়বো : আমীর খসরু Feb 06, 2026
img
শেষ দফার শুটিংয়ে ব্যস্ত আলফা দল Feb 06, 2026
img
নতুন ছবিতে এক ফ্রেমে আল্লু অর্জুন-রাশমিকা Feb 06, 2026
img
মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও- দিনাজপুর Feb 06, 2026
img
চশমা লুকে নজর কাড়লেন মৃণাল Feb 06, 2026
img
দিশাকে ঘিরে জল্পনায় নতুন মোড় Feb 06, 2026
img
চশমায় নতুন লুকে মুগ্ধতা ছড়াল ম্রুণাল ঠাকুর Feb 06, 2026
img
গুঞ্জনে ইতি টানলেন ম্রুণাল Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026